Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:24

[1] আঁই আল্লাহ্ আর হযরত ইসা মসিহ্‌র গোলাম ইয়াকুব দুনিয়ার বেক জাগাত্ ছরাই ফরা ইহুদি জাতির বারোউয়া গুষ্টির মানুষঅক্যলরে সালাম জানাইর্।

[2] আঁর ভাইঅক্যল, তোঁয়ারা যহন নানান ডইল্যা ফরিক্যার মইধ্যে ফর তহন য়িয়ান বঅর আনন্দর বিষয় বুলিয়েনেই মনে গইজ্যো,

[3] হারন তোঁয়ারা জান তোঁয়ারার ইমানর ফরিক্যা তোঁয়ারার ধৈয্যগুন বারাই দেএ।

[4] য়েই ধৈয্যগুনরে তোঁয়ারার জিবনত ফুরাফুরি গরিয়েনে হাম গইত্যো দঅ, যেন্ তোঁয়ারা ফাক্যা আর নিকুত অই উঢিত ফার, মানি তোঁয়ারার সভাবর মইধ্যে যেন্ হনঅ ডইল্যা অভাব নঅ থাকে।

[5] তোঁয়ারার মইধ্যে যুদি কেউঅর গেয়ানর অভাব থাকে তইলে য়িবা যেন্ আল্লাহ্‌র হাছে চাআ, আর আল্লাহ্ য়িবারে য়েগিন দিবো, হারন তেঁই বিরক্ত নঅ অইয়েনে ফত্যিকরে বউত ফরিমানে দান গরে।

[6] তঅ হনঅ সন্দঅ নঅ গরিয়েনেই য়িবার ত্যুন বিশ্যাস গরিয়েনেই চঅন ফরিবো, হারন যিবা সন্দঅ গরে য়িবা বাতাসত দুলি উঢা সমুদ্রর ঢেউঅর মতন; বাতাসই য়িবারে ঠেলিয়েনে লই যাআ।

[7] এই ডইল্যা মানুষ দে ফভুর হাছর ত্যুন কিছু ফাইবো য়িয়ান যেন্ য়িবা আশা নঅ গরে।

[8] য়িবা দুইমনা মানুষ আর য়িবার বেক হামতই য়িবা অস্তির।

[9] যে ইমানদার ভাই গরিব, আল্লাহ্ য়িবারে উচুল গইজ্যে বুলিয়েনে য়িবা নিজরে মোবারক মনে গরক।

[10] আর যিবা ফুইসাআলা, আল্লাহ্ য়িবারে নম্র গইজ্যে বুলি য়িবাঅ নিজরে মোবারক মনে গরক, হারন য়িবা খেরর ফুলর মতনই ঝরিয়েনে ফরি যাইবো।

[11] সুয্য যহন জলন্ত তাফ লইয়েনে উঢে তহন য়েই খের উয়াই যাআ, ফুল ঝরি যাআ আর য়েগিনর সুন্দইয্য নষ্ট অই যাআ। ফুইসাআলা মানুষঅ ঠিগ য়েইল্যা গরিয়েনে য়িবার জিবনর বেস্ততার মইধ্যেই শেষ অই যাইবো।

[12] মোবারক য়িবা, যিবা ফরিক্যার সমত ধৈয্য ধরে, হারন যোইগ্য ফর্‌মান অইলে ফর জিতিবার মালা ইসাবে য়িবা জিবন ফাইবো। আল্লাহ্‌‍রে যারা মহব্যত গরে য়িতারারে তেঁই এই জিবন দিবার ওয়াদা গইজ্যে।

[13] দিলত্ গুনাহ্‌র টান অনুভব গইল্যে কেউ যেন্ নঅ হঅ, “আল্লাহ্ আঁরে গুনাহ্‌র মিক্যাদি টানের।” হনঅ হ্যারাফিই আল্লাহ্‌‍রে গুনাহ্‌র মিক্যাদি টানিত্ নঅ ফারে, আর আল্লাহ্‌অ কেউঅরে গুনাহ্‌র মিক্যাদি নঅ টানে।

