[1] আঁরা যিয়ান হইর য়িয়ানর আসল হতা অইল্ এই দে, আঁরার এন্ একজন মআ-ইমাম আছে যিবা বেহেস্তত আল্লাহ্তা’লার সিংহাসনর ডাইন মিক্যাদি বোইস্যে।
[2] তেঁই মআফবিত্র জাগাত, মানি আসল এবাদত-তাম্বুত আল্লাহ্র এবাদত-হাম গরের। য়েই এবাদত-তাম্বু মাইন্ষ্যে নঅঅ হ্যাডাআ, য়িয়ান মাবুদই হ্যাডাইয়্যে।
[3] ফত্যি মআ-ইমাম ফশু হোরবানি আর অইন্যাইন্য জিনিস হোরবানি দিবার লাই নিযুক্ত অঅ, য়িয়ানর লাই এই মআ-ইমামরঅ হনঅ কিছু হোরবানি দিবার দরহার।
[4] কিন্তু তেঁই যুদি এহন এই দুনিয়াত থাইক্তো তইলে ইমাম অইত্ নঅ ফাইত্যো, হারন এডে শরিয়ত ইসাবে হোরবানি দিবার লাই ইমাম তঅ আছেই।
[5] ইমাম ইসাবে য়িতারার এই হাম বেহেস্তর হামর হ্যালি এক্যান নমুনা আর ছায়া। য়িয়ানর লাই মুসা যহন য়েই এবাদত-তাম্বুগান বানাইতো যাইতো আছিল্ তহন আল্লাহ্ এই হইয়েনে মুসারে সতর্ক গইজ্যেল্, “তুর ফাআরর উঅরদি তোঁয়ারে যে নমুনা দেহ্যানো অইল্ ঠিগ য়েই মতনই যেন্ বেক কিছু বানাআ অঅ য়িয়ান চাইয়্যো।”
[6] কিন্তু এহন আঁরা দেকির্, ইসা যে ইমামর হাম ফাইয়্যে য়িয়ান য়েই ইমামঅক্যলর হামর ত্যুনঅ বউত উঅরদি, যেন্ গরিয়েনে যে বেবস্তার মইধ্যস্ত তেঁই অইয়্যে য়েই বেবস্তা আগর বেবস্তার ত্যুনঅ বউত উঅরদি; হারন এই বেবস্তা আরো ভালা ভালা ওয়াদার উঅর ভরসা গরের্।
[7] ফইল্যা বেবস্তাগান যুদি নিকুত অইতো তইলে তঅ দিতিয় বেবস্তার হনঅ দরহার নঅ অইতো।
[8] কিন্তু আল্লাহ্ তেঁইর বান্দাঅক্যলর দোষ দেহ্যাইবার লাই ফাক-কিতাবত হইয়্যে: মাবুদ হঅ, “সময় আইয়্যের যহন আঁই ইসরাইল আর এহুদার মানুষঅক্যলর লাই এক্যান নয়া বেবস্তা এস্তাফন গইজ্যোম।
[9] মিসর দেশর ত্যুন য়িতারার ফুর্বফুরুষঅক্যলরে আঁই আত ধরিয়েনে বাইর গরি আনিবার সমত য়িতারার লাই যে বেবস্তা এস্তাফন গজ্যিলাম এই নয়া বেবস্তা য়েই বেবস্তার মতন অইতো নঅ। য়িতারা আঁর য়েই বেবস্তা মতন নঅঅ চলে বুলি আঁই য়িতারার মিক্যাদি মনযোগ নঅঅ দিই।” মাবুদ এই হতা হঅ।
[10] মাবুদ আরো হঅ, “ফরদি আঁই বনি-ইসরাইলঅক্যলর লাই যে বেবস্তা এস্তাফন গইজ্যোম য়িয়ান অইল্, আঁর শরিয়ত্ আঁই য়িতারার মনর মইধ্যে রাইক্যোম আর য়িতারার দিলতঅ য়িয়ান লেকি রাইক্যোম। আঁই য়িতারার আল্লাহ্ অইয়্যোম আর য়িতারা আঁরই বান্দা অইবো।
[11] নিজর ফতিবাশিরে আর নিজর ভাইঅরে কেউ এই হইয়েনে আর হনঅ সমতঅ শিক্যা দিতো নঅ, ‘মাবুদরে চিন্তো শিক,’ হারন বেক্যিনে আঁরে চিনিবো।
[12] য়িয়ানর লাই আঁই য়িতারার অন্যায় মাফ গইজ্যোম, য়িতারার গুনাহ্ আর হনঅ দিনঅ মনত রাইক্তাম নঅ।”
[13] আল্লাহ্ এই বেবস্তারে নয়া ঘোষনা গরিয়েনে আগর বেবস্তারে ফুরানা বুলি অচল গরি দিল্। যিয়ান ফুরানা আর বউত দিনর বুলি নষ্ট অই যাআর য়িয়ান তরাতরিই অদিরিশ্য অই যাইবো।