Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:31

[1] য়িতারা জেরুজালেমর হাছাহাছি ফোঁছিয়েনে জৈতুন ফাআরর গাআত বৈত্‌ফগি আর বেথানিয়া গেরামর হাছদি আইল্। য়েডে ফোঁছিয়েনে ইসা তেঁইর দুইজন উম্যতরে এই হইয়েনে ফাটাই দিল্,

[2] “তোঁয়ারা উই সাম্‌নর গেরামত যঅ। গেরামত ঢুকিবার সমত দেকিত্ ফাইবা উগ্যুয়া গাধার বাইচ্যা য়েডে বাঁধা আছে। য়িয়ানর উঅর কেউ হনঅ দিনঅ নঅঅ চরে।

[3] তোঁয়ারা য়িয়ান খুলিয়েনে এডে লই আইয়্যো। যুদি কেউ তোঁয়ারারে ফুছার গরে, ‘কিঅর লাই তোঁয়ারা ইয়ান গইত্যা লাইগ্যো?’ তইলে হইয়্যো, ‘উজুরর দরহার আছে; তেঁই য়িয়ানরে তরাতরি গরিয়েনে ফিরাই দিবো।’”

[4] তহন য়িতারা যাইয়েনে দেকিল্ গাধার বাইচ্যাউয়া রাস্তার উঅর ঘরর দরজার হাছে বাঁধা আছে। য়িতারা যহন বাইচ্যাউয়ার বাঁধনি খুইল্‌তো আছিল্,

[5] তহন যারা য়েডে থিয়াই আছিল্ য়িতারা হইল্, “তোঁয়ারা কি গইত্যা লাইগ্যো? গাধার বাইচ্যাউয়া খুইল্‌তা লাইগ্যো কিঅর লাই?”

[6] ইসা যেগিন হইতো হইয়্যেল্ উম্যতঅক্যলে মানুষঅক্যলরে য়েগিনই হইল্। তহন মানুষঅক্যলে গাধাউয়া লই যাইতো দিল্।

[7] য়িতারা য়েই গাধার বাইচ্যাউয়া ইসার হাছে আনিয়েনে য়িয়ানর উঅর য়িতারার গাআর চাদ্যর বিছাই দিল্। ইসা য়িয়ানর উঅরদি বোইল্।

[8] বউত মানুষ য়িতারার গাআর চাদ্যর রাস্তার উঅরদি বিছাই দিল্, আর অইন্যতারা মাঢর গাছফালার ত্যুন ফাতা উদ্যা ঢেইল হাডি আনিয়েনে ফথত ছিঁডাই দিল্।

[9] যারা ইসার সাম্‌নদি আর ফিছদি যাইতো আছিল্ য়িতারা চিল্যাইয়েনে হইতো লাগিল্, “মারহাবা! মাবুদর নামে যিবা আইয়্যের তেঁইর ফশংসা অক।

[10] আঁরার বাবা দাউদর যে রাইজ্য আইয়্যের য়িয়ানর ফশংসা অক। বেহেস্‌ততঅ মারহাবা!”

[11] ইসা জেরুজালেমত যাইয়েনে বায়তুল মোকাদ্যসত ঢুকিল্ আর চাইরোমিক্যার বেক কিছুই খিয়াল গরিল্, কিন্তু বেইল্ গেইয়্যেল্ গই বুলি তেঁইর বারজন উম্যতরে লইয়েনে তেঁই বেথানিয়াত গেল্ গই।

[12] ফরর দিন যহন য়িতারা বেথানিয়া ছারিয়েনে যাইতো গই আছিল্ তহন ইসার ভুগ লাগিল্।

[13] তহন ডোংগুলা ফল ফাগিবার সময় নঅ আছিল্, কিন্তু তঅ তেঁই দুরর ত্যুন ফাতা দিয়েনে ঝাফাইন্যা উগ্যুয়া ডোংগুলা গাছ দেকিয়েনে য়িয়ানত হনঅ ফল আছে কিনা য়িয়ান চাইতো গেল্। হাছে যাইয়েনে তেঁই য়িয়ানত ফাতা বাদে আর কিছুই দেকিত্ নঅ ফাইল্।

[14] য়িয়ানর লাই তেঁই য়েই গাছ্যুয়ারে হইল্, “আর হনঅ দিনঅ কেউ যেন্ তোঁয়ার ফল নঅ হ্যাআ।” উম্যতঅক্যলে তেঁইর এই হতা উনিত্ ফাইল্।

[15] জেরুজালেমত ফোঁছিয়েনে ইসা বায়তুল মোকাদ্যসত ঢুকিল্ আর য়েডে যারা বেচা-কিনা গইত্যো আছিল্ য়িতারারে দুঁরাই দিল্। তেঁই টিঁয়া বদল গরি দিবার মানুষঅক্যলর টেবিল আর যারা হইতোর বেইচ্‌তো আছিল্ য়িতারার বইবার জাগা উল্‌টাই ফেলিল্।

