[1] এই হল সেই ইস্রায়েলীদের তালিকা—যাঁরা বিভিন্ন বংশের কর্তাব্যক্তি, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতি, ও তাদের কর্মকর্তা হয়ে সারা বছর ধরে মাসের পর মাস সেনাবিভাগ-সংক্রান্ত বিষয়ে রাজার সেবা করে গেলেন। প্রত্যেক বিভাগে 24,000 জন লোক থাকত।
[2] প্রথম মাসের জন্য প্রথম বিভাগের দায়িত্বে ছিলেন সব্দীয়েলের ছেলে যাশবিয়াম। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[3] তিনি পেরসের এক বংশধর ছিলেন এবং প্রথম মাসের জন্য সব সামরিক কর্মকর্তার প্রধান হলেন।
[4] দ্বিতীয় মাসের জন্য সেই বিভাগের দায়িত্বে ছিলেন অহোহীয় দোদয়; তাঁর বিভাগের নেতা ছিলেন মিক্লোৎ। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[5] তৃতীয় মাসের জন্য সৈন্যদলের তৃতীয় সেনাপতি হলেন যাজক যিহোয়াদার ছেলে বনায়। তিনিই প্রধান ছিলেন ও তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[6] তিনি সেই বনায়, যিনি সেই ত্রিশজনের মধ্যে একজন বলবান যোদ্ধা ছিলেন এবং সেই ত্রিশজনের নেতাও হলেন। তাঁর ছেলে অম্মীষাবাদ তাঁর বিভাগের নেতা ছিলেন।
[7] চতুর্থ মাসের জন্য চতুর্থ সেনাপতি হলেন যোয়াবের ভাই অসাহেল; তাঁর ছেলে সবদিয় তাঁর উত্তরাধিকারী হলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[8] পঞ্চম মাসের জন্য পঞ্চম সেনাপতি হলেন যিষ্রাহীয় শমহূৎ। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[9] ষষ্ঠ মাসের জন্য ষষ্ঠ (সেনাপতি) হলেন তকোয়ীয় ইক্কেশের ছেলে ঈরা। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[10] সপ্তম মাসের জন্য সপ্তম সেনাপতি হলেন পলোনীয় হেলস, যিনি যাতে একজন ইফ্রয়িমীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[11] অষ্টম মাসের জন্য অষ্টম সেনাপতি হলেন হূশাতীয় সিব্বখয়, যিনি যাতে একজন সেরহীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[12] নবম মাসের জন্য নবম সেনাপতি হলেন অনাথোতীয় অবীয়েষর, যিনি যাতে একজন বিন্যামীনীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[13] দশম মাসের জন্য দশম সেনাপতি হলেন নটোফাতীয় মহরয়, যিনি যাতে একজন সেরহীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[14] একাদশতম মাসের জন্য একাদশতম সেনাপতি হলেন পিরিয়াথোনীয় বনায়, যিনি যাতে একজন ইফ্রয়িমীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[15] দ্বাদশতম মাসের জন্য দ্বাদশতম সেনাপতি হলেন নটোফাতীয় হিলদয়, যিনি অৎনীয়েলের বংশোদ্ভুক্ত ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
[16] ইস্রায়েলের গোষ্ঠীসম্প্রদায়গুলির নেতারা হলেন: রূবেণীয়দের উপরে: সিখ্রির ছেলে ইলীয়েষর; শিমিয়োনীয়দের উপরে: মাখার ছেলে শফটিয়;
[17] লেবির গোষ্ঠীর উপরে: কমূয়েলের ছেলে হশবিয়; হারোণের গোষ্ঠীর উপরে: সাদোক;
[18] যিহূদা গোষ্ঠীর উপরে: দাউদের এক ভাই ইলীহূ; ইষাখর গোষ্ঠীর উপরে: মীখায়েলের ছেলে অম্রি;
