[1] শরিয়তর মইধ্যে যেগিন আছে য়েগিন ভবিষ্যতর বেক উন্যতির বিষয়র ছায়ামাত্র; য়িয়ানত সত্যিহারর বিরাট বিষয়গিন নাই। য়িয়ানর লাই যারা আল্লাহ্র এবাদত গইত্যো আইয়্যে শরিয়ত হনঅ দিনঅ বছরর ফর বছর এই একই ডইল্যা গরিয়েনে ফশু হোরবানি দিয়েনে য়িতারারে ফুন্যতা দান গরিত্ নঅ ফারে।
[2] শরিয়ত যুদি য়িতারারে ফুন্যতা দান গরিত্ই ফাইত্যো তইলে তঅ ফশু হোরবানি বন্ধ অই যাইতো, হারন এবাদতহারিঅক্যলে যুদি একবারেই ফাক-সাফ অইত্ ফাইত্যো তইলে গুনাহ্র লাই আর নিজরারে দুষি মনে নঅ গইত্যো।
[3] কিন্তু এই ফশু-হোরবানিগিন ফত্যি বছরই নিজরার গুনাহ্র হতা য়িতারারে মনত গরাই দেএ,
[4] হারন বিরিষ গরু আর সঅলর রক্ত হনঅ সমতই গুনাহ্ দুর গরিত্ নঅ ফারে।
[5] য়িয়ানর লাই মসিহ্ এই দুনিয়াত আইবার সমত আল্লাহ্রে হইয়্যেল্, “ফশু আর অইন্যাইন্য হোরবানি তুঁই নঅ চঅ, কিন্তু আঁর লাই উগ্যুয়া শরিল তুঁই বানাইয়্যো।
[6] ফোড়ানো হোরবানিত আর গুনাহ্র হোরবানিত তুঁই খুশি নঅঅ অঅ।
[7] ফরদি আঁই হইয়্যিলাম, ‘এই দে, আঁই আস্যি; কিতাবত আঁর আইবার বিষয় লেহ্যা আছে। অঅ আল্লাহ্, তোঁয়ার ইছ্যা ফালন গইত্যো আঁই আস্যি।’ ”
[8] উঅরর হতাগিনর মইধ্যে ফইল্যাদি মসিহ্ হইয়্যে, “ফশু আর অইন্যাইন্য হোরবানি, ফোড়ানো-হোরবানি আর গুনাহ্র হোরবানি তুঁই নঅঅ চঅ আর য়িয়ানত খুশিঅ নঅঅ অঅ।” যুদিঅ এই হোরবানিগিন শরিয়তর উকুম মতনই দেয়া অইতো তঅঅ তেঁই এই হতা হইয়্যেল্।
[9] তারফর মসিহ্ হইয়্যে, “চঅ, আঁই তোঁয়ার ইছ্যা ফালন গইত্যাম আস্যি।” দিতিয় বেবস্তাগান বআল গরিবার লাই তেঁই আগর বেবস্তাগান বাতিল গরি দিল্।
[10] আল্লাহ্র য়েই ইছ্যামতনই ইসা মসিহ্র শরিল একবারই হোরবানি দিবার হারনে আল্লাহ্র উদ্যেশ্যে আঁরারে ফাক-ফবিত্র গরা অইয়্যে।
[11] ফত্যি ইমাম ফত্যি দিন থিয়াইয়েনে আল্লাহ্র এবাদত-হাম গরে আর বারবার একই ডইল্যা হোরবানি দেএ, কিন্তু এই ডইল্যা হোরবানি হনঅ দিনঅ গুনাহ্ দুর গরিত্ নঅ ফারে।
[12] ইসা কিন্তু গুনাহ্র লাই চিরহালর মতন উগ্যুয়া মাত্র হোরবানি দিয়েনে আল্লাহ্র ডাইন মিক্যাদি বোইল্।
[13] আর তহনর ত্যুন যেতদিন না তেঁইর শত্রুঅক্যলরে তেঁইর ঠেংগর তলাত রাকা অঅ য়েতদিন ফইয্যন্ত তেঁই অফেক্যা গরের,
[14] হারন যারারে ফাক-ফবিত্র গরা অইয়্যে য়েই উগ্যুয়া হোরবানি দিয়েনে তেঁই চিরহালর লাই য়িতারারে ফুন্যতা দান গইজ্যে।
[15] ফাক-রুহ্অ এই বিষয়ে আঁরার হাছে সাক্যি দেএর। ফইল্যাদি তেঁই হইয়্যে,
