Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:43

[1] ইয়ানর লাই মসিহ্‌র বিষয়ে ফইল্যাদি যে শিক্যা ফাইয়্যি, আইয়্যো, য়িয়ান ছারাইয়েনে আঁরা ফরিফুন্যতার মিক্যাদি আগাই যাই। নিষ্ফল হামহরজর ত্যুন মন ফিরন্, আল্লাহ্‌র উঅর ইমান,

[2] বিন্য বিন্য তরিকাবন্দির বিষয়ে শিক্যা, আত-রাকন, মরাঅক্যলর জিন্দা অইয়েনে উঢা আর চিরহালর আজাব — এই গোঁড়ার হতাগিন লইয়েনে আঁরা যেন্ আবার নয়া গরি ভিত্যি নঅ গাঁতি।

[3] অবইশ্য আঁরা ফরিফুন্য অই উইট্যোম ইন্‌শা-আল্লাহ্‌;

[4] হারন যারা একবার ফঅর দেইক্যে, বেহেস্‌তি দানর মজা আর ফাক-রুহ্‌র ছোঁয়া ফাইয়্যে,

[5] আল্লাহ্‌র সুন্দর কালামর মজা ফাইয়্যে ও যে যুগ আইয়্যের য়িয়ানর শক্তির বিষয়ে জাইন্যে,

[6] আর তার ফরদি মসিহ্‌র হাছর ত্যুন ফিরি গেইয়্যে, য়িতারারে আবার নয়া গরিয়েনে তঅবা গরিবার ফথদি লই আইয়্যোন সম্ভব নঅঅ। ইয়ান সম্ভব নঅঅ, হারন য়িতারা নিজরাই ইব্‌নুল্লাহ্‌‍রে আবার কুরুশর উঅরদি মারি ফেলার আর বেক্যিনর সাম্‌নদি তেঁইরে অসম্যান গরের্।

[7] যে মেডি বার বার ঝরর ফানি চুষি লইয়েনে চাষিঅক্যলর দরহারি শাক-সব্‌জি জন্মাআ য়েই মেডি আল্লাহ্‌র রহমত ফাআ।

[8] কিন্তু যে মেডি কেঁডাঝোফ আর য়িয়ালকেঁডা জন্মাআ য়েই মেডি অকেজো অই যাআ আর য়িয়ানত বদ্‌দোয়া ফরিবার ডর থাকে। শেষদি মাইন্‌ষ্যে য়েগিন ফোরাই ফেলে।

[9] ফ্রিয় বন্ধুঅক্যল, যুদিঅ আঁরা এই হতাগিন হইর তঅঅ আঁরা বিশ্যাস গরি দে, তোঁয়ারার অবস্তা য়েই ডইল্যা নঅঅ; নাজাতর ফল তোঁয়ারার জিবনত দেহ্যা যাআর।

[10] আল্লাহ্ নিয়াইবিচারক; য়িয়ানর লাই তোঁয়ারার হাম ও তেঁইর বান্দাঅক্যলরে সেবা-যত্ন গরিয়েনে তোঁয়ারা তেঁইরে যে মহব্যত দেহ্যাইয়্যো আর দেহ্যাইতা লাইগ্যো, য়েগিন তেঁই ফঅরি যাইতো নঅঅ।

[11] আঁরা চাই, তোঁয়ারা ফত্যিকে যেন্ শেষ ফইয্যন্ত একই ডইল্যা আগ্রঅ দেহ্যঅ। য়িয়ানত তোঁয়ারা ফুরাফুরি গরিয়েনে নিচ্যিত অইবা দে, তোঁয়ারার আশা ফুরন অইবো।

[12] আঁরা নঅ চাই তোঁয়ারা অলস অঅ; আঁরা চাই, যারা ইমান আর অটল ধৈয্য দিয়েনে আল্লাহ্‌র ওয়াদা গরা রহমতর অধিকারি অঅ তোঁয়ারা য়িতারার মতন অঅ।

[13] আল্লাহ্ যহন ইব্রাহিমর হাছে ওয়াদা গইজ্যেল্‌ তহন তেঁই নিজর নামেই সোঅন হ্যাইয়্যেল, হারন তেঁইর ত্যুন ডঁর এন্ আর কেউ নাই যিবার নামে তেঁই সোঅন হ্যাইত্ ফারে।

[14] তেঁই এই হইয়্যেনে ওয়াদা গইজ্যেল্‌, “আঁই নিচ্যয়ই তোঁয়ারে রহমত গইজ্যোম আর তোঁয়ার বংশ বারাইয়্যোম।”

[15] ইয়ানর লাই ইব্রাহিম যহন অটলভাবে ধৈয্য ধরিল্ তহন আল্লাহ্ যিয়ান দিবার লাই ওয়াদা গইজ্যেল্‌ য়িয়ান তেঁই ফাইল্।

[16] নিজর ত্যুন যিবা ডঁর তেঁইর নামেই মানুষ সোঅন হ্যাআ। য়িয়ানত য়েই সোঅন এই নিচ্যয়তা দান গরে দে, যিয়ান হোয়া অইয়্যে য়িয়ান আঁসা, আর ইয়ানত বেক গোলমালগিন থামি যাআ।

[17] আল্লাহ্ যিয়ান দিবার ওয়াদা গইজ্যেল্‌, যারা য়িয়ান ফাইবো য়িতারারে তেঁই এই সোঅনর মইধ্য দিয়েনে বঅর এস্‌ফষ্ট গরি দেহ্যাইতো চাইয়্যেল্ দে, তেঁই যিয়ান ঠিগ গইজ্যে য়িয়ানর আর বদল নঅ অঅ। ইয়ানর লাই তেঁই সোঅন দিয়েনে ফরমান গরিল্ দে, তেঁই যিয়ান ঠিগ গইজ্যে য়িয়ান অইবোই অইবো।

[18] আল্লাহ্‌র ওয়াদা আর সোঅন হনঅ দিনঅ নঅ বদলাআ। আল্লাহ্, যিবার ফক্যে মিছা হঅন সম্ভব নঅঅ, তেঁইই এই ওয়াদা গরিয়েনে সোঅন হ্যাইয়্যে, যেন্ আঁরার সাম্‌নদি যে আশা আছে য়িয়ান শক্ত গরিয়েনে ধরিবার লাই দুঁইত্যো যাইয়েনে আঁরা বউত উত্‌সাঅ ফাই।

[19] এই আশা আঁরার জিবনত্ নোংগরর মতন নিচ্যিত ও ইস্তির, আর য়িয়ান মআফবিত্র জাগার ফদ্যার ফিছদি, মানি আল্লাহ্‌র সাম্‌নদি যাইয়েনে ফোঁছে।

[20] ইসাই আঁরার অইয়েনে আঁরার আগদি য়েই জাগাত গেইয়্যে। তেঁই চিরহালর লাই মাল্‌কিসিদ্যিকর মতন মআ-ইমাম অইয়্যে।

১৯ লম্বর সিফারা: ইবরানি — Chapters