[1] ফরদি ইসা য়েই জাগা ছারিয়েনে এহুদিয়া ফদেশত আর জদ্যান দইজ্যার অইন্য ফারত গেল্। বউত মানুষ আবার তেঁইর হাছে আইয়েনে জমায়েত অইল্। তহন তেঁই তেঁইর নিয়ম মতনই মানুষঅক্যলরে শিক্যা দিতো লাগিল্।
[2] এই সমত হয়েকজন ফরিশি আইয়েনে তেঁইরে ফরিক্যা গরিবার লাই হইল্, “মুসার শরিয়ত মতন বউঅরে তালাক দঅন কি কেউঅর ফক্যে উচিত না?”
[3] ইসা য়িতারারে হইল্, “মুসা অনরারে কি উকুম দিয়্যে?”
[4] য়িতারা হইল্, “তেঁই তালাক-নামা লেকিয়েনে বউঅরে তালাক দিবার অনুমতি দিয়্যে।”
[5] ইসা হইল্, “অনরার মন হোটিন বুলিয়েনেই মুসা এই উকুম লেইক্যেল্।
[6] কিন্তু ইয়ানঅ লেহ্যা আছে দে, সিষ্টির ফইল্যাদি ‘আল্লাহ্ য়িতারারে মরতফোয়া আর মাইয়্যাফোয়া গরিয়েনে সিষ্টি গইজ্যেল্।
[7] ইয়ানর লাইই মানুষ বাবা-মারে ছারিয়েনে য়িবার বউঅর লগে এক অই থাকিবো,
[8] আর য়িতারা দুইজন এক শরিল অইবো।’ য়িয়ানর লাই য়িতারা আর দুই নঅ কিন্তু এক শরিল।
[9] তইলে আল্লাহ্ যিয়ান একলগে যোগ গইজ্যে মানুষ য়িয়ান আলিদা নঅ গরক।”
[10] ইয়ার ফরদি য়িতারা ঘরত ঢুকিল্ আর উম্যতঅক্যলে ইসারে আবার য়েই বিষয়ে ফুছার গরিল্।
[11] তহন তেঁই য়িতারারে হইল্, “যে কেউ নিজর বউঅরে তালাক দিয়েনে অইন্য মাইয়্যাফোয়ারে বিয়া গরে য়িবা য়িবার বউঅর বিরুদ্যে জেনা গরে।
[12] আর বউ যুদি জামাইরে তালাক দিয়েনে অইন্য মানুষরে বিয়া গরে তইলে য়িবাঅ জেনা গরে।”
[13] ফরদি মানুষঅক্যলে ছোড ছোড ফোয়ামাইয়্যাঅক্যলরে ইসা হাছে লই আইল্, যেন্ তেঁই য়িতারার উঅর আত রাকে। কিন্তু উম্যতঅক্যলে য়েই মানুষঅক্যলরে গালাগালি গইত্যো লাগিল্।
[14] ইসা য়িয়ান দেকিয়েনে অখুশি অই উম্যতঅক্যলরে হইল্, “ফোয়ামাইয়্যাঅক্যলরে আঁর হাছে আইস্তো দঅ। বাঁধা নঅ দিয়্যো; হারন আল্লাহ্র রাইজ্য ইতারার মতন মানুষঅক্যলরই
[15] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, গুরা ফোয়ামাইয়্যার মতন গরিয়েনে আল্লাহ্র শাসন মানি নঅ নিলে কেউ হনঅ মতেই আল্লাহ্র রাইজ্যত ঢুকিত্ ফাইত্যো নঅ।”
[16] তার বাদে ইসা য়েই ফোয়ামাইয়্যাঅক্যলরে হোলত লইল্ আর য়িতারার মাথাত আত রাকিয়েনে দোয়া গরিল্।
[17] ইসা আবার যহন ফথদি বাইর অইল্ তহন একজন মানুষ দুঁরিয়েনে তেঁইর হাছে আইল্ আর তেঁইর সাম্নদি আঁঢু গাঁরিয়েনে হইল্, “অঅ ওস্তাদ, অনে একজন ভালা মানুষ। আঁরে হঅন, আখেরি জিবন লাভ গরিবার লাই আঁই কি গইজ্যোম?”
