Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:59

[1] ইয়ার ফরদি ইসা আবার মজলিস-হ্যানাত গেল্। য়েডে একজন মানুষ আছিল্ যিবার উগ্যুয়া আত উয়াই গেইয়্যেল্।

[2] ফরিশিঅক্যলর মইধ্যে হয়েকজন ইসারে দোষ দিবার অজুআত টোয়াইতো আছিল্। জিরাইবার দিনত ইসা মানুষ্যুয়ারে বেরামর ত্যুন ভালা গরে কিনা য়িয়ান চাইবার লাই য়িতারা তেঁইর উঅর ভালা গরি নজর রাইকতো লাগিল্।

[3] ইসা য়েই উয়ানা-আত মানুষ্যুয়ারে হইল্, “বেক্যিনর সাম্‌নদি আইয়েনে থিঅ।”

[4] তার ফর ইসা ফরিশিঅক্যলরে ফুছার গরিল্, “জিরাইবার দিনত ভালা হাম গরন উচিত নাকি হ্যারাফ হাম গরন উচিত? ফরান রক্যা গরন উচিত, নাকি নষ্ট গরন উচিত?” ফরিশিঅক্যলে কিন্তু হনঅই জোয়াব নঅ দিল্।

[5] তহন ইসা বিরক্ত অইয়েনে য়িতারার মিক্যাদি চাইল্ আর য়িতারার দিলর হোটিনতার লাই বউত দুক্যর লগে য়েই মানুষ্যুয়ারে হইল্, “তোঁয়ার আত বারাই দঅ।” মানুষ্যুয়া আত বারাই দিবার ফর য়িবার আত এক্যবারে ভালা অই গেল্।

[6] তহন ফরিশিঅক্যলে বাইরে গেল্ আর কেন্ গরিয়েনে ইসারে মারি ফেলন যাআ য়েই বিষয়ে বাদশা হেরোদর দলর মানুষঅক্যলর লগে ফরামশ্য গইত্যো লাগিল্।

[7] ইয়ার ফরদি ইসা তেঁইর উম্যতঅক্যলর লগে সাগরর ধারত গেল্। গালিল ফদেশর বউত মানুষ তেঁইর ফিছদি ফিছদি চলিল্। ইসা যে হামগিন গইজ্যেল্ য়েগিনর হতা উনিয়েনে এহুদিয়া, জেরুজালেম, ইদোম, জদ্যান দইজ্যার য়েই ফার আর টায়ার ও সিডন শঅরর চাইরো মিক্যাদির ত্যুন বউত মানুষ তেঁইর হাছে আইল্।

[9] ইসা নিজর লাই উগ্যুয়া ছোড নোকা তেঁইর উম্যতঅক্যলরে ঠিগ গরি রাইকতো হইল্ যেন্ ভিরর হারনে মাইন্‌ষ্যে চাবাচাবি গরিয়েনে তেঁইর উঅর নঅ ফরে।

[10] তেঁই বউত মানুষরে বেরামর ত্যুন ভালা গইজ্যেল্ বুলি বেরাইম্যাঅক্যলে তেঁইরে আত্‌ দিয়েনে ধরিবার লাই ঠেলাঠেলি গইত্যো আছিল্।

[11] ভুতগিনে যহনই য়িবারে দেইক্‌তো তহনই তেঁইর সাম্‌নদি মেডিত ফরি চিল্যাইয়েনে হইতো, “অনেই ইব্‌নুল্লাহ্।”

[12] কিন্তু তেঁই বউত হরা গরিয়েনে য়িতারারে উকুম দিতো যেন্ য়িতারা কেউঅরে নঅ হঅ তেঁই হঅন।

[13] ইয়ার ফরদি ইসা ফাআরর উঅর উঢিল্ আর নিজর ইছ্যামতন কিছু মানুষরে তেঁইর হাছে ডাকি নিল্। য়িতারা ইসার হাছে আইলে ফর তেঁই বার জনরে সাআবি ফদত নিযুক্ত গরিল্ যেন্ য়িতারা তেঁইর লগে লগে থাকে আর ভুত ছারাইবার হ্যমতা দিয়েনে তেঁই য়িতারারে তবলিগ হামত ফাটাইত ফারে।

[16] যে বারজনরে তেঁই নিযুক্ত গইজ্যেল্ য়িতারা অইল্ শিমোন, যিবার নাম তেঁই দিল্ ফিতর;

