[1] দাউদের এই ছেলেদের জন্ম হিব্রোণে হল: বড় ছেলে অম্নোন, যিনি যিষ্রিয়েলীয়া অহীনোয়মের ছেলে; দ্বিতীয়জন, কর্মিলীয়া অবীগলের ছেলে দানিয়েল;
[2] তৃতীয়জন, গশূরের রাজা তলময়ের মেয়ে মাখার ছেলে অবশালোম; চতুর্থজন, হগীতের ছেলে আদোনিয়;
[3] পঞ্চমজন, অবীটলের ছেলে শফটিয়; এবং ষষ্ঠজন, তাঁর স্ত্রী ইগ্লার গর্ভজাত যিত্রিয়ম।
[4] দাউদের এই ছয় ছেলে সেই হিব্রোণে জন্মেছিলেন, যেখানে তিনি ছয় বছর সাত মাস রাজত্ব করলেন। দাউদ জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করলেন,
[5] এবং সেখানে তাঁর এই সন্তানদের জন্ম হল: শম্ম, শোবব, নাথন ও শলোমন। এই চারজন অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভজাত।
[6] এছাড়াও যিভর, ইলীশূয়, ইলীফেলট,
[7] নোগহ, নেফগ, যাফিয়,
[8] ইলীশামা, ইলিয়াদা ও ইলীফেলট—মোট এই নয়জনও ছিলেন।
[9] এঁরা সবাই ছিলেন দাউদের ছেলে, পাশাপাশি তাঁর উপপত্নীদেরও কয়েকটি ছেলে ছিল। তামর ছিলেন তাঁদের বোন।
[10] শলোমনের ছেলে রহবিয়াম, তাঁর ছেলে অবিয়, তাঁর ছেলে আসা, তাঁর ছেলে যিহোশাফট,
[11] তাঁর ছেলে যিহোরাম, তাঁর ছেলে অহসিয়, তাঁর ছেলে যোয়াশ,
[12] তাঁর ছেলে অমৎসিয়, তাঁর ছেলে অসরিয়, তাঁর ছেলে যোথম,
[13] তাঁর ছেলে আহস, তাঁর ছেলে হিষ্কিয়, তাঁর ছেলে মনঃশি,
[14] তাঁর ছেলে আমোন, তাঁর ছেলে যোশিয়।
[15] যোশিয়ের ছেলেরা: বড় ছেলে যোহানন, দ্বিতীয় ছেলে যিহোয়াকীম, তৃতীয়জন সিদিকিয়, চতুর্থজন শল্লুম।
[16] যিহোয়াকীমের উত্তরাধিকারীরা: তাঁর ছেলে যিহোয়াখীন, ও সিদিকিয়।
[17] বন্দি যিহোয়াখীনের বংশধরেরা: তাঁর ছেলে শল্টীয়েল,
[18] মলকীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা এবং নদবিয়।
[19] পদায়ের ছেলেরা: সরুব্বাবিল ও শিমিয়ি। সরুব্বাবিলের ছেলেরা: মশুল্লম ও হনানিয়। তাঁদের বোনের নাম শলোমীৎ।
[20] এছাড়াও আরও পাঁচজন ছিলেন: হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুশব-হেষদ।
[21] হনানিয়ের বংশধরেরা: পলটিয় ও যিশায়াহ, এবং রফায়ের, অর্ণনের, ওবদিয়ের ও শখনিয়ের ছেলেরা।
[22] শখনিয়ের বংশধরেরা: শময়িয় ও তাঁর ছেলেরা: হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট—মোট এই ছয়জন।
[23] নিয়রিয়ের ছেলেরা: ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম—মোট এই তিনজন।
[24] ইলীয়ৈনয়ের ছেলেরা: হোদবিয়, ইলীয়াশীব, পলায়, অক্কূব, যোহানন, দলায় ও অনানি—মোট এই সাতজন।