[1] তইলে দেহ্যা যাআর, আল্লাহ্র লগে বিশ্যস্ততার সাক্যি ইসাবে বউত মানুষ আঁরার চাইরোমিক্যাদি ভিড় গরি আছে। ইয়ানর লাই আইয়্যো, আঁরা ফত্যিউয়া বাধা আর যে গুনাহ্ সঅজে আঁরারে বেরাই ধরে য়িয়ান দুরে ঠেলি দিয়েনে সাম্নদির ফতিযোগিতার দুঁরত ধৈয্যর লগে দুঁরি।
[2] আর আইয়্যো, আঁরার চোগ ইসার উঅর ইস্তির রাকি যিবা ইমানর ভিত্যি আর ফুন্যতা। তেঁইর সাম্নদি যে আনন্দ রাকা অইয়্যেল্ য়িয়ানর লাইই তেঁই অসম্যানর মিক্যাদি নঅ চাইয়েনে কুরুশিয় মরন সইজ্য গরিল্ আর এহন আল্লাহ্র সিংহাসনর ডাইন মিক্যাদি বোই আছে।
[3] যিবা গুনাহ্গারঅক্যলর এত ডঁর শত্রুতা সইজ্য গরিল্ তোঁয়ারা তেঁইর বিষয়ে চিন্তা গর, যেন্ তোঁয়ারার মন দুর্বল আর নিরাশ অই নঅ ফরে।
[4] গুনাহ্র বিরুদ্যে যুদ্য গইত্যে গইত্যে তোঁয়ারার তঅ এহনঅ রক্তফাত অইবার মতন অবস্তা নঅঅ অঅ।
[5] আল্লাহ্ তেঁইর সন্তান ইসাবে তোঁয়ারারে উত্সাঅ দিয়েনে যে হতা হইয়্যে য়িয়ান তোঁয়ারা ফঅরি গেইয়্যো। তেঁই হইয়্যে, ফোয়া আঁর, মাবুদর শাসনরে তুচ্য নঅ গইজ্যো, আর তেঁই যহন অন্যায় ধরাই দেএ তহন নিরাশ নঅ অইয়্যো;
[6] হারন মাবুদ যিবারে মহব্যত গরে য়িবারেই শাসন গরে, আর সন্তান ইসাবে যারারে গ্রঅন গরে, য়িতারার ফত্যিকরে তেঁই শাস্তি দেএ।
[7] তোঁয়ারা এই হষ্টগিন শাসন ইসাবে ভোগ গইত্যা লাইগ্যো। আল্লাহ্ তোঁয়ারার লগে বাবার মতনই বেবার গরের। এন্ ফোয়া কি কেউ আছে যিবারে য়িবার বাবা শাসন নঅ গরে?
[8] ফত্যি ফোয়ারেই শাসন গরা অঅ। তোঁয়ারা যুদি শাসন নঅ ফাই থাক তইলে তঅ তোঁয়ারা জারগুয়া ফোয়া, আসল সন্তান নঅঅ।
[9] ইয়ান বাদে আঁরা দেক্যি, আঁরার জাগতিক বাবাঅক্যলে আঁরারে শাসন গইত্যো আর আঁরা য়িতারারে সম্যান গইত্যাম। তইলে যিবা বেক রুহ্অক্যলর বাবা তেঁইর অধিন থাকন কি আঁরার আরো উচিত নঅঅ না, যেন্ আঁরা জিবন ফাই?
[10] আঁরার জাগতিক বাবাঅক্যলে যিয়ান ভালা মনে গইত্যো য়েই অনুযায়ি আঁরারে শাসন গইজ্যে, আর য়িয়ান অল্ফ দিনর লাই; কিন্তু আঁরার ভালার লাইই আল্লাহ্ আঁরারে শাসন গরে যেন্ আঁরা তেঁইর ফবিত্রতা লাভ গরি।
[11] শাসনরে আঁরা আনন্দর বেফার বুলি মনে নঅ গরি, বরং দুক্যর বেফার বুলিয়েনেই মনে গরি; কিন্তু আল্লাহ্র শাসন মানি লইবার ফল অইল্ শান্তিফুন্য সত্ জিবন।
[12] য়িয়ানর লাই তোঁয়ারার অবশ আত আর দুর্বল আঁঢু সবল গর।
[13] তোঁয়ারার চলার ফথ সুজা গর, যেন্ আঁতুর মানুষর অবস্তা আরো হ্যারাফ নঅ অঅ, বরং য়িবা ভালা অই উঢে।
[14] বেক মানুষর লগে শান্তিত থাইক্তে আর ফবিত্র অইতে আগ্রয়ি অঅ। ফবিত্র নঅ অইলে কেউ ফভুরে দেকিত্ ফাইতো নঅ।
[15] চাইয়্যো, কেউ যেন্ আল্লাহ্র রহমতর ত্যুন বাদ নঅ ফরে। চাইয়্যো, বিষাক্ত তিতা গাছর য়িঁওরর মতন জালাই উঢি কেউ যেন্ হষ্টর সিষ্টি গরিয়েনে বউতজনরে নাফাক্ নঅ গরে।
