[1] তোঁয়ারা একজন অইন্যজনরে ভাইঅর মতন মহব্যত গইজ্যো।
[2] মেঅমানদারি গইত্যে নঅ ফঅইজ্যো; কেউ কেউ নঅ জানিয়েনেই এন্ গরিয়েনে ফেরেস্তাঅক্যলরে মেঅমানদারি গইজ্যে।
[3] যারা জেলহ্যানাত আছে য়িতারার লগে যেন্ তোঁয়ারাঅ হয়েদি অইয়্যো, আর যারা অইত্যাচারিত অঅর য়িতারার লগে যেন্ তোঁয়ারাঅ অইত্যাচারিত অইতা লাইগ্যো, এন্ গরিয়েনে য়িতারার হতা মনত গইজ্যো।
[4] ফত্যিকে যেন্ বিয়ার বেফারগানরে সম্যানর চোগে চাআ। জামাই-বউঅর মইধ্যে বিয়ার সম্যন্দ ফবিত্র রাকন উচিত, হারন যে হনঅ ডইল্যা জেনা অইবো অঅক, যারা য়েই দোষে দুষি আল্লাহ্ য়িতারারে শাস্তি দিবো।
[5] টিঁয়া-ফুইসার লোভর ত্যুন নিজরারে দুরে রাইক্যো। তোঁয়ারার যেগিন আছে য়েগিনতই খুশি থাইক্যো। আল্লাহ্ হইয়্যে, “আঁই হনঅ সমত তোঁয়ারে ছারিয়েনে যাইতাম নঅ বা হনঅ সমত তোঁয়ারে তিয়াগ গইত্যাম নঅ।”
[6] ইয়ানর লাই আঁরা সঅস গরিয়েনে হইত্ ফারি, মাবুদ আঁর সাইয্যহারি, আঁই নঅ ডরাইয়্যোম; মানুষ আঁর কি গরিত্ ফারে?
[7] যারা তোঁয়ারার হাছে আল্লাহ্র কালাম হইতো তোঁয়ারার য়েই নেতাঅক্যলর হতা মনত রাইক্যো। য়িতারার জিবনর শেষ ফলর হতা ভালা গরিয়েনে চিন্তা গইজ্যো আর য়িতারার মতন গরিয়েনে তোঁয়ারাঅ ইমান রাইক্যো।
[8] ইসা মসিহ্ হালিয়া যেইল্যা আছিল্, আজিয়াঅ য়েইল্যা আছে আর চিরহাল য়েইল্যা থাকিবো।
[9] নানান ডইল্যা নয়া নয়া শিক্যা যেন্ তোঁয়ারারে ভুল ফথদি লই নঅ যাআ। আঁরার মন হোরবানির হ্যানার উঅর নঅ থাকিয়েনে যেন্ আল্লাহ্র রহমতর উঅর ইস্তির অইয়েনে বোইয়্যে। যারা য়েই হ্যানার উঅর ভরসা গরি সইল্তো, য়েই হ্যানার ত্যুন য়িতারার হনঅ লাভ নঅঅ অঅ।
[10] আঁরার উগ্যুয়া হোরবানগাহ্ আছে আর যারা বনি-ইসরাইলঅক্যলর য়েই এবাদত্-তাম্বুত হাম গরে, আঁরার য়েই হোরবানগাহ্র উঅরদি হোরবানি দেয়া হনঅ কিছু হ্যাইবার অধিকার য়িতারার নাই।
[11] গুনাহ্র লাই হোরবানি দেয়া ফশুর রক্ত লইয়েনে ইসরাইলিয় মআ-ইমাম মআফবিত্র জাগাত যাআ, কিন্তু য়েই ফশুগিনর শরিল বনি-ইসরাইলঅক্যলর থাকিবার এলাহার বাইরদি লইয়েনে ফোড়ানো অঅ।
[12] য়েন্ গরিয়েনে ইসাঅ জেরুজালেম শঅরর বাইরদি হষ্টভোগ গরিয়েনে মইজ্যেল্, যেন্ তেঁইর নিজর রক্ত দিয়েনে মানুষরে গুনাহ্র ত্যুন ফাক-সাফ গরিত্ ফারে।
