[1] বিন্যামীন তাঁর, বড় ছেলে বেলার বাবা, তাঁর দ্বিতীয় ছেলে অস্বেল, তৃতীয়জন অহর্হ,
[2] চতুর্থজন নোহা ও পঞ্চমজন রাফা।
[3] বেলার ছেলেরা হলেন: অদ্দর, গেরা, অবীহূদ,
[4] অবীশূয়, নামান, আহোহ,
[5] গেরা, শফূফন ও হূরম।
[6] এহূদের এই বংশধররা গেবায় বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তাঁদের নির্বাসিত করে মানহতে নিয়ে যাওয়া হল:
[7] নামান, অহিয়, ও সেই গেরা, যিনি তাঁদের নির্বাসিত করলেন এবং যিনি আবার উষ ও অহীহূদের বাবাও ছিলেন।
[8] মোয়াবে শহরয়িম তাঁর দুই স্ত্রী হূশীম ও বারার সঙ্গে বিবাহবিচ্ছিন্ন হওয়ার পর তাঁর কয়েকটি ছেলের জন্ম হয়েছিল।
[9] তাঁর স্ত্রী হোদশের মাধ্যমে তিনি যে ছেলেদের পেয়েছিলেন, তাঁরা হলেন—যোবব, সিবিয়, মেশা, মল্কম,
[10] যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরাই তাঁর ছেলে, তথা তাঁদের পরিবারগুলির কর্তা।
[11] হূশীমের মাধ্যমে তিনি অবীটূব ও ইল্পালকে পেয়েছিলেন।
[12] ইল্পালের ছেলেরা: এবর, মিশিয়ম, শেমদ (যিনি চারপাশের গ্রাম সমেত ওনো ও লোদ নগর দুটি গেঁথে তুলেছিলেন),
[13] এবং বরিয় ও শেমা, যাঁরা অয়ালোনে বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তাঁরাই গাতের অধিবাসীদের তাড়িয়ে দিলেন।
[14] অহিয়ো, শাশক, যিরেমোৎ,
[15] সবদিয়, অরাদ, এদর,
[16] মীখায়েল, যিশপা ও যোহ বরিয়ের ছেলে ছিলেন।
[17] সবদিয়, মশুল্লম, হিষ্কি, হেবর,
[18] যিশ্মরয়, যিষলিয় ও যোবব ইল্পালের ছেলে ছিলেন।
[19] যাকীম, সিখ্রি, সব্দি,
[20] ইলীয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল,
[21] অদায়া, বরায়া ও শিম্রৎ শিমিয়ির ছেলে ছিলেন।
[22] যিশপন, এবর, ইলীয়েল,
[23] অব্দোন, সিখ্রি, হানন,
[24] হনানিয়, এলম, অন্তোথিয়,
[25] যিফদিয় ও পনূয়েল শাশকের ছেলে ছিলেন।
[26] শিম্শরয়, শহরিয়, অথলিয়,
[27] যারিশিয়, এলিয় ও সিখ্রি যিরোহমের ছেলে ছিলেন।
[28] এঁরা সবাই তাঁদের বংশতালিকায় নথিভুক্ত পরিবারগুলির কর্তা ও প্রধান ছিলেন এবং তাঁর জেরুশালেমেই বসবাস করতেন।
[29] গিবিয়োনের বাবা যিয়ীয়েল গিবিয়োনে বসবাস করতেন। তাঁর স্ত্রীর নাম মাখা,
[30] এবং তাঁর বড় ছেলে অব্দোন, পরে জন্ম হল সূর, কীশ, বায়াল, নের, নাদব,
[31] গদোর, অহিয়ো, সখর
[32] এবং সেই মিক্লোতের, যিনি শিমিয়ির বাবা ছিলেন। তাঁরাও জেরুশালেমে তাঁদের আত্মীয়স্বজনের কাছে বসবাস করতেন।
[33] নের কীশের বাবা, কীশ শৌলের বাবা, ও শৌল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বায়ালের বাবা।
[34] যোনাথনের ছেলে: মরীব্-বায়াল, যিনি মীখার বাবা।
[35] মীখার ছেলেরা: পিথোন, মেলক, তরেয় ও আহস।
[36] আহস যিহোয়াদার বাবা, যিহোয়াদা আলেমৎ, অসমাবৎ ও সিম্রির বাবা, এবং সিম্রি মোৎসার বাবা।
[37] মোৎসা বিনিয়ার বাবা; বিনিয়ার ছেলে রফায়, তাঁর ছেলে ইলীয়াসা ও তাঁর ছেলে আৎসেল।
[38] আৎসেলের ছয় ছেলে ছিল, এবং এই তাঁদের নাম: অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান। এঁরা সবাই আৎসেলের ছেলে।
[39] তাঁর ভাই এশকের ছেলেরা: তাঁর বড় ছেলে ঊলম, দ্বিতীয় ছেলে যিয়ূশ ও তৃতীয়জন এলীফেলট।
[40] ঊলমের ছেলেরা এমন সাহসী যোদ্ধা ছিলেন, যাঁরা ধনুক ব্যবহার করতে পারতেন। তাঁদের প্রচুর সংখ্যায় ছেলে ও নাতি ছিল—মোট 150 জন। এঁরা সবাই বিন্যামীনের বংশধর।