[1] ইয়ার ফর ইসা য়েই জাগা ছারিয়েনে নিজর গেরামত গেল্,
[2] আর তেঁইর উম্যতঅক্যলেঅ তেঁইর লগে গেল্। জিরাইবার দিনত তেঁই মজলিস-হ্যানাত যাইয়েনে শিক্যা দিতো লাগিল্। বউত মানুষ তেঁইর হতা উনিয়েনে তাইজ্যব অই হইতো লাগিল্, “এই মানুষ্যুয়া হডের ত্যুন এগিন ফাইল্? এই দে গেয়ান য়িবারে দেয়া অইয়্যে, এগিনই বা কি? আবার য়িবা কেরামতি হামঅ গরের।
[3] ইবা কি য়েই হাট মিস্তিরি নঅ না? ইবা কি মরিয়ামর ফোয়া নঅ না? ইয়াকুব, ইউসুফ এহুদা আর শিমোনর ভাই নঅ না? য়িবার বোইনঅক্যল কি এডে আঁরার মইধ্যে আছে দে নঅ না?” এন্ গরিয়েনে ইসারে লইয়েনে মানুষঅক্যলর মনত বাধা আইস্তো লাগিল্।
[4] তহন ইসা য়িতারারে হইল্, “নিজর গেরাম, নিজর আত্যিয়-সজন ও নিজর বাড়ি বাদে আর বেক জাগাতই নবিঅক্যলে সম্যান ফাআ।”
[5] তার ফর তেঁই হয়েকজন বেরাইম্যা মানুষর উঅর আত রাকিয়েনে য়িতারারে ভালা গরিল্, কিন্তু য়েডে আর হনঅ কেরামতি হাম গরন সম্ভব নঅ অইল্।
[6] মানুষঅক্যলে তেঁইর উঅর ইমান নঅ আনিল্ দেকি তেঁই বউত তাইজ্যব অইল্। ইয়ার ফর ইসা গেরামত গেরামত যাইয়েনে মানুষঅক্যলরে শিক্যা দিতো লাগিল্।
[7] ফরদি তেঁই তেঁইর য়েই বারজন উম্যতরে নিজর হাছে ডাকিল্ আর তবলিগ গরিবার লাই দুইজন দুইজন গরিয়েনে ফাটাই দিল্। তেঁই ভুতগিনর উঅরে য়িতারারে হ্যমতা দিল্।
[8] যাইবার সমত ফথর লাই উগ্যুয়া লাঢি বাদে আর কিছুই তেঁই উম্যতঅক্যলরে নিতো নঅ দিল্। রুটি, থইলা, হোঁঅর-বাঁধনিত ফুইসা ফইয্যন্ত নিতো তেঁই য়িতারারে মানা গরিল্।
[9] তেঁই য়িতারারে জুতা ফিন্তো হইল্ আঁসা, কিন্তু উগ্যুয়ার বেশি হোত্যা ফিন্তো মানা গরিল্।
[10] তেঁই য়িতারারে আরো হইল্, “তোঁয়ারা যে বাড়িত ঢুকিবা য়েই গেরাম ছারি নঅ যঅন ফইয্যন্ত য়েই বাড়িতই থাইক্যো।
[11] হনঅ জাগার মানুষঅক্যলে যুদি তোঁয়ারারে গ্রঅন নঅ গরে বা তোঁয়ারার হতা নঅ উনে, তইলে য়েই জাগা ছারিয়েনে যাইবা গইর সমত তোঁয়ারার ঠেংগর ধুলা ঝারি ফেইল্যো যেন্ য়েগিনই য়িতারার বিরুদ্যে সাক্যি অঅ।”
[12] তহন উম্যতঅক্যলে যাইয়েনে তবলিগ গইত্যো লাগিল্ যেন্ মানুষঅক্যলে তঅবা গরে।