[13] য়িয়ানর লাই আইয়্যো, তেঁইর অসম্যান নিজরা গ্রঅন গরিয়েনে আঁরা শঅরর বাইরে তেঁইর হাছে যাই,
[14] হারন এডে আঁরার হনঅ এস্তায়ি শঅর নাই; কিন্তু যে শঅর আইবো য়িয়ানর লাই আঁরা অফেক্যা গরি আছি।
[15] ইয়ানর লাই মসিহ্র মইধ্য দিয়েনে আইয়্যো, আঁরা আল্লাহ্র হাছে ফশংসা-হোরবানি গইত্যোই থাকি, মানি আল্লাহ্র বান্দা বুলি যারা নিজরারে সিকার গরে য়িতারা য়িতারার মুক দিয়েনে আল্লাহ্র ফশংসা গরক।
[16] সত্ হাম গইত্যে আর অইন্যতারার অভাবর সমত সাইয্য গইত্যে নঅ ফঅইজ্যো, হারন আল্লাহ্ এই ডইল্যা হোরবানিত খুশি অঅ।
[17] তোঁয়ারার নেতাঅক্যলর হতা মানি সইল্যো আর য়িতারার বাইধ্য অইয়্যো, হারন যারা আল্লাহ্র হাছে ইসাব দিবো য়েই ডইল্যা মানুষ ইসাবেই তঅ য়িতারা তোঁয়ারার দেহ্যাশুনা গরে। য়িতারার বাইধ্য অইয়্যো যেন্ য়িতারা য়িতারার হাম আনন্দর লগে গরিত্ ফারে, দুক্যর লগে নঅঅ। যুদি দুক্যর লগেই য়েগিন গরন ফরে তইলে য়িয়ানত তোঁয়ারার হনঅ লাভ অইতো নঅ।
[18] আঁরার লাই মুনাজাত গইজ্যো। বেক বিষয়ে আঁরা সত্ ভাবে সইল্তাম চাই বুলি আঁরা জানি দে, আঁরার বিবেক ফরিষ্কার।
[19] কিন্তু আঁই তোঁয়ারারে বিশেষভাবে মুনাজাত গইত্যো অনুরোধ গরি, যেন্ আঁই আরো তরাতরি তোঁয়ারার লগে অঅত্যর অইত্ ফারি।
[20] যে রক্তদি শান্তিদাতা আল্লাহ্র চিরএস্তায়ি বেবস্তা বআল অইয়্যে য়িয়ানর মইধ্য দিয়েনে আল্লাহ্ আঁরার হযরত ইসা মসিহ্রে, মানি ভেরাগিনর য়েই ডঁর ফভুরে মরনর ত্যুন জিন্দা গরি তুইল্যে।
[21] যেগিন ভালা য়েগিন দিয়েনে তেঁই তেঁইর ইছ্যামতন চলিবার লাই তোঁয়ারারে ফুরাফুরি গরিয়েনে রেডি গরি তুলক। তেঁইর চোগে যেগিন ভালা ইসা মসিহ্র মইধ্য দিয়েনে আঁরার দিলর মইধ্যে তেঁই য়েগিনই গরক। চিরহাল আল্লাহ্র গোরব অঅক। আমিন।
[22] ভাইঅক্যল, তোঁয়ারার হাছে আঁর বিশেষ অনুরোধ এই দে, আঁর এই শিক্যার হতা তোঁয়ারা মানি লঅ। আঁই তঅ তোঁয়ারার হাছে বেশি হতা নঅ লেকিলাম।
[23] আঁই তোঁয়ারারে জানাইতাম চাই দে, আঁরার ভাই তিমথিয় হ্যালাস ফাইয়্যে। য়িবা যুদি তরাতরি আইয়্যে তইলে য়িবারে লগে লইয়েনে তোঁয়ারারে চাইতাম আইস্যোম।
[24] তোঁয়ারার বেক নেতাঅক্যলরে আর আল্লাহ্র বান্দাঅক্যলরে আঁরার সালাম জানাইয়্যো। ইতালি দেশর আল্লাহ্র বান্দাঅক্যলে তোঁয়ারারে সালাম জানার।
[25] তোঁয়ারার বেক্যিনর উঅরদি আল্লাহ্র রহমত থক্।