[18] ইসা য়িবারে হইল্, “আঁরে ভালা হইতা লাইগ্যো কিঅর লাই? আল্লাহ্ বাদে আর কেউই ভালা নঅ।
[19] তুঁই তঅ উকুমগিন জান – ‘খুন নঅ গইজ্যো, জেনা নঅ গইজ্যো, চুরি নঅ গইজ্যো, মিছা সাক্যি নঅ দিয়ো, নঅ ঠগাইয়্যো, বাবা-মারে সম্যান গইজ্যো।’”
[20] মানুষ্যুয়া ইসারে হইল্, “ওস্তাদ, ছোডহালর ত্যুন আঁই এগিন বেক্যিন ফালন গরি আইর্।”
[21] ইয়ানত ইসা য়িবার মিক্যা চাই দেকিল্ আর মহব্যতে ফুরন অইয়েনে য়িবারে হইল্, “উগ্যুয়া জিনিস তোঁয়ার ত্যুন বাকি আছে। যঅ, তোঁয়ার যা কিছু আছে য়েগিন বেচিয়েনে গরিবঅক্যলরে দান গর। য়িয়ানত তুঁই বেহেস্তত ধন ফাইবা। তার বাদে আইয়েনে আঁর উম্যত অঅ।”
[22] এই হতা উনিয়েনে মানুষ্যুয়ার মুক হালা অই গেল্। য়িবার বউত ধন-সম্বত্যি আছিল্ বুলি য়িবা দুক্যিত অইয়েনে গেল্ গই।
[23] তহন ইসা চাইরোমিক্যাদি চাইয়েনে তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “ফুইসাআলাঅক্যলর ফক্যে আল্লাহ্র রাইজ্যত ঢুকন হত হোটিন!”
[24] উম্যতঅক্যলে তেঁইর হতা উনিয়েনে তাইজ্যব অইল্। ইসা আবার হইল্, “ফোয়াছাঅক্যল, যারা ধন-সম্বতর উঅর ভরসা গরে য়িতারার ফক্যে আল্লাহ্র রাইজ্যত ঢুকন হত হোটিন।
[25] ফুইসাআলার ফক্যে আল্লাহ্র রাইজ্যত ঢুকিবার ত্যুন বরং উঁইশোর ছেদা দিয়েনে উটর যঅন সুজা।”
[26] ইয়ানত উম্যতঅক্যলে আরো তাইজ্যব অইয়েনে নিজরার মইধ্যে হোয়াহই গইত্যো লাগিল্, “তইলে হনে নাজাত ফাইত্ ফারে?”
[27] ইসা য়িতারার মিক্যা চাইয়েনে হইল্, “মানুষর ফক্যে ইয়ান অসম্ভব আঁসা, কিন্তু আল্লাহ্র ফক্যে অসম্ভব নঅঅ; তেঁইর ফক্যে বেক্যিনই সম্ভব।”
[28] ফিতর তেঁইরে হইল্, “সঅন, আঁরা তঅ বেক কিছু ছারি দিয়েনে অনর উম্যত অইয়্যি।”
[29] জোয়াবে ইসা হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, যে কেউ আঁর লাই আর আল্লাহ্র দেয়া সুহ্যবরর লাই বাড়ি-ঘর, ভাই-বোইন, মা-বাবা, ফোয়া-মাইয়্যা ও জাগা-জমি ছারি দিয়্যে,
[30] য়িবা এই যুগতই য়েগিনর একশ গুন বেশি বাড়ি-ঘর, ভাই-বোইন, মা, ফোয়া-মাইয়্যা আর জাগা-জমি ফাইবো আর লগে লগে অইত্যাচারঅ ভোগ গরিবো; আর আগামি যুগত য়িবা আখেরি জিবন লাভ গরিবো।
[31] কিন্তু যারা ফইল্যা লাইনত আছে য়িতারার মইধ্যে বউত কেউ শেষদি ফরিবো, আর যারা শেষর লাইনত আছে য়িতারার মইধ্যে বউত কেউ এক লম্বর অইবো।”
[32] ইয়ার ফরদি ইসা আর তেঁইর উম্যতঅক্যলে জেরুজালেমর ফথদি চলিল্। ইসা য়িতারার আগদি আগদি আঁইট্যো আছিল্; উম্যতঅক্যলে অবাক অইয়েনে তেঁইর লগে যাইতো আছিল্ আর যে মানুষঅক্যলে ফিছদি আইস্তো আছিল্ য়িতারা ডরে ডরে আঁইট্যো আছিল্। ইসা আবার তেঁইর বারজন উম্যতরে একফাশদি ডাকি নিই যাইয়েনে নিজর উঅর কি অইতো যাআর য়েগিন য়িতারারে হইতো লাগিল্।
[33] তেঁই হইল্, “চঅ, আঁরা জেরুজালেমত যাইর। য়েডে ইব্নে আদমরে মেইন ইমামঅক্যলর আর আলেমঅক্যলর আতত ধরাই দেয়া অইবো। য়িতারা তেঁইর বিচার গরিয়েনে তেঁইরে মরিবার উফযুক্ত বুলি ইস্তির গরিবো আর অ-ইহুদিঅক্যলর আতত দিবো।
[34] অ-ইহুদিঅক্যলে তেঁইরে ঠাট্যা-বিদ্রুফ গরিবো, তেঁইর গাআত সেফ মারিবো, তেঁইরে বউত বেশি গরিয়েনে সঁঅক মারিবো আর মারি ফেলিবো। তিন দিনর দিন তেঁই আবার জিন্দা অইয়েনে উঢিবো।”
[35] ফরদি সিবদিয়র ফোয়া ইয়াকুব আর ইউহোন্যা ইসার হাছে আইয়েনে হইল্, “উজুর, আঁরার ইছ্যা এই দে, আঁরা যিয়ান চাইয়্যোম আঁরার লাই অনে য়িয়ানই গরিবান।”
[36] ইসা হইল্, “তোঁয়ারার লাই আঁই কি গইজ্যোম? তোঁয়ারা কি চঅ?”
