[1] যারা জেরুজালেমর ত্যুন আইস্যেল্ এন্ হয়েকজন ফরিশি আর আলেম ইসার হাছে একত্র অইল্।
[2] য়িতারা দেকিল্, ইসার উম্যতঅক্যলর মইধ্যে হয়েকজন আত নঅ ধুইয়েনে নাফাকভাবে হ্যাইতো বইস্যে।
[3] ফরিশি আর বেক ইহুদিঅক্যলে ফুরান দিনর আলেমঅক্যলর দেয়া যে নিয়ম চলি আইয়্যের য়েই নিয়মমতন আত নঅ ধুইয়েনে নঅ হ্যাআ।
[4] বাজারর ত্যুন আইয়েনে য়িতারা আত-ঠেং নঅ ধুইয়েনে কিছু নঅ হ্যাআ। এগিন বাদে য়িতারা আরো বউত রহমর নিয়ম ফালন গরি থাকে, যেন্ বাসন-হোসন, ফেঁলা ইত্যাদি ধুয়া।
[5] য়িয়ানর লাই ফরিশি আর আলেমঅক্যলে ইসারে ফুছার গরিল্, “ফুরান দিনর আলেমঅক্যলর দেয়া যে নিয়ম চলি আইয়্যের, অনর উম্যতঅক্যলে য়েগিন মানি নঅ চলে কিঅর লাই? য়িতারা তঅ আত নঅ ধুইয়েনেই হ্যাআ।”
[6] ইসা জোয়াব দিল্, “অনরা ভন্ড! অনরার বিষয়ে নবি ইশাইয়া ঠিগ হতাই হইয়্যেল্। য়িবার কিতাবত লেহ্যা আছে: এই মানুষঅক্যলে মুকেই আঁরে সম্যান গরে, কিন্তু য়িতারার দিল্ আঁর হাছর ত্যুন দুরে থাকে।
[7] য়িতারা মিছাই আঁর এবাদত গরে, য়িতারার দেয়া শিক্যা মানুষর বানাইন্যা হতাক্যিন নিয়ম মাত্র।
[8] অনরা তঅ আল্লাহ্র দেয়া উকুমগিন বাদ দিয়েনে মানুষর দেয়া চলতি নিয়ম ফালন গইত্যা লাইগ্যোন।”
[9] ইসা য়িতারারে আরো হইল্, “আল্লাহ্র উকুম বাদ দিয়েনে নিজরার চলতি নিয়ম ফালন গরিবার লাই বউত ভালা উফায়ই অনরার জানা আছে।
[10] যেন্ ধরন, মুসা হইয়্যে, ‘মা-বাবারে সম্যান গইজ্যো’ আর ‘যিবার হতাত মা-বাবার লাই অসম্যান থাকে য়িবারে অবইশ্যই মারি ফেলন ফরিবো।’
[11] কিন্তু অনরা হই থাকন, যুদি কেউ য়িবার মা বা বাবারে হঅ, ‘আঁর যে জিনিস দিয়েনে তোঁয়ার সাইয্য অইত ফাইত্যো য়িয়ান হোরবান,’ মানি আল্লাহ্র হাছে হোরবানি গরা অইয়্যে,
[12] কিন্তু মা-বাবার লাই য়িবার ত্যুন আর কিছু গরন নঅ ফরে।
[13] এন্ গরিয়েনে অনরা অনরার চলতি নিয়ম শিক্যা দিয়েনে আল্লাহ্র কালাম বাতিল গইজ্যোন। এগিন বাদে অনরা আরো এই রহম বউত হাম গরি থাকন।”
[14] ইয়ার ফরদি ইসা মানুষঅক্যলরে আবার তেঁইর হাছে ডাকিয়েনে হইল্, “অনরা বেক্যিনে আঁর হতা উনন আর বুঝন।
[15] বাইরর ত্যুন যেগিন মানুষর ভিতরে যাআ য়েগিন মানুষরে নাফাক গরিত্ নঅ ফারে, বরং মানুষর মইধ্যর ত্যুন যেগিন বাইর অই আইয়্যে য়েগিনই মানুষরে নাফাক গরে।”
[17] ইয়ার ফরদি ইসা যহন মানুষঅক্যলরে ছারিয়েনে ঘরত ঢুকিল্, তহন উমতঅক্যলে য়েই হতার মানি তেঁইরে ফুছার গরিল্।
[18] ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারা কি এতই অবুঝ? তোঁয়ারা কি নঅ বুঝ দে, বাইরর ত্যুন যেগিন মানুষর ভিতরে ঢুকে য়েগিন য়িবারে নাফাক গরিত্ নঅ ফারে?
