Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:33

[1] মানুষঅক্যলর ফক্য অইয়েনে আল্লাহ্‌র এবাদত-হাম গরিবার লাই ফত্যি মআ-ইমামরে মানুষর মইধ্যর ত্যুন বাছি লইয়েনে নিযুক্ত গরা অঅ, যেন্ তেঁই মানুষর গুনাহ্‌র লাই ফশু হোরবানি দেএ আর অইন্যাইন্য জিনিসঅ হোরবানি দেএ।

[2] যারা নঅ জানিয়েনে গুনাহ্‌ গরে আর ভুল ফথত যাআ য়িতারার লগে তেঁই নরম বেবার গরিত্ ফারে, হারন তেঁইর মাঝেঅ দুর্বলতা আছে।

[3] তেঁই যেইল্যা অইন্য মানুষঅক্যলর গুনাহ্‌র লাই ফশু হোরবানি দেএ য়েইল্যা নিজে দুর্বল বুলি নিজর গুনাহ্‌র লাইঅ তেঁইর ত্যুন য়েই হোরবানি দঅন ফরে।

[4] মআ-ইমাম অইবার সম্যান কেউ নিজে লইত্ নঅ ফারে, কিন্তু আল্লাহ্ যিবারে ডাকে য়িবাই য়েই সম্যান ফাআ, যেইল্যা মআ-ইমাম অইবার লাই আল্লাহ্ হারুনরে ডাইক্যেল্।

[5] হতাগান মসিহ্‌র বেলাতঅ হ্যাডে। মসিহ্‌ নিজর ইছ্যায় মআ-ইমাম অইবার লাই নিজরে ডঁর গরি নঅঅ তুলে; আল্লাহ্‌ই এই হইয়েনে তেঁইরে য়েই সম্যান দান গইজ্যেল্‌, তুঁই আঁর ফোয়া, আজিয়াই আঁই তোঁয়ার বাবা অইলাম।

[6] য়েইল্যা গরিয়েনে আল্লাহ্ আর এক জাগাত হইয়্যেল্, তুঁই চিরহালর লাই মাল্‌কিসিদ্যিকর মতন ইমাম।

[7] যিবা তেঁইরে মরনর আতর ত্যুন রক্যা গরিত্ ফাইত্যো য়েই আল্লাহ্‌র হাছে ইসা এই দুনিয়াত থাকিবার সমত জোরে চিল্যাই হাঁদিয়েনে অনুরোধ গইজ্যেল্‌ আর হ্যরাত্ চাইয়্যেল্। তেঁইর ডরর লগে বাইধ্যতা আছিল্ বুলি আল্লাহ্ তেঁইর মুনাজাত উইন্যেল্।

[8] কিন্তু ইব্‌নুল্লাহ্‌ অইয়্যেনেঅ তেঁই দুক্যভোগর মইধ্য দিয়েনে বাইধ্যতা শিক্যেল্।

[9] এন্ গরিয়েনে যহন তেঁই ফুন্যতা ফাইল্ তহন তেঁইর বাইধ্য বেক্যিনর লাই তেঁই অনন্ত নাজাতর ফথ অইল্।

[10] আল্লাহ্ তেঁইরে মাল্‌কিসিদ্যিকর মতন মআ-ইমাম বুলি ঘোষনা গরিল্।

[11] এই বিষয়ে বউত হতা আঁরার হইবার আছে কিন্তু য়িয়ান বুঝাইয়েনে হঅন হোটিন, হারন রুহানি আঁসা তোঁয়ারা সঅজে বুঝিত্ নঅ ফার।

[12] এত দিনে তোঁয়ারার ত্যুন ওস্তাদ অইয়েনে উঢন উচিত আছিল্, কিন্তু য়িয়ানর বদলে আল্লাহ্‌র কালামর গোঁরার হতাগিনই আবার তোঁয়ারারে শিক্যা দিবার লাই ওস্তাদর দরহার অই ফইজ্যে। শক্ত হ্যানার বদলে গুরা ফোয়ামাইয়্যাঅক্যলর মতন আবার তোঁয়ারার দুদ হ্যঅন দরহার অই ফইজ্যে।

[13] যিবা দুদ হ্যাইয়েনে বাঁচে য়িবা তঅ এহনঅ ছোড বাইচ্যা, আর সত্ জিবন সম্যন্দে যে শিক্যা আছে য়িয়ানত য়িবা কেঁসা।

[14] যারার বয়স অইয়্যে হ্যালি য়িতারাই শক্ত হ্যানা হ্যাইত্ ফারে, মানি আল্লাহ্‌র কালামর হোটিন শিক্যাগিন বুঝিত্ ফারে। বউত অইব্যাসর হারনে য়িতারা ভালা-হ্যারাফ বিচার গইত্যো শিক্যে।

১৯ লম্বর সিফারা: ইবরানি — Chapters