[37] য়িতারা হইল্, “অনে যহন মইমার লগে রাজত্য গরিবান তহন যেন্ আঁরার একজন অনর ডাইন্ ফাশদি আর অইন্যজন বাঁ ফাশদি বোইত্ ফারে।”
[38] ইসা হইল্, “তোঁয়ারা কি চাইতা লাইগ্যো য়িয়ান নঅ জান। যে দুক্যর ফেঁলাত আঁই হ্যাইতাম যাইর য়িয়ানত কি তোঁয়ারা হ্যাইত্ ফার না? বা যে তরিকাবন্দি আঁই নিতাম যাইর য়িয়ান কি তোঁয়ারা নিত্ ফার না?”
[39] য়িতারা হইল্, “জি ফারি।” তহন ইসা য়িতারারে হইল্, “যে দুক্যর ফেঁলাত আঁই হ্যাইয়্যোম তোঁয়ারা অবইশ্য য়িয়ানত হ্যাইবা, আর যে তরিকাবন্দি আঁই নিয়োম য়িয়ান তোঁয়ারাঅ নিবা,
[40] কিন্তু আঁর ডাইন বা বাঁফাশদি বোইস্তো দিবার অধিকার আঁর নাই। য়েই জাগাগিন যারার লাই ঠিগ গরা আছে য়িতারাই য়েগিন ফাইবো।”
[41] বাকি দশজন উম্যত এই হতাগিন উনিয়েনে ইয়াকুব আর ইউহোন্যার উঅর বিরক্ত অইল্।
[42] তহন ইসা বেক্যিনরে একলগে ডাকিয়েনে হইল্, “তোঁয়ারা জান দে, অ-ইহুদিঅক্যলর শাসনহত্যাঅক্যলে অ-ইহুদিঅক্যলর ফভু অঅ আর য়িতারার নেতাঅক্যলে য়িতারার উঅর উকুম চালাআ।
[43] কিন্তু তোঁয়ারার মইধ্যে য়েইল্যা অঅন উচিত নঅ, বরং তোঁয়ারার মইধ্যে যিবা ডঁর অইতো চাআ য়িবার ত্যুন তোঁয়ারার সেবাহারি অঅন ফরিবো,
[44] আর যিবা ফইল্যা অইতো চাআ য়িবার ত্যুন বেক্যিনর গোলাম অঅন ফরিবো।
[45] মনত রাইক্যো, ইব্নে আদম সেবা ফাইতো নঅঅ আইয়্যে বরং সেবা গইত্যো আইস্যে আর বউত মানুষর মুক্তির মুইল্য ইসাবে য়িতারার ফরানর বদলে নিজর ফরান দিতো আইস্যে।”
[46] ফরদি ইসা আর তেঁইর উম্যতঅক্যলে জেরিকো শঅরত গেল্। যহন তেঁই উম্যতঅক্যলর আর বউত মানুষর লগে শঅরর ত্যুন যাইতো গই আছিল্ তহন তিময়র ফোয়া বরতিময় নামর একজন আঁধা ফৈর ফথর ফাশদি বোই আছিল্।
[47] “য়িবা নাসরত গেরামর ইসা” এই হতা উনিয়েনে য়িবা চিল্যাইয়েনে হইতো লাগিল্, “দাউদর বংশধর ইসা, আঁরে দয়া গরন।”
[48] ইয়ানত বউত কেউ য়িবারে ধমকাইয়েনে চুব গইত্যো হইল্, কিন্তু য়িবা আরো চিল্যাইয়েনে হইল্, “দাউদর বংশধর, আঁরে দয়া গরন।”
[49] ইসা থামিয়েনে হইল্, “য়িবারে ডাক।” মানুষঅক্যলে আঁধা মানুষ্যুয়ারে ডাকিয়েনে হইল্, “নঅ ডরাইয়্যো, উঢ। য়িবা তোঁয়ারে ডাকের।”
[50] তহন য়িবা য়িবার গাআর চাদ্যরগান ফেলি ফাল দিই উঢিল্ আর ইসার হাছে গেল্।
[51] ইসা য়িবারে ফুছার গরিল্, “আঁই তোঁয়ার লাই কি গইজ্যোম? তুঁই কি চঅ?” আঁধা মানুষ্যুয়া হইল্, “উজুর, আঁই যেন্ দেকিত্ ফাই।”
[52] ইসা হইল্, “যঅ, তুঁই ইমান আইন্যো বুলিয়েনে ভালা অইয়্যো।” য়িয়ানত মানুষ্যুয়া তহনই দেকিত্ ফাইল্ আর ফথ দিয়েনে ইসার ফিছদি ফিছদি সইল্তো লাগিল্।