Skip to content
Opens in a new window
Listen to this chapter • 11:58

[1] লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ ও মরারি।

[2] কহাতের ছেলেরা: অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।

[3] অম্রামের সন্তানেরা: হারোণ, মোশি ও মরিয়ম। হারোণের ছেলেরা: নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

[4] ইলীয়াসর পীনহসের বাবা, পীনহস অবিশূয়ের বাবা,

[5] অবিশূয় বুক্কির বাবা, বুক্কি উষির বাবা,

[6] উষি সরহিয়ের বাবা, সরহিয় মরায়োতের বাবা,

[7] মরায়োত অমরিয়ের বাবা, অমরিয় অহীটূবের বাবা,

[8] অহীটূব সাদোকের বাবা, সাদোক অহীমাসের বাবা,

[9] অহীমাস অসরিয়ের বাবা, অসরিয় যোহাননের বাবা,

[10] যোহানন অসরিয়ের বাবা। শলোমন জেরুশালেমে যে মন্দির নির্মাণ করেছিলেন, অসরিয় সেখানেই যাজকরূপে সেবাকাজ করতেন।

[11] অসরিয় অমরিয়ের বাবা, অমরিয় অহীটূবের বাবা,

[12] অহীটূব সাদোকের বাবা, সাদোক শল্লুমের বাবা,

[13] শল্লুম হিল্কিয়ের বাবা, হিল্কিয় অসরিয়ের বাবা,

[14] অসরিয় সরায়ের বাবা, সরায় যোষাদকের বাবা

[15] সদাপ্রভু যখন নেবুখাদনেজারের হাত দিয়ে যিহূদা ও জেরুশালেমকে নির্বাসনে পাঠালেন, তখন এই যোষাদকও নির্বাসিত হলেন।

[16] লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ ও মরারি।

[17] গের্শোনের ছেলেদের নাম এইরকম: লিব্‌নি ও শিমিয়ি।

[18] কহাতের ছেলেরা: অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।

[19] মরারির ছেলেরা: মহলি ও মূশি। পূর্বপুরুষদের কুলানুসারে এঁরাই লেবীয়দের নথিভুক্ত বংশধর:

[20] গের্শোনের: তাঁর ছেলে লিব্‌নি, তাঁর ছেলে যহৎ, তাঁর ছেলে সিম্ম,

[21] তাঁর ছেলে যোয়াহ, তাঁর ছেলে ইদ্দো, তাঁর ছেলে সেরহ এবং তাঁর ছেলে যিয়ত্রয়।

[22] কহাতের বংশধরেরা: তাঁর ছেলে অম্মীনাদব, তাঁর ছেলে কোরহ, তাঁর ছেলে অসীর,

[23] তাঁর ছেলে ইল্‌কানা, তাঁর ছেলে ইবীয়াসফ, তাঁর ছেলে অসীর,

[24] তাঁর ছেলে তহৎ, তাঁর ছেলে ঊরীয়েল, তাঁর ছেলে উষিয় ও তাঁর ছেলে শৌল।

[25] ইল্‌কানার বংশধরেরা: অমাসয়, অহীমোৎ,

[26] তাঁর ছেলে ইল্‌কানা, তাঁর ছেলে সোফী, তাঁর ছেলে নহৎ,

[27] তাঁর ছেলে ইলীয়াব, তাঁর ছেলে যিরোহম, তাঁর ছেলে ইল্‌কানা ও তাঁর ছেলে শমূয়েল।

[28] শমূয়েলের ছেলেরা: বড় ছেলে যোয়েল ও দ্বিতীয় ছেলে অবিয়।

[29] মরারির বংশধরেরা: মহলি, তাঁর ছেলে লিব্‌নি, তাঁর ছেলে শিমিয়ি, তাঁর ছেলে উষ,

[30] তাঁর ছেলে শিমিয়, তাঁর ছেলে হগিয়, তাঁর ছেলে অসায়।

[31] নিয়ম-সিন্দুকটি সদাপ্রভুর গৃহে বিশ্রামস্থান লাভের পর দাউদ সেই গৃহে গানবাজনা করার দায়িত্ব যাদের হাতে তুলে দিলেন, তাঁরা এইসব লোক।

