[1] আল্লাহ্র দেয়া জিরাইবার জাগাত্ যাইবার যে ওয়াদা আছিল্ য়েই ওয়াদা আঁরার লাইঅ হ্যাডে। য়িয়ানর লাই আঁরার ত্যুন সাবধান অঅন ফরিবো, যেন্ কেউঅরে য়েই ওয়াদা গরা রহমতর অযোইগ্য বুলি দেহ্যা নঅ যাআ।
[2] বনি-ইসরাইলঅক্যলর হাছে যেইল্যা সুহ্যবর তবলিগ গরা অইয়্যেল্ য়েইল্যা আঁরার হাছেঅ গরা অইয়্যে। কিন্তু য়েই সুহ্যবরত বনি-ইসরাইলঅক্যলর হনঅই লাভ নঅঅ অঅ, হারন য়িতারা য়েগিন উনিয়েনে ইমান নঅঅ আনে।
[3] কিন্তু আঁরা ইমান আন্যি আর আল্লাহ্র য়েই ওয়াদা গরা জিরাইবার জাগাত আস্যি। এই জিরানি সম্যন্দে তেঁই হইয়্যেল্, “য়িয়ানর লাই আঁই গোস্যাত্ সোঅন হ্যাইয়েনে হইয়্যিলাম, ‘আঁর দেয়া জিরাইবার জাগাত য়িতারা যাইত্ ফাইত্যো নঅ।’” কিন্তু ইয়ানত হনঅ ভুল নাই দে, দুনিয়া সিষ্টির ফরদি আল্লাহ্র হাম শেষ অইয়েনে জিরানি শুরু অইয়্যেল্।
[4] ফাক-কিতাবর এক জাগাত্ সাত লম্বর দিন সম্যন্দে হোয়া অইয়্যে, “আল্লাহ্ সাত লম্বর দিনত্ হনঅ সিষ্টির হাম নঅঅ গরে”
[5] তেঁই আবার হইয়্যে, “আঁর দেয়া জিরাইবার জাগাত্ য়িতারা যাইত্ ফাইত্যো নঅ”
[6] এহন এই হতা ঠিগ দে, কিছু মানুষ তেঁইর দেয়া জিরাইবার জাগাত যাইত্ ফারিবো; কিন্তু যে ইসরাইলিয়অক্যলর হাছে আগদি সুহ্যবর তবলিগ গরা অইয়্যেল্ য়িতারার অবাইধ্যতার লাইই য়িতারা আল্লাহ্র দেয়া জিরাইবার জাগাত যাইত্ নঅঅ ফারে।
[7] ইয়ানর লাই আল্লাহ্ যেইল্যা আগদি বনি-ইসরাইলঅক্যলর হাছে হইয়্যেল্ ঠিগ য়েইল্যা বউত দিন ফরদি নবি দাউদর মইধ্য দিয়েনে আবার হইয়্যে, আহ্, আজিয়া যুদি তোঁয়ারা তেঁইর হতাত হান দঅ! তেঁই হইয়্যে, “তোঁয়ারার দিল্ তোঁয়ারা হোটিন নঅ গইজ্যো।” এই হতা হইয়েনে তেঁইর দেয়া জিরাইবার জাগাত যাইবার লাই আল্লাহ্ আর এক্যান সময় ঠিগ গইজ্যেল্ আর তেঁই য়িয়ানর নাম দিয়্যেল্ “আইজ”।
[8] যুদি নবি ইউসা বনি-ইসরাইলঅক্যলরে য়েই জিরাইবার জাগাত লই যাইতো তইলে আল্লাহ্ ফরদি আর উগ্যুয়া সময়র হতা নঅ হইতো।
[9] তইলে দেহ্যা যাআ, আল্লাহ্র বান্দাঅক্যলর লাই জিরাইবার সুযোগ আছে,
[10] হারন আল্লাহ্ যেইল্যা তেঁইর সিষ্টির হাম শেষ গরিয়েনে জিরানি লইয়্যেল্ ঠিগ য়েইল্যা যিবা আল্লাহ্র দেয়া জিরানির জাগাত যাআ, য়িবাঅ য়িবার হামর ত্যুন জিরানি ফাআ।
[11] ইয়ানর লাই আইয়্যো, আঁরা য়েই জিরানি ফাইবার লাই বিশেষভাবে আগ্রয়ি অই। কেউ যেন্ য়েই অবাইধ্য ইসরাইলিয়অক্যলর মতন আল্লাহ্রে অমাইন্য গরিয়েনে তেঁইর দেয়া জিরানির ত্যুন বাদ নঅ ফরে।
[12] আল্লাহ্র কালাম জিন্দা আর হাইয্যকর ও দুই মিক্যাদিই ধার আছে এন্ ছুরির ত্যুনঅ ধারাইন্যা। এই কালাম মানুষর দিল-রুহ্ আর আঁড্যি-মজ্যার গভিরে হাডি ফেলে আর মানুষর দিলর বেক ইছ্যা ও চিন্তা ফরিক্যা গরিয়েনে চাআ।
[13] সিষ্টির কিছুই আল্লাহ্র হাছে লুকাইন্যা নাই। যিবার হাছে আঁরার ইসাব দঅন ফরিবো তেঁইর চোগর সাম্নদি বেক কিছুই খোলা আর ফকাশিত।
[14] ইয়ানর লাই আইয়্যো, আঁরা খোলাখুলিভাবে ইসা ইব্নুল্লাহ্র উঅর আঁরার ইমানরে সিকার গরি যাই, হারন তেঁইই আঁরার মআন মআ-ইমাম যিবা বেহেস্তত যাইয়েনে এহন আল্লাহ্র সাম্নদি আছে।
[15] আঁরার মআ-ইমাম এন্ কেউ নঅঅ যিবা আঁরার দুর্বলতার লাই আঁরার লগে দুক্ নঅ ফাআ, হারন আঁরার মতন গরিয়েনে তেঁইঅ বেক মিক্যাদির ত্যুনই গুনাহ্র ফরিক্যার সাম্নদি থিয়াইয়্যেল্ অথচ গুনাহ্ নঅঅ গরে।
[16] য়িয়ানর লাই আইয়্যো, আঁরা সঅস গরিয়েনে আল্লাহ্র রহমতর সিংহাসনর সাম্নদি আগাই যাই, যেন্ দরহারর সমত য়েডের ত্যুন আঁরা তেঁইর মমতা আর রহমত ফাইত্ ফারি।