[13] য়িতারা বউত ভুত ছারাইল্ আর বউত বেরাইম্যা মানুষর মাথাত তেল দিয়েনে য়িতারারে ভালা গরিল্।
[14] ইসার সুনাম চাইরোমিক্যা ছরাই ফইজ্যেল্ বুলি বাদশা হেরোদ ইসার হতা উনিত ফাইয়্যেল্। হনঅ হনঅ মানুষ হইয়্যেল্, “য়িবাই য়েই তরিকাবন্দিদাতা ইয়াহিয়া। তেঁই মরার ত্যুন বাঁচি উইট্যে বুলি এই কেরামতি হামগিন গরের।”
[15] কেউ কেউ হইতো আছিল্, “য়িবা ইলিয়াস নবি”; আবার কেউ কেউ হইতো আছিল্, “বউত দিন আগর নবিঅক্যলর মতন য়িবাঅ একজন নবি।”
[16] এই হতাগিন উনিয়েনে হেরোদ হইল্, “য়িবা ইয়াহিয়া, যিবার মাথা হাডি ফেলিবার উকুম আঁই দিয়্যিলাম। আবার য়িবা বাঁচি উইট্যে।”
[17] এই ঘটনার আগে হেরোদ মানুষ ফাটাইয়েনে ইয়াহিয়ারে ধইজ্যেল্ আর য়িবারে বাঁধিয়েনে জেলহ্যানাত রাইক্যেল্। হেরোদ য়িবার ভাই ফিলিফর বউ হেরোদিয়ার লাইই ইয়ান গইজ্যেল্। হেরোদ হেরোদিয়ারে বিয়া গইজ্যেল্ বুলি ইয়াহিয়া বার বার হেরোদরে হইতো, “অনর ভাইঅর বউঅরে বিয়া গরন অনর উচিত নঅঅ অঅ।”
[19] ইয়ানর লাই ইয়াহিয়ার উঅর হেরোদিয়ার বউত গোস্যা আছিল্। য়িবা ইয়াহিয়ারে মারি ফেইল্তো চাইয়্যেল্,
[20] কিন্তু হেরোদ ইয়াহিয়ারে ডরাইতো বুলি য়িবা য়িয়ান গরিত্ নঅ ফাইজ্যেল্। ইয়াহিয়া দে একজন আল্লাহ্ভক্ত আর ফবিত্র মানুষ হেরোদ য়িয়ান জাইন্তো, য়িয়ানর লাই তেঁই ইয়াহিয়ারে বিফদর আতর ত্যুন রক্যা গইত্যো। ইয়াহিয়ার হতা উনিবার সমত মনত বউত অসস্তি লাগিলেঅ হেরোদ তেঁইর হতা উইন্তে ফছন্দ গইত্যো।
[21] শেষদি হেরোদিয়া উগ্যুয়া সুযোগ ফাইল্। হেরোদ নিজর জন্মদিনত তেঁইর ডঁর ডঁর রাজহর্মচারি, সেনাফতি আর গালিল ফদেশর মেইন মানুষঅক্যলর লাই উগ্যুয়া ডঁর হ্যানা দিল্।
[22] হেরোদিয়ার মাইয়্যা য়েই হ্যানার অনুষ্টানত নাচ দেহ্যাইয়েনে হেরোদ আর হ্যানার দঅত ফঅইন্যা মানুষঅক্যলরে খুশি গরিল্। তহন বাদশা মাইয়্যাউয়ারে হইল্, “তুঁই যিয়ান চঅ আঁই তোঁয়ারে য়িয়ানই দিয়োম।”
[23] হেরোদ মাইয়্যাউয়ার হাছে সোঅন হ্যাইয়েনে হইয়্যেল্, “ তুঁই যিয়ান চঅ আঁই য়িয়ানই তোঁয়ারে দিয়োম। এন্ কি, আঁর রাইজ্যর অদ্যক ফইয্যন্তঅ দিয়োম।”
[24] মাইয়্যাউয়া যাইয়েনে য়িবার মারে হইল্, “আঁই কি চাইয়্যোম?” য়িবার মা হইল্, “তরিকাবন্দিদাতা ইয়াহিয়ার মাথা।”