[14] মানুষর দিলর হামনাই মানুষরে গুনাহ্‌র মিক্যাদি টানি লই যাআ আর ফাঁদত ফেলাআ।

[15] তারফর হামনা ফরিফুন্য অইলে ফর গুনাহ্‌র জন্ম অঅ, আর গুনাহ্‌ ফরিফুন্য অইলে ফর মরনর জন্ম অঅ।

[16] আঁর ফ্রিয় ভাইঅক্যল, ভুল নঅ গইজ্যো।

[17] জিবনর ফত্যিউয়া সুন্দর আর নিকুত দান বেহেস্তর ত্যুন লামি আইয়্যে, আর য়েগিন আইয়্যে আল্লাহ্‌র হাছর ত্যুন, যিবা অক্যল নুরর বাবা। চন্চল ছায়ার মতন গরিয়েনে তেঁই বদলাই নঅ যাআ।

[18] তেঁইর নিজর ইছ্যাত আঁসার কালামর মইধ্য দিয়েনে তেঁই আঁরারে তেঁইর সন্তান গইজ্যে, যেন্ তেঁইর সিষ্টি গরা জিনিসর মইধ্যে আঁরা এক ডইল্যা ফইল্যা ফলর মতন অই।

[19] আঁর ফ্রিয় ভাইঅক্যল, আঁর এই হতাগান খিয়াল গর — তোঁয়ারা ফত্যিকে উনিবার লাই আগ্রয়ি অঅ, কিন্তু তরাতরি গরিয়েনে হতা হইতো নঅ যাইয়্যো বা গোস্যা নঅ গইজ্যো;

[20] হারন আল্লাহ্ আঁরার হাছর ত্যুন যে সত জিবন আশা গরে য়িয়ান গোস্যার মইধ্য দিয়েনে নঅ আইয়্যে।

[21] ইয়ানর লাই বেক ডইল্যা অফবিত্রতা আর যে হ্যারাফিগিন এহনঅ তোঁয়ারার জিবনত রইয়্যে য়েগিন দুর গর। আল্লাহ্‌র কালামর বিজ যেগিন তোঁয়ারার দিলর মইধ্যে রুকা অইয়্যে য়েগিন নরম ভাবে গ্রঅন গর। তোঁয়ারারে নাজাত গরিবার হ্যমতা এই কালামরই আছে।

[22] হ্যালি আল্লাহ্‌র কালাম উনিলেই সইল্‌তো নঅ, য়েই মতন হামঅ গরন ফরিবো। যুদি তোঁয়ারা হ্যালি আল্লাহ্‌র কালাম উন কিন্তু য়েই মতন হাম নঅ গর তইলে তোঁয়ারা নিজরারে ঠগাইতা লাইগ্যো।

[23] যিবা হ্যালি য়েই কালাম উনে কিন্তু য়েই মতন হাম নঅ গরে য়িবা এন্ মানুষর মতন, যিবা আয়নাত্ নিজর চিয়ারা দেকিয়েনে যাআ গই আর তহনই য়িয়ান ফঅরি যাআ।

[25] কিন্তু যে ফরিফুন্য আইন মানুষরে সাধিনতা দান গরে য়িয়ানর মিক্যাদি যিবা ভালা গরিয়েনে চাআ আর মনযোগ দেএ, য়িবা য়েই আইনর হতা উনিয়েনেই ফঅরি নঅ যাআ বরং য়েই মতন হামঅ গরে। য়িয়ানর লাই য়িবা য়িবার বেক হামত রহমত ফাআ।

[26] কেউ যুদি নিজরে ধার্মিক মনে গরে অথচ নিজর জিল্‌ফারে নঅ সামলাআ য়িবা নিজরে ঠগাআ। য়িবার ধর্মহর্ম মিছা।

[27] রারি আর এতিমঅক্যলর দুক্য-হষ্টর সমত য়িতারার দেহ্যাশুনা গরন আর দুনিয়ার বেক নোংরামির ত্যুন নিজরে ফরিষ্কার রাকনই অইল্ বাবা আল্লাহ্‌র চোগে হ্যাঁটি আর আঁসা ধর্ম।

২০ লম্বর সিফারা: ইয়াকুব — Chapters