[1] আঁরা যেগিন ফাইয়্যোম বুলি আশা গরি আছি য়েগিন দে আঁরা ফাইয়্যোমই এই নিচ্যয়তাই অইল্ ইমান। আর য়েই ইমানর হারনে আঁরা নিচ্যিত গরিয়েনে বুঝিত্ ফারি দে, আঁরা যেগিন দেকিত্ নঅ ফাইর্ য়েগিন আসলে আছে।
[2] ইমানর লাইই আঁরার ফুর্বফুরুষঅক্যলে আল্লাহ্র ফশংসা ফাইয়্যেল্।
[3] ইমানর মাইধ্যমেই আঁরা বুঝিত্ ফারি দে, আল্লাহ্র মুকর হতাত এই দুনিয়া সিষ্টি অইয়্যেল্। য়িয়ানত বুঝা যাআ, যিয়ান আঁরা দেকিত্ ফাই য়িয়ান হনঅ দেহ্যা জিনিসর ত্যুন সিষ্টি নঅঅ অঅ।
[4] ইমানর লাই হাবিলর ত্যুনঅ আআবিলর হোরবানি আল্লাহ্র চোগে আরো ভালা আছিল্। তেঁইর ইমানর লাইই আল্লাহ্ তেঁইর হোরবানি হবুল গরিয়েনে তেঁইর বিষয়ে এই সাক্যি দিয়্যেল্ দে, তেঁই ধার্মিক। যুদিঅ আআবিল মারা গেইয়্যে তঅঅ তেঁইর ইমানর মইধ্য দিয়েনেই তেঁই এহনঅ হতা হঅর।
[5] ইমানর লাইই ইদ্রিস মারা নঅঅ যাআ; তেঁইরে বেহেস্তত তুলি লোয়া অইয়্যেল্। আল্লাহ্ তেঁইরে লই গেইয়্যেল্ বুলি তেঁইরে তালাইশ গরিয়েনে ফাআ নঅঅ যাআ। ইদ্রিসরে লই যাইবার আগদি আল্লাহ্ এই সাক্যি দিয়্যেল্ দে, ইদ্রিস তেঁইরে খুশি গইজ্যে।
[6] ইমান বাদে আল্লাহ্রে খুশি গরন অসম্ভব, হারন আল্লাহ্র হাছে যিবা যাআ, য়িবার ত্যুন ইমান আনন ফরিবো দে, আল্লাহ্ আছে আর যারা তেঁইর ইছ্যামতন চলে য়িতারা তেঁইর আতর ত্যুন য়িতারার ফাওনা ফাআ।
[7] যিয়ান তহনঅ দেহ্যা নঅঅ যাআ য়েই বিষয়ে আল্লাহ্ নুহ্রে সাবধান গইজ্যেল্। নুহ্ আল্লাহ্ভক্ত আছিল্ বুলি আল্লাহ্র হতাত ইমান আনিয়েনে উগ্যুয়া জাঁআস বানাইয়্যেল, যেন্ তেঁইর ফরিবার রক্যা ফাআ। নুহ্ তেঁইর ইমানর মইধ্য দিয়েনেই দুনিয়ারে দুষি বুলি ফরমান গইজ্যেল্ আর আল্লাহ্র হাছে ধার্মিক বুলি গ্রঅনযোইগ্য অইবার অধিকার ফাইয়্যেল্, যিয়ান হ্যালি ইমানর হারনেই ফাআ যাআ।
[8] আল্লাহ্ যহন ইব্রাহিমরে ডাইক্যেল্ তহন ইমানর লাইই তেঁই আল্লাহ্র হতার বাইধ্য অইয়্যেল্ আর সম্বত্যি ইসাবে যে জাগাগান তেঁইর ফাইবার হতা আছিল্ য়েই জাগাত তেঁই গেইয়্যেল্। যুদিঅ তহন বুঝিত্ নঅঅ ফারে তেঁই হডে যাআর তঅঅ তেঁই রঅনা অইয়্যেল্।
[9] আল্লাহ্ যে দেশ ইব্রাহিমরে দিবার ওয়াদা গইজ্যেল্ য়িবা ইমানর লাইই বিদেইশ্যা ইসাবে য়েডে থাইক্তো আছিল্। য়িবার লগে যারা য়েই একই ওয়াদার রহমতর ভাগি আছিল্ য়েই ইসহাক আর ইয়াকুবর মতন গরিয়েনে য়িবাঅ তাম্বুত তাম্বুত থাইক্তো;
[10] হারন যে শঅর চিরএস্তায়ি য়িবা য়েই শঅরর অফেক্যাত আছিল্। য়েই শঅরর নক্সা বানন্ আর গাঁথি তুলিবার হাম আল্লাহ্ই গইজ্যে।
[11] যুদিঅ সারার ফোয়াছা অইবার বয়স ফার অই গেইয়্যেল্ তঅঅ ইমানর লাইই য়িবা ইব্রাহিমর সন্তান ফেডত ধরিবার শক্তি ফাইয়্যেল্, হারন সারা ইমান আইন্যেল্, যিবা ওয়াদা গইজ্যে তেঁই বিশ্যাসযোইগ্য।