[32] যতদিন না শলোমন জেরুশালেমে সদাপ্রভুর মন্দির নির্মাণ করলেন, ততদিন তাঁরা নিবাস-তাঁবুর, সেই সমাগম তাঁবুর সামনে গানবাজনা সমেত পরিচর্যা করে গেলেন। তাঁদের জন্য নিরূপিত নিয়মানুসারে তাঁরা তাঁদের কর্তব্য পালন করে যেতেন।

[33] এঁরা সেইসব লোক, যাঁরা তাঁদের ছেলেদের সঙ্গে নিয়ে সেবাকাজ করে গেলেন: কহাতীয়দের মধ্যে থেকে: গায়ক হেমন, তিনি যোয়েলের ছেলে, তিনি শমূয়েলের ছেলে,

[34] তিনি ইল্‌কানার ছেলে, তিনি যিরোহমের ছেলে, তিনি ইলীয়েলের ছেলে, তিনি তোহের ছেলে,

[35] তিনি সূফের ছেলে, তিনি ইল্‌কানার ছেলে, তিনি মাহতের ছেলে, তিনি অমাসয়ের ছেলে,

[36] তিনি ইল্‌কানার ছেলে, তিনি যোয়েলের ছেলে, তিনি অসরিয়ের ছেলে, তিনি সফনিয়ের ছেলে,

[37] তিনি তহতের ছেলে, তিনি অসীরের ছেলে, তিনি ইবীয়াসফের ছেলে, তিনি কোরহের ছেলে,

[38] তিনি যিষ্‌হরের ছেলে, তিনি কহাতের ছেলে, তিনি লেবির ছেলে, তিনি ইস্রায়েলের ছেলে;

[39] এবং হেমনের সহকর্মী ছিলেন সেই আসফ, যিনি তাঁর ডানদিকে দাঁড়িয়ে থেকে সেবাকাজ করতেন: আসফ বেরিখিয়ের ছেলে, তিনি শিমিয়ির ছেলে,

[40] তিনি মীখায়েলের ছেলে, তিনি বাসেয়ের ছেলে, তিনি মল্কিয়ের ছেলে,

[41] তিনি ইৎনির ছেলে, তিনি সেরহের ছেলে, তিনি অদায়ার ছেলে,

[42] তিনি এথনের ছেলে, তিনি সিম্মের ছেলে, তিনি শিমিয়ির ছেলে,

[43] তিনি যহতের ছেলে, তিনি গের্শোনের ছেলে, তিনি লেবির ছেলে;

[44] এবং তাঁদের সহকর্মীদের মধ্যে থেকে, মরারীয়রা তাঁর বাঁদিকে দাঁড়াতেন: এথন কীশির ছেলে, তিনি অব্দির ছেলে, তিনি মল্লুকের ছেলে,

[45] তিনি হশবিয়ের ছেলে, তিনি অমৎসিয়ের ছেলে, তিনি হিল্কিয়ের ছেলে,

[46] তিনি অমসির ছেলে, তিনি বানির ছেলে, তিনি শেমরের ছেলে,

[47] তিনি মহলির ছেলে, তিনি মূশির ছেলে, তিনি মরারির ছেলে, তিনি লেবির ছেলে।

[48] তাঁদের সাথী লেবীয়দেরও সদাপ্রভুর গৃহের, সেই নিবাস-তাঁবুর অন্যান্য সব কাজকর্ম করার দায়িত্ব দেওয়া হল।

[49] কিন্তু হারোণ ও তাঁর বংশধররাই মহাপবিত্রস্থানে যা যা করণীয়, সেই প্রথানুসারে হোমবলির বেদির ও ধূপবেদির উপর উপহার উৎসর্গ করার মাধ্যমে ঈশ্বরের দাস মোশির দেওয়া আদেশানুসারে ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করতেন।

[50] এঁরাই হারোণের বংশধর: তাঁর ছেলে ইলীয়াসর, তাঁর ছেলে পীনহস, তাঁর ছেলে অবিশূয়,

[51] তাঁর ছেলে বুক্কি, তাঁর ছেলে উষি, তাঁর ছেলে সরাহিয়,

[52] তাঁর ছেলে মরায়োৎ, তাঁর ছেলে অমরিয়, তাঁর ছেলে অহীটূব,

[53] তাঁর ছেলে সাদোক এবং তাঁর ছেলে অহীমাস।

[54] তাঁদের এলাকারূপে এই স্থানগুলিই তাঁদের উপনিবেশ গড়ার জন্য চিহ্নিত হল: (সেগুলি হারোণের সেই বংশধরদের জন্যই চিহ্নিত হল, যারা কহাতীয় বংশোদ্ভূত ছিল, কারণ প্রথম ভাগটি তাদের জন্যই ছিল)