[25] মাইয়্যাউয়া তহনই যাইয়েনে বাদশারে হইল্, “উগ্যুয়া বাসনত গরিয়েনে আঁই এহনই তরিকাবন্দিদাতা ইয়াহিয়ার মাথাউয়া চাই।”
[26] এই হতা উনিয়েনে বাদশা হেরোদ বউত দুক্যিত অইল্, কিন্তু হ্যানাত দঅত ফঅইন্যা মানুষঅক্যলর সাম্নদি সোঅন হ্যাইয়্যেল্ বুলি মাইয়্যাউয়ারে ফিরাই দিতো নঅ চাইল্।
[27] তেঁই তহনই ইয়াহিয়ার মাথা হাডাই আনিবার লাই একজন জল্যাদরে উকুম দিল্। য়েই জল্যাদ জেলহ্যানাত যাইয়েনে ইয়াহিয়ার মাথা হাডি উগ্যুয়া বাসনত গরি য়িয়ান লই আইল্। বাদশা য়িয়ান মাইয়্যাউয়ারে দিবার ফর য়িবা য়িয়ান নিই যাইয়েনে য়িবার মারে দিল্।
[29] এই হ্যবর ফাইয়েনে ইয়াহিয়ার উম্যতঅক্যলে আই তেঁইর লাশ্যুয়া লই যাইয়েনে দাফন গরিল্।
[30] ইসা যে বারজন উম্যতরে ফাটাইয়্যেল্, য়িতারা ফিরি আইল্ আর যেগিন যেগিন গইজ্যেল্ আর শিক্যা দিয়্যেল্ বেক্যিন তেঁইরে জানাইল্।
[31] য়েই সমত বউত মানুষ য়েডে আআ-যাআ গইত্যো আছিল্ বুলি উম্যতঅক্যলে কিছু হ্যাইবার সুযোগঅ নঅ ফাইল্। য়িয়ানর লাই ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারা আঁর লগে হনঅ উগ্যুয়া নিঝাব জাগাত আইয়েনে কিছুক্যন জিরঅ।”
[32] য়িতারা নোকাত গরিয়েনে উগ্যুয়া নিঝাব জাগাত গেল্।
[33] য়িতারারে যাইতো দেকিয়েনে বউত কেউই কিন্তু য়িতারারে চিনিত ফারিল্ আর আশফাশর গেরামর ত্যুন দুঁরি যাইয়েনে য়িতারার আগদিই য়েডে আজির অইল্।
[34] ইসা নোকার ত্যুন নামিয়েনে বউত মানুষর ভির দেকিত্ ফাইল্। এই মানুষঅক্যলর লাই ইসার বউত মমতা অইল্ হারন ইতারার দশা ভেরাচরাইন্যাছারা ভেরার মতন আছিল্। ইসা য়িতারারে বউত বিষয় শিক্যা দিতো লাগিল্।
[35] যহন দিন শেষ অই আইল্ তহন উম্যতঅক্যলে আইয়েনে ইসারে হইল্, “জাগাগান নিঝাব, বেইল্অ ফ্রায় ডুফি গেইয়্যে।
[36] মানুষঅক্যলরে বিদায় গরি দঅন যেন্ য়িতারা আশফাশর ফারাত আর গেরামত যাইয়েনে নিজরার লাই কিছু হ্যানা কিনিত্ ফারে।”
[37] ইসা হইল্, “তোঁয়ারাই য়িতারারে হ্যাইতো দঅ।” উম্যতঅক্যলে তেঁইরে হইল্, “আঁরা কি যাইয়েনে দুই শত দিনারর রুটি কিনি আনিয়েনে য়িতারারে হ্যাইতো দিয়্যোম না?”