[12] ইয়ানর লাই বয়সর হারনে অকেজো শরিল লইয়েনেঅ ইব্রাহিম আসমানর তারার মতন আর সাগর ফারর বালুহনার মতন অসংইক্য ফোয়াছার বাবা অইয়্যেল্।
[13] এই সমস্ত মানুষ ইমানর মইধ্যে জিবন হাডাইয়েনে ইন্তেহাল গইজ্যে। আল্লাহ্ য়িতারারে যেগিন দিবার ওয়াদা গইজ্যেল্ য়েগিন য়িতারা নঅঅ ফাআ, কিন্তু দুরর ত্যুন য়েগিন দেইক্যেল্ আর খুশিঅ অইয়্যেল্। এই দুনিয়াত দে য়িতারা বিদেইশ্যা আর ফরদেশত বসবাসহারি য়িয়ান য়িতারা সিকারঅ গইজ্যেল্।
[14] যারা য়িয়ান সিকার গরে য়িতারা ফরিষ্কার ভাবে বুঝাআ দে, য়িতারা নিজরার লাই উগ্যুয়া দেশর তালাইশ গরের্।
[15] যে দেশর ত্যুন য়িতারা বাইর অই আইস্যেল্ যুদি য়েই দেশর হতা য়িতারা চিন্তা গইত্যো তইলে তঅ য়েই দেশত ফিরি যাইবার বেক সুযোগই য়িতারা ফাইতো।
[16] কিন্তু য়িতারা আরো ভালা এক্যান দেশর, মানি বেহেস্তর তালাইশ গইত্যো আছিল্। য়িয়ানর লাইই আল্লাহ্ নিজরে য়িতারার আল্লাহ্ হইতো শরম বোধ নঅ গরে, হারন তেঁই য়িতারারই লাই এক্যান শঅর বানাইয়্যেল্।
[17] ইব্রাহিমরে ফরিক্যা গরিবার সমত য়িবা আল্লাহ্র উঅর ইমানর লাইই ইসহাকরে হোরবানি দিয়্যেল্। যিবার হাছে আল্লাহ্ ওয়াদা গইজ্যেল্ য়িবাই য়িবার অদিতিয় ফোয়ারে হোরবানি দিতো যাইতো আছিল্।
[18] ইবা য়েই ফোয়া যিবার বিষয়ে আল্লাহ্ হইয়্যেল্, “ইসহাকর বংশরেই তোঁয়ার বংশ বুলি ধরা অইবো।”
[19] ইব্রাহিম ইসহাকরে হোরবানি দিতো রাজি অইল্, হারন ইব্রাহিমর ইমান আছিল্ দে, আল্লাহ্ মরারে জিন্দা গরিত্ ফারে। আর হইতে কি, ইব্রাহিম তঅ মরনর দুয়ারর ত্যুনই ইসহাকরে ফেরত ফাইয়্যেল্।
[20] ইমান আনিয়েনেই ইসহাক ভবিষ্যতর লাই ইয়াকুব আর ইস্রে দোয়া গইজ্যেল্।
[21] ইমান আনিয়েনেই ইয়াকুব ইন্তেহাল গরিবার সমত ইউসুফর দুই ফোয়ারে দোয়া গইজ্যেল্ আর লাঢির উঅর ভর দিয়েনে আল্লাহ্র এবাদত গইজ্যেল্।
[22] ইমান আনিয়েনেই ইউসুফ ইন্তেহাল গরিবার সমত মিসর দেশর ত্যুন বনি-ইসরাইলঅক্যলরে যাইবা গইর হতা হইয়্যেল্ আর তেঁইর মরা শরিল কি গরন ফরিবো য়েগিনঅ হইয়্যেল্।
[23] মুসার জন্মর ফর তেঁইর মা-বাবা ইমান আনিয়েনেই তিন মাস তেঁইরে লুকাই রাইক্যেল্, হারন য়িতারা দেইক্যেল্ ফোয়াউয়া সুন্দর আর য়িতারা বাদশার উকুমরে নঅ ডরাইল্।
[24] ইমানর লাইই মুসা ডঁর অইবার ফর নঅ চাইল, কেউ য়িবারে ফেরাউনর মাইয়্যার ফোয়া হইয়েনে ডাকে।
[25] মুসা গুনাহ্র অএস্তায়ি আনন্দ বাদ দিয়েনে আল্লাহ্র বান্দাঅক্যলর লগে অইত্যাচার ভোগ গরনই বাছি লইল্।
[26] তেঁই মিসরর ধন-সম্বত্যির ত্যুন মসিহ্র লাই অফমানিত অইবার মুইল্য বউত বেশি মনে গরিল্, হারন য়িবার চোগ আছিল্ ফুরস্কারর মিক্যাদি।