[17] সিবদিয়র দুই ফোয়া ইয়াকুব আর ইউহোন্যা (ইতারার নাম তেঁই দিল্ বোয়ানের্গিস, মানি ঠাডারর ফোয়াঅক্যল);

[18] আন্দ্রিয়, ফিলিফ, বরথলময়, মতি, থোমা, আল্‌ফেয়র ফোয়া ইয়াকুব, থদ্যেয়, মোলবাদি শিমোন,

[19] আর এহুদা-ইষ্কারিয়োত, যিবা ইসারে শত্রুঅক্যলর আতত ধরাই দিয়্যেল্।

[20] ইসা ঘরত আইবার ফর আবার এত মানুষ তেঁইর হাছে জমায়েত অইল্ দে, তেঁই আর তেঁইর উম্যতঅক্যলে কিছু হ্যাইতঅ নঅ ফারিল্।

[21] ইসার নিজর মানুষঅক্যলে এই হ্যবর উনিয়েনে তেঁইরে বাইর গরি নিতো আইল্। য়িতারা হইল্, “য়িবা ফঅল অই গেইয়্যে।”

[22] জেরুজালেমর ত্যুন যে আলেমঅক্যলে আইস্যেল্ য়িতারা হইল্, “য়িবারে বেল্‌সবুলে ফাইয়্যে। ভুতঅক্যলর বাদশার সাইয্যেই য়িবা ভুত ছারাআ।”

[23] ইসা য়েই আলেমঅক্যলরে ডাকিল্ আর শিক্যা দিবার লাই হইল্, “ইবিলিস কেন্ গরিয়েনে ইবিলিসরে দুঁরাই দিত্ ফারে?

[24] হনঅ রাইজ্য নিজর মইধ্যে ভাগ অই গেলে য়েই রাইজ্য টিগিত নঅ ফারে।

[25] আবার হনঅ ফরিবার যুদি ভাগ অই যাআ তইলে য়েই ফরিবারঅ টিগিত হঅ ফারে।

[26] য়েন্ গরিয়েনে ইবিলিসঅ যুদি নিজর বিরুদ্যে থিয়াইয়েনে তার শক্তিত ভাঁগন ধরাআ তইলে তেএঅ টিগিত নঅ ফারে আর য়েডেই তার শেষ অঅ।

[27] এই হতা ঠিগ দে, একজন বলবান মানুষরে ফইল্যা বাঁধি নঅ রাকি য়িবার ঘরত ঢুকিয়েনে য়িবার জিনিসফাতি কেউই লই যাইত্ নঅ ফারে। য়িবারে বাঁধিলে ফরে তইলেই য়িবা য়েই বলবান মানু্ষ্যুয়ার ঘর লুট গরিত্ ফারিবো।

[28] আঁই অনরারে আঁসাই হইর, মানুষর বেক গুনাহ্ আর কুফরি মাফ গরা অইবো,

[29] কিন্তু ফাক-রুহ্‌র বিরুদ্যে কুফরি হনঅ দিনঅ মাফ গরা অইতো নঅ। য়েই মানুষর গুনাহ্ চিরহাল থাকিবো।”

[30] আলেমঅক্যলে দে হইয়্যেল্, “য়িবারে ভুতে ফাইয়্যে,” য়িতারার য়েই হতার লাইই ইসা এগিন হইল্।

[31] ইয়ার ফরদি ইসার মা আর ভাইঅক্যলে য়েডে আইল্ আর বাইরে থিয়াই থাকিয়েনে তেঁইরে ডাকি ফাটাইল্।

[32] ইসার চাইরো মিক্যা তহন বউত মানুষ বই আছিল্। য়িতারা তেঁইরে হইল্, “অনর মা আর ভাইঅক্যলে বাইরে অনর তালাইশ গরের।”

[33] ইসা হইল্, “আঁর মা হঅন, আর হারা আঁর ভাই?”

[34] যারা তেঁইরে ঘিরিয়েনে বই আছিল্, তেঁই য়িতারার মিক্যা চাইয়েনে হইল্, “এই তঅ আঁর মা আর ভাইঅক্যল!

[35] আল্লাহ্‌র ইছ্যা যারা ফালন গরে য়িতারাই আঁর ভাই, বোইন আর মা।”

দিতিয় লম্বর সিফারা: মার্ক — Chapters