[16] বায়তুল মোকাদ্যসর উঢানর মইধ্য দিয়েনে তেঁই হনঅ বেচা-কিনার জিনিস লইয়েনে যাইতো নঅ দিল্।

[17] ফরদি শিক্যা দিবার সমত তেঁই য়েই মানুষঅক্যলরে হইল্, “কিতাবত কি এই হতা লেহ্যা নাই দে, ‘আঁর ঘররে বেক জাতির মুনাজাতর ঘর হোয়া অইবো’? কিন্তু তোঁয়ারা ইয়ানরে ডাহাইতোর আড্যাহ্যানা গরি তুইল্যো।”

[18] মেইন ইমামঅক্যল আর আলেমঅক্যলে এই হতা উনিয়েনে ইসারে মারি ফেলিবার উফায় টোয়াইতো লাগিল্। য়িতারা তেঁইরে ডরাইতো, হারন মানুষঅক্যলে তেঁইর শিক্যাত আচ্যাইয্য অই গেইয়্যেল্।

[19] আঁজুইন্যা অইলে ফর উম্যতঅক্যলরে লইয়েনে তেঁই শঅরর বাইরে গেল্ গই।

[20] বেইন্যা য়েই ফথদি আইবার সমত উম্যতঅক্যলে দেকিল্ য়েই ডোংগুলা গাছ্যুয়া য়িঁওর উদ্যা উয়াই গেইয়্যে।

[21] ইসার হতা মনত গরিয়েনে ফিতর ইসারে হইল্, “উজুর, সঅন, যে ডোংগুলা গাছ্যুয়ারে অনে বদ্‌দোয়া দিয়্যিলান য়িয়ান উয়াই গেইয়্যে।”

[22] তহন ইসা হইল্, “আল্লাহ্‌র উঅরদি বিশ্যাস রাক।

[23] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, যুদি কেউ দিলত হনঅ সন্দঅ নঅ রাকিয়েনে এই ফাআরগানরে হঅ, ‘উঢি সাগরত যাইয়েনে ফর,’ আর বিশ্যাস গরে দে, য়িবা যিয়ান হইয়্যে য়িয়ানই অইবো, তইলে য়িবার লাই য়িয়ানই গরা অইবো।

[24] য়িয়ানর লাই আঁই তোঁয়ারারে হইর, মুনাজাতর মইধ্যে তোঁয়ারা যা কিছু চঅ, বিশ্যাস গইজ্যো তোঁয়ারা য়েগিন ফাইয়্যো, আর তোঁয়ারার লাই য়িয়ানই অইবো।

[25] তোঁয়ারা যহন মুনাজাত গর তহন কেউঅর বিরুদ্যে যুদি তোঁয়ারার হনঅ হতা থাকে তইলে য়িবারে মাফ গইজ্যো, যেন্ তোঁয়ারার বেহেস্‌তি বাবা তোঁয়ারারঅ গুনাহ্ মাফ গরিত্ ফারে।”

[27] ফরদি ইসা আর তেঁইর উম্যতঅক্যলে আবার জেরুজালেমত গেল্। তেঁই বায়তুল মোকাদ্যসত আঁঢি বেরার এন্ সমত মেইন ইমামঅক্যল, আলেমঅক্যল আর বুরা নেতাঅক্যল তেঁইর হাছে আইয়েনে ফুছার গরিল্,

[28] “তুঁই হঅন অধিকারে এগিন গইত্যা লাইগ্যো? হনে তোঁয়ারে এই অধিকার দিয়্যে?”

[29] জোয়াবে ইসা হইল্, “আঁই অনরারে উগ্যুয়া হতা ফুছার গইজ্যোম। অনরা যুদি আঁরে জোয়াব দিত ফারন তইলে আঁইঅ অনরারে হইয়্যোম আঁই হঅন অধিকারে এগিন গরির।

[30] হঅন চাই, তরিকাবন্দি দিবার অধিকার ইয়াহিয়া আল্লাহ্‌র হাছর ত্যুন ফাইয়্যেল্, না মানুষর হাছর ত্যুন ফাইয়্যেল্?”

[31] তহন য়িতারা নিজরার মইধ্যে এই আলোচানা গরিল্, “আঁরা যুদি হই, ‘আল্লাহ্‌র হাছর ত্যুন,’ তইলে য়িবা হইবো, ‘তইলে অনরা তেঁইরে বিশ্যাস নঅঅ গরন কিঅর লাই?’

[32] আবার যুদি হই, ‘মানুষর হাছর ত্যুন’ তইলে?” য়িতারা মানুষঅক্যলরে ডরাইতো, হারন বেক্যিনে ইয়াহিয়ারে আঁসাই একজন নবি বুলি মনে গইত্যো।

[33] য়িয়ানর লাই য়িতারা হইল্, “আঁরা নঅ জানি।” তহন ইসা হইল্, “তইলে আঁইঅ অনরারে নঅ হইয়্যোম আঁই হঅন অধিকারে এগিন গরির।”

দিতিয় লম্বর সিফারা: মার্ক — Chapters