[19] ইয়ানর হারন অইল্, য়েগিন তঅ য়িবার দিলত নঅ ঢুকে কিন্তু ফেডত ঢুকে আর ফরদি শরিলর ত্যুন বাইর অই যাআ।” এই হতাতই ইসা বুঝাই দিল্ দে, বেক হ্যানাই আআলাল।
[20] ইসা আরো হইল্, “মানুষর ভিতরর ত্যুন যেগিন বাইর অই আইয়্যে য়েগিনই মানুষরে নাফাক গরে,
[21] হারন মানুষর ভিতর, মানি দিলর ত্যুনই হ্যারাফ চিন্তা, বেক ডইল্যা জেনা, চুরি, খুন,
[22] লোভ, অইন্যর হোতি গরিবার ইছ্যা, ছল-ছাতুরি, লম্ফটতা, ইংসা, নিন্দা, অহংকার আর মুরুক্যতা বাইর অই আইয়্যে।
[23] এই সমস্ত হ্যারাফি মানুষর ভিতরর ত্যুনই বাইর অই আইয়্যে আর মানুষরে নাফাক গরে।”
[24] ইয়ার বাদে ইসা য়েই জাগা ছারিয়েনে টায়ার এলাহাত গেল্। তেঁই উগ্যুয়া ঘরত ঢুকিল্ আর চাইল্ যেন্ কেউ য়িয়ান জানিত্ নঅ ফারে, কিন্তু তেঁই লুকাইয়েনে থাকিত নঅ ফারিল্।
[25] য়েডে এন্ একজন মাইয়্যাফোয়া আছিল্, যিবার মাইয়্যারে ভুতে ফাইয়্যেল্। য়েই মাইয়্যাফোয়াউয়া ইসার বিষয় উনিত ফাইয়েনে তহনই আই ইসার ঠেংগত ফরিল্।
[26] মাইয়্যাফোয়াউয়া আছিল্ অ-ইহুদি আর সিরিয়া-ফিনিশিয়াত য়িবার জন্ম অইয়্যেল্। য়িবা ইসার হাছে হাকুতি-মিনতি গইত্যো লাগিল্ যেন্ তেঁই য়িবার মাইয়্যাউয়ার মইধ্যর ত্যুন ভুত দুর গরি দেএ।
[27] ইসা য়িবারে হইল্, “আগদি ফোয়ামাইয়্যাঅক্যলে ফেট ভরিয়েনে হ্যঅক, হারন ফোয়ামাইয়্যাঅক্যলর হ্যানা নিয়েনে কুত্যার সাম্নদি ফেলন ভালা নঅ।”
[28] য়িয়ানত য়েই মাইয়্যাফোয়াউয়া হইল্, “উজুর অনে ঠিগই হইয়্যোন, কিন্তু ফোয়ামাইয়্যাঅক্যলর হ্যানার যে টুঁরাগিন টেবিলর নিচদি ফরে য়েগিন তঅ কুত্যাই হ্যাআ।”
[29] ইসা য়িবারে হইল্, “হতাগান তুঁই বউত ভালা হইয়্যো। এহন যঅ; যাইয়েনে চঅ, ভুত তোঁয়ার মাইয়্যাউয়ার মইধ্যর ত্যুন বাইর অই গেইয়্যে।”
[30] য়েই মাইয়্যাফোয়াউয়া তহন বাড়িত ফিরি যাইয়েনে দেকিল্, য়িবার মাইয়্যাউয়া বিছানাত উউতি আছে আর ভুত য়িবার মইধ্যর ত্যুন বাইর অই গেইয়্যে।
[31] ইয়ার ফর ইসা টায়ার এলাহা ছারিয়েনে সিডন শঅরর মইধ্য দিই গালিল সাগরর হাছদি দেকাফলি এলাহার গেরামগিনত গেল্।
[32] য়েডে হয়েকজন মানুষ উগ্যুয়া বঅরা আর তুতা মানুষরে ইসার হাছে লই আইল্ আর হাকুতি মিনতি গইত্যো লাগিল্ যেন্ তেঁই য়েই মানুষ্যুয়ার উঅরদি তেঁইর আত রাকে।
[33] ইসা ভিরর মইধ্যর ত্যুন য়েই মানুষ্যুয়ারে একফাশদি লই যাইয়েনে য়িবার দুই হানর মইধ্যে নিজর আংগুল দিল্। ফরদি সেফ ফেলিয়েনে মানুষ্যুয়ার জিল্ফা ধরিল্।
[34] তার ফর তেঁই আসমানর মিক্যা চাইয়েনে ডঁর নিয়স ফেলি মানুষ্যুয়ারে হইল্ “এফ্ফাথা” মানি, “খুলি যঅ”।
[35] য়িয়ানত মানুষ্যুয়ার হানঅ খুলি গেল্, জিল্ফাঅ খুলি গেল্ আর য়িবা এস্ফষ্ট গরিয়েনে হতা হইতো লাগিল্।
[36] ইসা এই বিষয়ে কেউঅরে হইতো মানুষ্যুয়ারে মানা গরিল্। কিন্তু তেঁই যেতই য়িতারারে মানা গরিল্ য়েতই য়িতারা য়েই বিষয়ে আরো বেশি গরিয়েনে হোয়াহই গইত্যো লাগিল্।
[37] এই ঘটনাত মানুষঅক্যলে বউত তাইজ্যব অইয়েনে হইল্, “ইবা বেক হাম হত নিকুঁত গরিয়েনে গরে। ইবা বঅরাঅক্যলরে উনিবার শক্তি আর বোবাঅক্যলরে হতা হইবার শক্তি দেএ।”