[16] মাবুদ হঅ, “ফরদি আঁই য়িতারার লাই যে বেবস্তা এস্তাফন গইজ্যোম য়িয়ান অইল্, আঁর শরিয়ত আঁই য়িতারার দিলত্ রাইক্যোম আর য়িতারার মনর মইধ্যে য়িয়ান লেকি রাইক্যোম।”
[17] ইয়ার ফরদি ফাক-রুহ্ হইয়্যে, “আঁই য়িতারার গুনাহ্ ও অন্যায় আর হনঅ দিনঅ মনত রাইক্তাম নঅ।”
[18] য়িয়ানর লাই আল্লাহ্ যহন গুনাহ্ আর অন্যায় মাফ গরে তহন গুনাহ্র লাই হোরবানি বুলি আর কিছু নাই।
[19] ভাইঅক্যল, ইসা মসিহ্র রক্তর গুনে য়েই মআফবিত্র জাগাত ঢুকিবার সঅস আঁরার আছে।
[20] মসিহ্ আঁরার লাই এক্যান নয়া আর জিন্দা ফথ খুলি দিয়্যে, যেন্ আঁরা ফদ্যার মইধ্য দিয়েনে, মানি তেঁইর শরিলর মইধ্য দিয়েনে আল্লাহ্র সাম্নদি আজির অইত্ ফারি।
[21] ইয়ান বাদে আঁরার একজন ডঁর ইমামঅ আছে, যিবার উঅরদি আল্লাহ্র ফরিবারর মানুষঅক্যলর ভার দেয়া অইয়্যে।
[22] য়িয়ানর লাই ইমানর মইধ্য দিয়েনে যে নিচ্যয়তা আইয়্যে, আইয়্যো, আঁরা য়েই ফরিফুন্য নিচ্যয়তাত হ্যাঁটি দিলে আল্লাহ্র সাম্নদি যাই; হারন দুষি বিবেকর আতর ত্যুন আঁরার দিলরে রক্ত ছিঁডাইয়েনে ফাক-সাফ গরা অইয়্যে আর ফরিষ্কার ফানি দিয়েনে আঁরার শরিলরে ধোয়া অইয়্যে।
[23] ইমানদার ইসাবে আঁরার যে আশা আছে, আইয়্যো, আঁরা ইস্তির অইয়েনে য়িয়ানর হতা সিকার গইত্যো থাকি, হারন যিবা ওয়াদা গইজ্যে তেঁই বিশ্যাসযোইগ্য।
[24] আইয়্যো, আঁরা একজন অইন্য জনর সম্যন্দে চিন্তা গরি যেন্ আঁরা মহব্যত গইত্যো আর ভালা হাম গইত্যো একজন অইন্যজনরে উত্সাঅ দিত্ ফারি।
[25] হনঅ হনঅ মানুষর যেন্ অইব্যাস আছে য়িতারার মতন আঁরা যেন্ মিটিংগত একলগে মিলিত অঅন বাদ নঅ দিই, বরং মসিহ্র আইবার দিন যেতই হাছে আইবো য়েতই যেন্ আঁরা একজন অইন্যজনরে আরো উত্সাঅ দিতো থাকি।
[26] আল্লাহ্র আঁসারে জানিবার ফরদি যুদি আঁরা ইছ্যা গরিয়েনে গুনাহ্ গইত্যো থাকি তইলে গুনাহ্র লাই আঁরার আর হনঅ হোরবানি নাই;
[27] আছে হ্যালি বিচারর লাই বিরাট ডরে অফেক্যা গরি থাকা আর আল্লাহ্র শত্রুঅক্যলরে ছাই গরি ফেলিবার মতন জলন্ত গজব।
[28] কেউ মুসার শরিয়ত অসিকার গইল্যে হনঅ মমতা নঅ ফাইয়েনেই দুই বা তিনজন সাক্যির সাইক্যর হারনে য়িবার ত্যুন মরন ফরে।
[29] তইলে ইব্নুল্লাহ্রে যিবা ঘিনা গইজ্যে, যে রক্তে য়িবা ফাক-সাফ অইয়্যে আল্লাহ্র য়েই বেবস্তার রক্তরে যিবা অফবিত্র মনে গইজ্যে আর যিবা রহমত গরে য়েই ফাক-রুহ্রে যিবা অফমান গইজ্যে, ভাবি চঅ, য়িবা আরো হত বেশি শাস্তির যোইগ্য!