[38] ইসা হইল্, “তোঁয়ারার হাছে হোউয়া রুটি আছে যাইয়েনে চঅ।” উম্যতঅক্যলে চাই আইয়েনে হইল্, “ফাঁচ্যুয়া রুটি আর দুয়া মাছ আছে।”
[39] তহন ইসা উম্যতঅক্যলরে উকুম দিল্ যেন্ য়িতারা হোস্যুয়া খেরর উঅর মানুষঅক্যলরে বোয়াই দেএ।
[40] মানুষঅক্যলে একশ একশ গরিয়েনে, ফন্জাইশ ফন্জাইশ জন গরিয়েনে লাইনে লাইনে বই গেল্।
[41] ইসা য়েই ফাঁচ্যুয়া রুটি আর দুয়া মাছ নিয়েনে বেহেস্তর মিক্যা চাইয়েনে আল্লাহ্রে শুকরিয়া জানাইল্, আর মানুষঅক্যলরে দিবার লাই রুটি ভাঁগিয়েনে উম্যতঅক্যলর আতত দিল্। এন্ গরিয়েনে তেঁই বেক্যিনর আতত মাছঅ ভাগ গরি দিল্।
[42] য়িতারা বেক্যিনে ফেট ভরিয়েনে হ্যাইল্।
[43] তার বাদে উম্যতঅক্যলে বাকি রুটি আর মাছর টুঁরা তুলি নিয়েনে বারউয়া টুঁরি ভরিল্।
[44] যারা হ্যাইয়্যেল্ য়িতারার মইধ্যে মরতফোয়ার সইংক্যাই আছিল্ ফাঁচ আজার।
[45] ইসা ইয়ার ফরদিই তেঁইর উম্যতঅক্যলরে তাগাদা দিল্, যেন্ য়িতারা নোকাত উঢিয়েনে তেঁইর আগদি সাগরর অইন্য ফারত বৈত্সৈদা গেরামত যাআ, আর ইক্যাদি তেঁই মানুষঅক্যলরে বিদায় গইত্যো লাগিল্।
[46] মানুষঅক্যলরে বিদায় দিয়েনে তেঁই মুনাজাত গরিবার লাই ফাআরত উঢি গেল্।
[47] যহন রাইত অইল্ তহন উম্যতঅক্যলর নোকাগান সাগরর মাঝদি আছিল্ আর ইসা এক্লা ডাংগাত আছিল্।
[48] ইসা দেকিল্ উম্যতঅক্যলে বউত হষ্ট গরিয়েনে নোকার দাঁর বাআর, হারন বাতাস য়িতারার উল্টা মিক্যাদি আছিল্। ফ্রায় শেষ রাইতর মিক্যা ইসা সাগরর উঅর দিয়েনে আঁঢি উম্যতঅক্যলর হাছে আইল্ আর য়িতারারে ফেলাই আগাই যাইতো আছিল্।
[49] উম্যতঅক্যলে কিন্তু তেঁইরে সাগরর উঅর দিয়েনে আঁইট্যো দেকি ভুত মনত গরিয়েনে চিল্যাই উঢিল্,
[50] হারন তেঁইরে দেকিয়েনে বেক্যিনে ডরাইয়্যেল্। ইসা তহনই উম্যতঅক্যলর লগে হতা হইল্। তেঁই য়িতারারে হইল্, “ইবা তঅ আঁই; নঅ ডরাইয়্যো, সঅস গর।”
[51] ইসা উম্যতঅক্যলর নোকাত উঢিলে ফর বাতাস থামি গেল্। ইয়ানত উম্যতঅক্যলে বউত তাইজ্যব অই গেল্,
[52] হারন ইয়ার আগদি রুটি হ্যাবাইবার বেফারগান য়িতারা বুঝিত্ নঅঅ ফারে; য়িতারার মন হোটিন অইয়েনেই রইল্।
[53] ইসা আর তেঁইর উম্যতঅক্যলে সাগর ফার অইয়েনে গিনেষরত এলাহাত আইয়েনে নোকা বাঁধিল্।
[54] য়িতারা নোকার ত্যুন নাইম্তেই মানুষঅক্যলে ইসারে চিনিত্ ফারিয়েনেই য়েই এলাহার বেক জাগাত দুঁরাদুঁরি গইত্যো লাগিল্। তার বাদে তেঁই হডে আছে য়িয়ান জানি নিয়েনে য়িতারা মাদুরর উঅর গরি বেরাইম্যাঅক্যলরে তেঁইর হাছে বোই লই গেল্।
[56] শঅরত, গেরামত বা ফারাত, যেডেই তেঁই যাইতো য়েডিয়ার মানুষঅক্যলে বেরাইম্যাঅক্যলরে আনিয়েনে বাজারর মইধ্যে জমা গইত্যো। য়িতারা ইসারে মিনতি গইত্যো যেন্ বেরাইম্যাঅক্যলে তেঁইর চাদ্যরর কিনারাগান হ্যালি ধরিত্ ফারে, আর যারা তেঁইরে ধইত্যো য়িতারা ভালা অইতো।