[19] সবূলূন গোষ্ঠীর উপরে: ওবদিয়ের ছেলে যিশ্মায়য়; নপ্তালি গোষ্ঠীর উপরে: অস্রীয়েলের ছেলে যিরেমোৎ;
[20] ইফ্রয়িমীয়দের উপরে: অসসিয়ের ছেলে হোশেয়; মনঃশির অর্ধেক গোষ্ঠীর উপরে: পদায়ের ছেলে যোয়েল;
[21] গিলিয়দে বসবাসকারী মনঃশির অর্ধেক গোষ্ঠীর উপর: সখরিয়ের ছেলে যিদ্দো; বিন্যামীন গোষ্ঠীর উপর: অবনেরের ছেলে যাসীয়েল;
[22] দান গোষ্ঠীর উপর: যিরোহমের ছেলে অসরেল। এঁরাই ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠীসম্প্রদায়ের নেতা।
[23] দাউদ, কুড়ি বছর বা তার কমবয়সী কোনও লোকের সংখ্যা গণনা করেননি, কারণ সদাপ্রভু ইস্রায়েলকে আকাশের তারার মতো বহুসংখ্যক করে দেবেন বলে প্রতিজ্ঞা করলেন।
[24] সরূয়ার ছেলে যোয়াব জনগণনা করতে শুরু করলেন কিন্তু তা শেষ করেননি। এই জনগণনার কারণে ইস্রায়েলের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল, এবং সেই সংখ্যাটি রাজা দাউদের ইতিহাস-গ্রন্থে নথিভুক্ত হয়নি।
[25] রাজকীয় ভাঁড়ারঘরগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল অদীয়েলের ছেলে অসমাবৎকে। প্রত্যন্ত জেলা, নগর, গ্রাম ও নজর-মিনারগুলিতে অবস্থিত ভাঁড়ারঘরগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল উষিয়ের ছেলে যোনাথনকে।
[26] দেশে যারা কৃষিকর্ম করত, তাদের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল কলূবের ছেলে ইষ্রিকে।
[27] দ্রাক্ষাক্ষেতগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল রামাথীয় শিমিয়িকে। দ্রাক্ষাক্ষেতে উৎপন্ন দ্রাক্ষারসের ভাণ্ডারগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল শিফমীয় সব্দিকে।
[28] পশ্চিমদিকের পর্বতমালার পাদদেশে অবস্থিত পাহাড়ি এলাকার জলপাই ও দেবদারু-ডুমুর গাছগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল গদেরীয় বায়াল-হাননকে। জলপাই তেল জোগানোর দায়িত্ব দেওয়া হল যোয়াশকে।
[29] শারোণে চরে বেড়ানো গরু-ছাগলের পালগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল শারোণীয় সিট্রয়কে। উপত্যকাগুলিতে গরু-ছাগলের যেসব পাল ছিল, সেগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল অদলয়ের ছেলে শাফটকে।
[30] উটগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল ইশ্মায়েলীয় ওবীলকে। গাধাগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল মেরোণোথীয় যেহদিয়কে।
[31] মেষের পালগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল হাগরীয় যাসীষকে। এঁরা সবাই রাজা দাউদের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
[32] দাউদের কাকা যোনাথন ছিলেন এমন একজন পরামর্শদাতা, যিনি জ্ঞানবুদ্ধিতে পরিপূর্ণ একজন মানুষ ও একজন শাস্ত্রবিদও ছিলেন। হকমোনির ছেলে যিহীয়েল রাজার ছেলেদের যত্ন নিতেন।
[33] অহীথোফল রাজার পরামর্শদাতা ছিলেন। অর্কীয় হূশয় রাজার অন্তরঙ্গ বন্ধু ছিলেন।
[34] অহীথোফলের স্থলাভিষিক্ত হলেন অবিয়াথর ও বনায়ের ছেলে যিহোয়াদা। যোয়াব ছিলেন রাজকীয় সৈন্যদলের সেনাপতি।