Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:47

[1] বউত দিন আগদি নবিঅক্যলর মইধ্য দিয়েনে আল্লাহ্ আঁরার ফুর্বফুরুষঅক্যলর হাছে নানান ডইল্যা গরিয়েনে বউত বার এক্যানা এক্যানা গরি হতা হইয়্যেল্।

[2] কিন্তু এই দিনগিনর শেষদি তেঁই তেঁইর ফোয়ার মইধ্য দিয়েনে আঁরার হাছে হতা হইয়্যে। আল্লাহ্ তেঁইর ফোয়ারে বেক কিছুর অধিকারি অইবার লাই নিযুক্ত গরিল্। ফোয়ার মইধ্য দিয়েনেই তেঁই বেক কিছু সিষ্টি গরিল্।

[3] আল্লাহ্‌র বেক গুন য়েই ফোয়ার মইধ্যেই রইয়্যে; ফোয়াই আল্লাহ্‌র ফুরা সবি। ফোয়া তেঁইর শক্তিশালি কালাম দিই বেক কিছু ধরি রাকিয়েনে ফরিচালানা গরে। মানুষর গুনাহ্‌ দুর গরিবার ফরদি ফোয়া বেহেস্‌তত আল্লাহ্‌তা’লার ডাইন ফাশদি বইল্।

[4] তেঁইর বাবার হাছর ত্যুন তেঁই যে নাম ফাইয়্যে য়িয়ান যেইল্যা ফেরেস্‌তাঅক্যলর নামর ত্যুন ডঁর, য়েইল্যা তেঁই নিজেঅ ফেরেস্‌তাঅক্যলর ত্যুন বউত ডঁর অইয়্যে।

[5] আল্লাহ্ হনঅ দিনঅ কি হনঅ ফেরেস্‌তারে এই হতা হইয়্যে না, “তুঁই আঁর ফোয়া, আজিয়াই আঁই তোঁয়ার বাবা অইলাম”? আবার তেঁই কি হইয়্যে না, “আঁই অইয়্যোম য়িবার বাবা আর য়িবা অইবো আঁর ফোয়া”?

[6] না, তেঁই য়িয়ান নঅঅ হঅ। আল্লাহ্ তেঁইর মেইন সন্তানরে এই দুনিয়াত ফাটাইবার সমত হঅর, “আল্লাহ্‌র বেক ফেরেস্‌তাঅক্যলে তেঁইরে সইদা গরক।”

[7] ফেরেস্‌তাঅক্যলর বিষয়ে আল্লাহ্ হঅর, “তেঁই বাতাসরে তেঁইর ফেরেস্‌তা গইজ্যে; জলন্ত আগুনরে গইজ্যে তেঁইর গোলাম।”

[8] কিন্তু ফোয়ার বিষয়ে আল্লাহ্ হঅর, “অঅ আল্লাহ্, তোঁয়ার সিংহাসন চিরএস্তায়ি; তোঁয়ার শাসন নিয়াইর শাসন।

[9] তুঁই নিয়াই ভালাবাস আর অন্যায়রে ঘিনা গর; য়িয়ানর লাই আল্লাহ্, তোঁয়ার আল্লাহ্, তোঁয়ার উঁয়াইজ্যাঅক্যলর ত্যুন বউত বেশি আনন্দ তেলর মতন গরিয়েনে তোঁয়ার উঅর ঢালি দিয়্যে।”

[10] আল্লাহ্ আরো হইয়্যে, “ফভু, তুঁই বউত হাল আগদিই দুনিয়ার ভিত্যি গাঁত্যিলা; আসমানঅ তোঁয়ার আত্ দিয়েনে বানাইন্যা।

[11] য়েগিন তচনচ অই যাইবো, কিন্তু তুঁই চিরহাল থাকিবা। হঅরর মতনই য়েগিন ফুরানা অই যাইবো।

[12] য়েগিনরে তুঁই হঅরর মতনই ফেঁসাই রাকিবা, আর হঅরর মতন য়েগিনরে বদল গরা অইবো। কিন্তু তুঁই একই ডইল্যা থাকিবা, আর তোঁয়ার জিবনহাল হনঅ দিনঅ শেষ অইতো নঅ।”

[13] আল্লাহ্ হনঅ সমত কি হনঅ ফেরেস্‌তারে এই হতা হইয়্যে না, “যেতক্যন না আঁই তোঁয়ার শত্রুঅক্যলরে তোঁয়ার ঠেংগর তলাত্ রাকি, য়েতক্যন তুঁই আঁর ডাইন মিক্যাদি বইয়্যো”?

[14] ফেরেস্‌তাঅক্যলে বেক্যিনেই সেবাহারি রুহ্‌ নঅ না? যারা নাজাত ফাইবো য়িতারার সেবা গরিবার লাইই তঅ য়িতারারে ফাটাআ অঅ।

১৯ লম্বর সিফারা: ইবরানি — Chapters