[27] আল্লাহ্র উঅর মুসার ইমানর লাইই মুসা বাদশার গোস্যারে নঅ ডরাইয়েনে মিসর দেশ ছাইজ্যেল্, হারন যিবারে দেহ্যা নঅ যাআ তেঁইরে যেন্ দেকিত্ ফাআর য়েন্ গরিয়েনে য়িবা ধৈয্য ধরি আছিল্।
[28] মুসা ইমান আনিয়েনেই উদ্যার-ইদ আর রক্ত ছিঁডাইবার নিয়ম ফালন গইজ্যেল্, যেন্ যে তচ্নচহারি ফেরেস্তা ফইল্যা সন্তানঅক্যলরে মারি ফেলিবো তেঁই বনি-ইসরাইলঅক্যলরে নঅ ধরে।
[29] ইমান আনিয়েনেই বনি-ইসরাইলঅক্যলে উয়ানা মেডির উঅর দিই আঁঢিয়েনে যাইবার মতন গরি লোহিত সাগর ফার অইয়্যেল্ কিন্তু মিসরিয়অক্যলে য়িয়ান গইত্যো যাইয়েনে ডুফি মরিল্।
[30] ইমান আনিয়েনেই বনি-ইসরাইলঅক্যলে সাত দিন ধরি জেরিকো শঅরর দেবালর চাইরোমিক্যাদি ঘুরনর ফর য়িয়ান ফরি গেল্।
[31] ইমানর লাইই রাহব বেইশ্যা জেরিকো শঅরত থাকইন্যা অবাইধ্য মানুষঅক্যলর লগে তচনচ নঅঅ অঅ, হারন তেঁই য়েই গোয়েন্দাঅক্যলরে বন্ধুর মতন গ্রঅন গইজ্যেল্।
[32] ইয়ানর বেশি আঁই আর কি হইয়্যোম? গিদিয়োন, বারক, শামাউন, যিফ্তহ, দাউদ, শামুয়েল আর নবিঅক্যলর হতা হইবার সময় আঁর নাই।
[33] ইমানর মইধ্য দিয়েনেই য়িতারা রাইজ্য জয় গইজ্যেল্, নিয়াইবিচার গইজ্যেল্, আল্লাহ্র ওয়াদার ফুন্যতা লাভ গইজ্যেল্, সিংহগিনর মুক বন্ধ গইজ্যেল্,
[34] আগুনর বিরাট তেজ হমাই দিয়্যেল্, ছুরির আঘাতর ত্যুন রক্যা ফাইয়্যেল্, দুর্বল অইয়্যেনেঅ শক্তিশালি অইয়্যেল্, যুদ্যত্ শক্তি দেহ্যাইয়্যেল্ আর বিদেইশ্যা সৈন্যদলঅক্যলরে দুঁরাই দিয়্যেল্।
[35] মাইয়াফোয়াঅক্যলে য়িতারার মরা মানুষঅক্যলরে আবার জিন্দা অবস্তাত্ ফেরত ফাইয়্যেল্। অইন্যতারা নিজরার ইছ্যায় জেলহ্যানার ত্যুন হ্যালাস নঅ লইয়েনে নিয্যাতন ভোগ গইজ্যেল্, যেন্ য়িতারা মরনর ত্যুন জিন্দা অইয়েনে আরো ভালা জিবনর অধিকারি অঅ।
[36] আবার অইন্যতারা ঠঅঁশা-বিদ্রুফ আর তুমুল মাইরধোইর, এন্ কি, আতহরা ও জেল হ্যাডন ফইয্যন্ত সইজ্য গইজ্যেল্।
[37] মাইন্ষ্যে য়িতারারে ফাত্যোর মাইজ্যেল্, হরাত দিয়েনে দুই টুরা গরি হাইট্যেল্ আর ছুরি দিয়েনে খুন গইজ্যেল্। য়িতারা অইত্যাচার আর হ্যারাফ বেবার ফাইয়্যেল্, আর অভাবত্ ফরিয়েনে ভেরা ও সঅলর চামরা ফিঁদিয়েনে ঘুরি বেড়াইতো।
[38] য়িতারা মরুভুমিত মরুভুমিত, ফাআরে ফাআরে, ফাআরর গাঁআরাত আর গাঁতায় গাঁতায় ধাই বেড়াইতো। এই মানুষঅক্যলরে জাগা দিবার যোইগ্যতা দুনিয়ার নঅ আছিল্।
[39] ইমানর লাইই য়িতারা বেক্যিনে ফশংসা ফাইয়্যেল্, কিন্তু আল্লাহ্ যিয়ান দিবার ওয়াদা গইজ্যেল্ য়িয়ান য়িতারা নঅঅ ফাআ;
[40] হারন আল্লাহ্ আঁরার লাই আরো ভালা কিছু ঠিগ গরি রাইক্যেল্। তেঁই ঠিগ গইজ্যেল্ দে, আঁরারে বাদ দিয়েনে য়িতারারে ফুন্যতা দান গরা অইতো নঅ।