[55] তাঁদের যিহূদা অঞ্চলের হিব্রোণ ও সেখানকার চারপাশের চারণভূমিগুলি দেওয়া হল।

[56] কিন্তু ক্ষেতজমি ও নগর ঘিরে থাকা গ্রামগুলি দেওয়া হল যিফূন্নির ছেলে কালেবকে।

[57] অতএব হারোণের বংশধরদের দেওয়া হল হিব্রোণ (এক আশ্রয়-নগর), ও লিব্‌না, যত্তীর, ইষ্টিমোয়,

[58] হিলেন, দবীর,

[59] আশন, যুটা ও বেত-শেমশ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাঁদের দেওয়া হল।

[60] বিন্যামীন বংশ থেকে তাঁদের দেওয়া হল গিবিয়োন, গেবা, আলেমৎ ও অনাথোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাঁদের দেওয়া হল। কহাতীয় বংশের মধ্যে ভাগ করে দেওয়া নগরের সংখ্যা দাঁড়িয়েছিল মোট তেরোটি।

[61] কহাতের বাদবাকি বংশধরদের মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে দশটি নগর দেওয়া হল।

[62] বংশ ধরে ধরে গের্শোনের বংশধরদের ইষাখর, আশের ও নপ্তালি বংশ থেকে, এবং মনঃশি বংশের সেই অংশ, যারা বাশনে ছিল, তাদের থেকে তোরোটি নগর দেওয়া হল।

[63] বংশ ধরে ধরে মরারির বংশধরদের রূবেণ, গাদ ও সবূলূন বংশ থেকে বারোটি নগর দেওয়া হল।

[64] অতএব ইস্রায়েলীরা লেবীয়দের এইসব নগর ও সেগুলির চারণভূমিও দিয়েছিল।

[65] যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন বংশ থেকে তারা সেই নগরগুলি দিয়েছিল, যেগুলির নামোল্লেখ আগে করা হয়েছে।

[66] কহাতীয়দের কয়েকটি বংশকে তাদের এলাকাভুক্ত নগররূপে ইফ্রয়িম বংশ থেকে কয়েকটি নগর দেওয়া হল।

[67] ইফ্রয়িমের পার্বত্য এলাকায় তাদের শিখিম (এক আশ্রয়-নগর), ও গেষর,

[68] যকমিয়াম, বেথ-হোরোণ,

[69] অয়ালোন ও গাৎ-রিম্মোণ এবং সেই নগরগুলির চারণভূমিও দেওয়া হল।

[70] মনঃশির অর্ধেক বংশ থেকে ইস্রায়েলীরা কহাতীয় বংশের বাদবাকি লোকজনকে আনের ও বিলয়ম এবং সেই নগরগুলির চারণভূমিও দিয়েছিল।

[71] গের্শোনীয়রা নিম্নলিখিত নগরগুলি পেয়েছিল: মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে তারা পেয়েছিল বাশনে অবস্থিত গোলন ও অষ্টারোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;

[72] ইষাখর বংশ থেকে তারা পেয়েছিল কেদশ, দাবরৎ,

[73] রামোৎ ও আনেম, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;

[74] আশের বংশ থেকে তারা পেয়েছিল মশাল, আব্দোন,

[75] হূকোক ও রাহব, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;

[76] এবং নপ্তালি বংশ থেকে তারা পেয়েছিল গালীলে অবস্থিত কেদশ, হম্মোন ও কিরিয়াথয়িম, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল।

[77] মরারীয়রা (বাদবাকি লেবীয়রা) নিম্নলিখিত (নগরগুলি) পেয়েছিল: সবূলূন বংশ থেকে তারা পেয়েছিল যক্নিয়াম, কার্তা, রিম্মোণো ও তাবোর, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;

[78] যিরীহোর পূর্বদিকে জর্ডন নদীর পারের রূবেণ বংশ থেকে তারা পেয়েছিল মরুপ্রান্তরে অবস্থিত বেৎসর, যাহসা,

[79] কদেমোৎ ও মেফাৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;

[80] এবং গাদ বংশ থেকে তারা পেয়েছিল গিলিয়দে অবস্থিত রামোৎ, মহনয়িম,

[81] হিষ্‌বোন ও যাসের, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল।

1 বংশাবলি — Chapters