Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:33

[1] য়িয়ানর লাই ফবিত্র ভাইঅক্যল, তোঁয়ারা যারা বেহেস্‌তর অধিকারি অইবার লাই তেঁইর ডাকত জোয়াব দিয়্যো, তোঁয়ারা ইসার বিষয়ে মনোযোগি অঅ। যিবার উঅর আঁরা ইমান আন্যি তেঁইই আল্লাহ্‌র য়েই ফাটাইন্যা বান্দা আর য়েই মআ-ইমাম।

[2] আল্লাহ্‌র ফরিবারর মানুষঅক্যলর দেহ্যাশুনার হামত্ মুসা যেইল্যা বিশ্যস্ত আছিল্ য়েইল্যা ইসারে যিবা নিযুক্ত গইজ্যেল্‌ য়েই আল্লাহ্‌র হাছে তেঁইঅ বিশ্যস্ত আছিল্।

[3] যে মানুষ ঘর বানাআ য়িবা যেন্ য়েই ঘরর ত্যুন বেশি সম্যান লাভ গরে, য়েই মতন আল্লাহ্ ইসারে মুসার ত্যুনঅ আরো বেশি গোরব ফাইবার অধিকারি বুলি মনে গরিল্।

[4] ফত্যিউয়া ঘর কেউ নঅ কেউ বানাই থাকে, কিন্তু আল্লাহ্‌ই বেক কিছু বানাইয়্যে।

[5] আঁসাই মুসা আল্লাহ্‌র ফরিবারত সেবাহারি ইসাবে বিশ্যস্ত আছিল্, যেন্ ভবিষ্যতত্ যেগিন হোয়া অইবো য়েগিনর সম্যন্দে তেঁই সাক্যি দিত্ ফারে।

[6] কিন্তু মসিহ্‌ য়েই ফরিবারর ভার ফঅইন্যা ফোয়া ইসাবে বিশ্যস্ত আছিল্। আঁরার নিচ্যিত আশার হারনে মনত যে সঅস আর আনন্দ আইয়্যে, য়িয়ানত যুদি আঁরা শেষ ফইয্যন্ত ইস্তির থাকি তইলে দেহ্যা যাইবো দে, আঁরাই আল্লাহ্‌র ফরিবারর মানুষ।

[7] য়িয়ানর লাই ফাক-রুহ্ হইয়্যেল্, “আহ্, আজিয়া যুদি তোঁয়ারা তেঁইর হতাত হান দঅ!

[8] তেঁই হঅর, তোঁয়ারার ফুর্বফুরুষঅক্যলর মতন তোঁয়ারার দিল্ তোঁয়ারা হোটিন নঅ গইজ্যো। য়িতারা মরুভুমির মইধ্যে বিদ্রোয়ি অইয়েনে আঁর ফরিক্যা গইজ্যেল্।

[9] তোঁয়ারার ফুর্বফুরুষঅক্যলে য়েডে আঁরে যাচাই গইজ্যেল্, আর চল্যিশ বছর ধরিয়েনে য়েই সময়র মানুষঅক্যলে আঁর হাম দেইক্যেল্।

[10] আঁই য়িতারার উঅর বউত বিরক্ত অই হইয়্যিলাম, ‘এই মানুষঅক্যলর দিল্ বিফথত ঘুরি বেড়ার; য়িতারা আঁর ফথ নঅ জানিল্।’

[11] য়িয়ানর লাই আঁই গোস্যাত্ সোঅন হ্যাইয়েনে হইয়্যিলাম, ‘আঁর দেয়া জিরাইবার জাগাত য়িতারা যাইত্ ফাইত্যো নঅ।’ ”

[12] ভাইঅক্যল, হ্যবদ্যার! তোঁয়ারার মাঝে কেউঅর মন যেন্ হ্যারাফ আর অ-ইমানদার নঅ অঅ। এই ডইল্যা মন জিন্দা আল্লাহ্‌র হাছর ত্যুন দুরে সরি যাআ।

[13] ইয়ানর ত্যুন যেতদিন ফাক-কিতাবর “আজিয়া” হতাগান হোয়া যাআ, য়িয়ানর ফত্যি দিনই তোঁয়ারা একজন অইন্যজনরে উত্‌সাঅ দঅ, যেন্ তোঁয়ারার কেউঅর মন গুনাহ্‌র ছলনাত্ ফরিয়েনে হোটিন নঅ অঅ;

[14] হারন ফইল্যাদি যে নিচ্যয়তা আঁরার আছিল্, যুদি আঁরা য়িয়ানত শেষ ফইয্যন্ত ইস্তির থাকি তইলে দেহ্যা যাইবো দে, আঁরা মসিহ্‌র লগে অংশিদারি অইয়্যি।

[15] এক্যানা আগদি হোয়া অইয়্যে, আহ্, আজিয়া যুদি তোঁয়ারা তেঁইর হতাত হান দঅ! তেঁই হইয়্যে, “তোঁয়ারার ফুর্বফুরুষঅক্যলর মতন তোঁয়ারার দিল্ তোঁয়ারা হোটিন নঅ গইজ্যো।”

[16] হারা আল্লাহ্‌র হতা উনিয়েনেঅ তেঁইরে বিরক্ত গইজ্যেল্? য়িতারা কি য়েই সমস্ত মানুষ নঅঅ যারারে মুসা মিসর দেশর ত্যুন বাইর গরি আইন্যেল্?

[17] আর চল্যিশ বছর ধরিয়েনে আল্লাহ্ হারার উঅর বিরক্ত আছিল্? য়িতারা কি য়েই মানুষঅক্যল নঅঅ যারা গুনাহ্‌ গইজ্যেল্ আর যারার লাশ মরুভুমিত ফরি আছিল্?

[18] আর হারার হাছেই বা আল্লাহ্ সোঅন হ্যাইয়েনে হইয়্যেল্ দে, য়িতারা তেঁইর দেয়া জিরাইবার জাগাত‌্ যাইত্ ফাইত্যো নঅ? য়িতারা কি য়েই মানুষঅক্যল নঅঅ যারা তেঁইর হতাত ইমান নঅ আনিয়েনে অমাইন্য গইজ্যেল্?

[19] ইয়ানত দেহ্যা যাআ দে, য়িতারার ইমান নঅ আনিবার লাইই য়িতারা আল্লাহ্‌র দেয়া জিরাইবার জাগাত‌ যাইত্ নঅঅ ফারে।

১৯ লম্বর সিফারা: ইবরানি — Chapters