Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:27

[1] এই মাল্‌কিসিদ্যিক শালেমর বাদশা আর আল্লাহ্‌তা’লার ইমাম আছিল্। ইব্রাহিম যহন বাদশাঅক্যলরে আআরাই দিয়েনে ফিরি আইস্‌তো আছিল তহন তেঁইর লগে এই মাল্‌কিসিদ্যিকর দেহ্যা অইয়্যেল্। মাল্‌কিসিদ্যিক ইব্রাহিমরে দোয়া গইজ্যেল্‌,

[2] আর ইব্রাহিম বেক জিনিসর দশ ভাগর এক ভাগ তেঁইরে দিয়্যেল্। মাল্‌কিসিদ্যিক শব্দগানর মানি অইল্ নিয়াইর বাদশা। মাল্‌কিসিদ্যিক আবার শালেমরঅ বাদশা আছিল্, আর য়িয়ানর মানি অইল্ শান্তির বাদশা।

[3] মাল্‌কিসিদ্যিকর মা-বাবা বা হনঅ বংশ-তালিকা নঅ আছিল্। ইব্‌নুল্লাহ্‌র মতন তেঁইর জিবনর শুরুঅ নঅ আছিল্, শেষঅ নঅ আছিল্; তেঁই চিরহালর ইমাম।

[4] চঅ, মাল্‌কিসিদ্যিক হত ডঁর! আঁরার ডঁর ফুর্বফুরুষ ইব্রাহিমঅ তেঁইরে বেক কিছুর দশ ভাগর এক ভাগ দিয়্যেল্।

[5] লেবির বংশর মইধ্যে যারা ইমাম নঅঅ, বনি-ইসরাইলঅক্যলর হাছর ত্যুন, মানি য়িতারার ভাইঅক্যলর হাছর ত্যুন আইন মতন দশ ভাগর এক ভাগ য়িতারার আদায় গরন ফরে। এই ভাইঅক্যল ইব্রাহিমর বংশধর অইলেঅ য়িয়ান গরন ফরে।

[6] কিন্তু এই মাল্‌কিসিদ্যিক লেবির বংশধর নঅ অইয়্যেনেঅ ইব্রাহিমর হাছর ত্যুন দশ ভাগর এক ভাগ আদায় গইজ্যেল্‌ আর যিবার হাছে আল্লাহ্ ওয়াদা গইজ্যেল্‌ য়েই ইব্রাহিমরে দোয়াঅ গইজ্যেল্।

[7] ইয়ানত হনঅ সন্দঅ নাই দে, দোয়া যিবা ফাআ য়িবার ত্যুনঅ যিবা দোয়া গরে য়িবাই মআন।

[8] একমিক্যাদি দেহ্যা যাআর, মরনর অধিন লেবিয়অক্যলেই দশ ভাগর এক ভাগ আদায় গরে; কিন্তু অইন্য মিক্যাদি দেহ্যা যাআর, যিবা জিন্দা আছে বুলি সাক্যি দেয়া অইয়্যে তেঁই, মানি মাল্‌কিসিদ্যিকই দশ ভাগর এক ভাগ আদায় গইজ্যে।

[9] ইয়ানত এন্অ হোয়া যাআ দে, লেবির বংশর যিবা দশ ভাগর এক ভাগ আদায় গরে তেঁইঅ ইব্রাহিমর মইধ্য দিয়েনে মাল্‌কিসিদ্যিকরে দশ ভাগর এক ভাগ দিয়্যেল্;

[10] হারন ইব্রাহিমর লগে যহন মাল্‌কিসিদ্যিকর দেহ্যা অইয়্যেল্ তহন এই লেবি তেঁইর ফুর্বফুরুষ ইব্রাহিমর শরিলর মইধ্যে আছিল্।

[11] যারা ইমামর হাম গইত্যো য়েই লেবির বংশধরঅক্যলর হামর উঅর ভিত্যি গরিয়েনে আল্লাহ্ ইসরাইলিয়অক্যলরে তেঁইর শরিয়ত্ দিয়্যেল্। লেবির বংশর ইমামঅক্যলর হামর মইধ্য দিয়েনে যুদি ফুন্যতা লাভ গরা যাইতো, তইলে ফইল্যা লেবিয় ইমাম হারুনর বদলে মাল্‌কিসিদ্যিকর মতন অইন্য আর একজন ইমামর আইবার কি দরহার আছিল্?