[30] আঁরা তেঁইরে জানি যিবা হইয়্যে, “অন্যায়র শাস্তি দিবার অধিকার হ্যালি আঁরই আছে; যিবার যিয়ান ফাওনা আঁই য়িবারে য়িয়ানই দিয়োম।” তেঁই আর এক জাগাত হইয়্যে, “মাবুদই তেঁইর বান্দাঅক্যলর লগে নিয়াইবিচার গরিবো।”
[31] জিন্দা আল্লাহ্র আতত্ ফরন কি ভয়ংকর বেফার!
[32] আগর দিনগিনর হতা মনত গরি চঅ। তহন নুর ফাইয়েনে দুক্যভোগর বিরাট হষ্টর মাঝেঅ তোঁয়ারা ইস্তির আছিলা।
[33] হনঅ হনঅ সমত বেক্যিনর সাম্নদি অফমান আর অইত্যাচার সইজ্য গরিয়েনে তোঁয়ারা ঠঁঅশার ফাত্র অইয়েনে দুক্যভোগ গজ্যিলা; যারার উঅর য়েই ডইল্যা বেবার গরা অইয়্যেল্ য়িতারার লগে দুক্যভোগ গজ্যিলা;
[34] আর যারা জেলহ্যানাত গেইয়্যেল্ য়িতারার দুক্যত্ দুকি অইয়্যিলা। তোঁয়ারার জিনিসফাতি লুট অই যঅন তোঁয়ারা আনন্দর লগেই মানি নিয়্যিলা, হারন তোঁয়ারা জাইন্তা দে, আরো ভালা আর এস্তায়ি ধন তোঁয়ারার লাই রইয়্যে।
[35] য়িয়ানর লাই তোঁয়ারা সঅস নঅ আরাইয়্যো, হারন ইয়ানর ফুরস্কার বঅর ডঁর।
[36] তোঁয়ারার ত্যুন ইস্তির থাকন দরহার, যেন্ আল্লাহ্র ইছ্যামতন হাম গরিবার ফরদি আল্লাহ্ যেগিন দিবার ওয়াদা গইজ্যে য়েগিন তোঁয়ারা ফঅ;
[37] হারন আল্লাহ্র হতামতন, “যিবার আইবার হতা আছে তেঁই বঅর অল্ফ দিনর মইধ্যেই আইবো, দেরি গইত্যো নঅ।
[38] আর যে মানুষরে আঁই ধার্মিক বুলি গ্রঅন গজ্যি য়িবা ইমানর হারনে জিবন ফাইবো; কিন্তু কেউ যুদি ফিরি যাআ তইলে য়িবার উঅর আঁই খুশি অইতাম নঅ।”
[39] যারা ফিরি যাইয়েনে তচনচ অঅ আঁরা তঅ য়েই দলর নঅঅ; যারা ইমান আনিয়েনে নাজাত ফাআ আঁরা য়েই দলরই।