[16] চাইয়্যো, কেউ যেন্ ইসর মতন নিতিহিন বা আল্লাহ্র ফতি ডরহিন নঅ অঅ। ইয়াকুবর ডঁর ভাই ইস্ এক বেলার হ্যানার লাই ডঁর ফোয়ার অধিকার বেচি দিয়্যেল্।
[17] তোঁয়ারা জান, ফরদি যুদিঅ য়িবা হাঁদি হাঁদি দোয়া ভিক্যা গইজ্যেল্ তঅঅ য়িবারে অগ্রাইয্য গরা অইয়্যেল্, হারন মন ফিরাইবার সুযোগ তহন আর য়িবার নঅ আছিল্।
[18] যে জলন্ত ফাআর ধরা যাআ য়েই ডইল্যা হনঅ ফাআরর হাছে তোঁয়ারা নঅঅ আইয়্যো। তোঁয়ারা বিরাট আঁধার আর তুয়ান বা হনঅ শিংগার আবাজ আর হতার আবাজর হাছেঅ নঅঅ আইয়্যো। যারা য়েই হতা উইন্যেল্ য়িতারা মিনতি গরিয়েনে হইয়্যেল্ যেন্ য়িতারার হাছে আর কিছু হোয়া নঅ অঅ,
[20] হারন য়িতারা এই নিদ্যেশ সইজ্য গরিত্ নঅঅ ফারে — “হনঅ ফশুঅ যুদি য়েই ফাআর ধরে তইলে য়িবারে ফাত্যোর মারা অইবো।”
[21] যিয়ান দেহ্যা গেইয়্যেল্ য়িয়ান এন্ ভয়ংকর আছিল্ দে, মুসা হইয়্যেল্, “আঁই ডরে হাঁফির।”
[22] তোঁয়ারা তঅ সিয়োন ফাআর আর জিন্দা আল্লাহ্র শঅরর হাছে আইস্যো। য়েই শঅর অইল্ বেহেস্তর জেরুজালেম। তোঁয়ারা আজার আজার ফেরেস্তাঅক্যলর আনন্দ উত্সবর হাছে আইস্যো;
[23] ফইল্যা সন্তানর অধিকার ফঅইন্যা মানুষ ইসাবে যাঁরার নাম বেহেস্তত লেহ্যা আছে য়িতারারে লইয়েনে বানাইন্যা জামাতর হাছে আইস্যো; যিবা বেক মানুষঅক্যলর বিচারক য়েই আল্লাহ্র হাছে আইস্যো; যে মানুষঅক্যলে ফুন্যতা লাভ গইজ্যে য়েই সমস্ত ধার্মিক মানুষঅক্যলর রুহ্র হাছে আইস্যো;
[24] যিবা উগ্যুয়া নয়া বেবস্তার মইধ্যস্ত য়েই ইসার হাছে আইস্যো; আর আআবিলর রক্তর ত্যুনঅ যে রক্ত আরো মহত হতা হঅ, তোঁয়ারা য়েই ছিঁডাইন্যা রক্তর হাছে আইস্যো।
[25] হ্যবদ্যার! যিবা হতা হঅর তেঁইর হতা অগ্রাইয্য নঅ গইজ্যো। মুসা আল্লাহ্র সাবধানবানি দুনিয়াত জানাইবার ফর মানুষঅক্যলে য়িবার হতা অগ্রাইয্য গইজ্যেল্ বুলি যহন রেহাই নঅঅ ফাআ, তহন যিবা বেহেস্তর ত্যুন আঁরারে সাবধান গরের তেঁইর হতা অগ্রাইয্য গইল্যে আঁরা দে কিছুতই রেহাই নঅ ফাইয়্যোম য়িয়ানত হনঅ সন্দঅ নাই।
[26] য়েই সমত আল্লাহ্র মুকর হতাই দুনিয়ারে লারা দিয়্যেল্, কিন্তু এহন তেঁই এই ওয়াদা গইজ্যে, “আঁই দে হ্যালি আর একবার দুনিয়ারে লারাইয়্যোম য়িয়ান নঅঅ, কিন্তু আসমানরেঅ লারাইয়্যোম।”
[27] “আর একবার,” এই শব্দ দুইয়ানর ত্যুন বুঝা যাআর, যে জিনিসগিন লারন যাআ, মানি যেগিন সিষ্টি গরা অইয়্যে য়েগিন বাদ দেয়া অইবো, যেন্ যে জিনিসগিন লারা নঅ যাআ য়েগিন ইস্তির থাকে।
[28] য়িয়ানর লাই যে রাইজ্যরে লারা নঅ যাআ আঁরা যহন য়েই রাইজ্য ফাইতাম যাইর্ তহন আইয়্যো, আঁরা আল্লাহ্র হাছে কিতগ্য হই। তইলে আল্লাহ্ যেন্ গরিয়েনে খুশি অঅ য়েন্ গরিয়েনে আঁরা সম্যান আর ডরর লগে তেঁইর এবাদত গরিত্ ফাইজ্যোম।
[29] আঁরার আল্লাহ্ তচ্নচহারি আগুনর মতন।