[12] যহন ইমামর ফদ বদল অঅ তহন শরিয়তঅ বদলাইবার দরহার অঅ।

[13] যিবার বিষয়ে আঁই এই হতাগিন হইর য়েই ইসা লেবির বংশর ত্যুন নঅঅ আইয়্যে বরং অইন্য এক বংশর ত্যুন আইস্যেল্। য়েই বংশর কেউ হনঅ দিনঅ ইমাম ইসাবে হোরবানগাহ্‌র উঅর ফশু হোরবানি নঅঅ দেএ।

[14] ইয়ান এস্‌ফষ্ট দে, আঁরার ফভু এহুদার বংশর ত্যুন আইস্যেল্। এই বংশর ত্যুন হনঅ মানুষ দে ইমাম অইবো য়েই হতা নবি মুসা হনঅ দিনঅ নঅঅ হঅ।

[15] তইলে যহন মাল্‌কিসিদ্যিকর মতন আর একজন ইমাম আজির অইয়্যে তহন আঁরা যিয়ান হইর য়িয়ান আরো ফরিষ্কার গরিয়েনে বুঝা যাআর।

[16] তেঁইর এই ইমাম অইবার বেফার বংশ সম্যন্দে হনঅ নিয়মর উঅর ভরসা নঅ গরে, য়িয়ান তেঁইর তচনচহিন জিবনর শক্তির উঅর ভরসা গরে।

[17] ফাক-কিতাব এই সাক্যি দেএ, তুঁই চিরহালর লাই মাল্‌কিসিদ্যিকর মতন ইমাম।

[18] মুসার শরিয়ত হনঅ কিছুরেই ফুন্যতা দান গরিত্ নঅঅ ফারে, য়িয়ানর লাই আগে ইমামর হামর যে নিয়ম আছিল্ য়িয়ান দুর্বল আর অকেজো বুলিয়েনে বাতিল গরা অইয়্যে। এহন য়িয়ানর জাগাত য়িয়ানর ত্যুন ডঁর উগ্যুয়া আশ্যাস দেয়া অইয়্যে। য়েই আশ্যাসর মইধ্য দিয়েনে আঁরা আল্লাহ্‌র হাছে আজির অইত্ ফারি।

[20] ইসার ইমাম-ফদ আল্লাহ্ সোঅন হ্যাইয়েনে ঠিগ গইজ্যেল্। লেবির বংশধরঅক্যলে ইমাম অইবার সমত আল্লাহ্ হনঅ সোঅন নঅঅ হ্যাআ,

[21] কিন্তু তেঁই ইসারে মআ-ইমাম গরিবার সমত সোঅন হ্যাইয়্যেল্। ফাক-কিতাবত এই বিষয়ে লেহ্যা আছে, মাবুদ সোঅন হ্যাইয়্যে, “তুঁই চিরহালর লাই ইমাম।” এই বিষয়ে তেঁই তেঁইর মন বদ্‌লাইতো নঅ।

[22] ইয়ানর ত্যুন আঁরা বুঝিত্ ফারির্ দে, ইসা আরো ডঁর উগ্যুয়া বেবস্তার জাবিন অইয়্যে।

[23] লেবিয়অক্যলর মইধ্যে বউতজনেই ইমাম অইয়্যেল্, হারন মরনর মইধ্য দিই বাধা ফাইয়েনে য়িতারা কেউ চিরহাল ইমামর হাম চালাই যাইত্ নঅঅ ফারে।

[24] কিন্তু ইসা চিরহাল জিন্দা আছে বুলি তেঁইর ইমাম-ফদ হনঅ দিনঅ বদলাইতো নঅ।

[25] ইয়ানর লাই যারা তেঁইর মইধ্য দিয়েনে আল্লাহ্‌র হাছে আইয়্যে য়িতারারে তেঁই ফুরাফুরি গরিয়েনে নাজাত দিত্ ফারে, হারন য়িতারার ফক্যে অনুরোধ গরিবার লাই তেঁই অক্যল সমত জিন্দা আছে।

[26] এই ডইল্যা একজন ফবিত্র, দোষশুইন্য আর হ্যাঁটি মআ-ইমামরই আঁরার দরহার আছিল্। তেঁই গুনাহ্‌গার মানুষর ত্যুনঅ আলিদা আর আল্লাহ্ তেঁইরে আসমানর ত্যুনঅ উঅরে তুইল্যে।

[27] অইন্যাইন্য মআ-ইমামঅক্যলে যেইল্যা ফইল্যাদি নিজর আর ফরদি অইন্যতারার গুনাহ্‌র লাই ফশু হোরবানি দিতো, য়েন্ গরিয়েনে এই ইমামর য়েগিন গরিবার দরহার নঅ আছিল্, হারন তেঁই চিরহালর মতন একবারই নিজর জিবন হোরবানি দিয়েনে য়েই হাম শেষ গইজ্যে।

[28] শরিয়ত দুর্বল-মনা মানুষঅক্যলরেই মআ-ইমামর ফদত নিযুক্ত গরে; কিন্তু শরিয়তর ফরদি যে সোঅন হ্যাআ অইয়্যেল্ য়েই সোঅন চিরহালর লাই ফুন্যতা ফঅইন্যা ইব্‌নুল্লাহ্‌‍রে মআ-ইমামর ফদত নিযুক্ত গইজ্যে।

১৯ লম্বর সিফারা: ইবরানি — Chapters