Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:02

[1] আঁই ফোল মসিহ্‌ ইসার বন্দি অইয়্যি। আঁই আর আঁরার ইমানদার ভাই তিমথিয় আঁরার ফ্রিয় বন্ধু ও সঅহর্মি ফিলিমনর হাছে,

[2] আঁরার বোইন আফ্যিয়ার হাছে, আঁরার সঅযোদ্যা আর্খিফ্যর হাছে আর তোঁয়ার বাড়িত্ যারা জামাত ইসাবে মিলিত অঅ য়িতারার হাছে এই সিঢি লেকির।

[3] আঁরার বাবা আল্লাহ আর হযরত ইসা মসিহ্‌ তোঁয়ারারে রহমত ও শান্তি দান গরক্।

[4] আঁই অক্যল সমত মুনাজাতত তোঁয়ার হতা মনত গরিয়েনে তোঁয়ার লাই আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাই থাকি,

[5] হারন হযরত ইসার উঅর তোঁয়ার ইমান আর আল্লাহ্‌র বেক বান্দাঅক্যলর লাই তোঁয়ার মহব্যতর হতা আঁই উনিত্ ফাইর্।

[6] আঁই এই মুনাজাত গরি দে, তোঁয়ার ইমানর হারনে তোঁয়ার দান গরিবার মইধ্য দিয়েনে যেন্ মসিহ্‌ গোরব ফাআ। ইয়ান বাদে মসিহ্‌র লগে যুক্ত অইয়েনে আঁরা যে সমস্ত রহমত ফাইয়্যি য়েগিন ফুরাফুরি গরি বুঝিত্ ফারিয়েনে তোঁয়ার দান গরিবার হাম যেন্ আরো বারি যাআ।

[7] ভাই, তোঁয়ার মহব্যত দেকিয়েনে আঁই বঅর আনন্দ আর উত্‌সাঅ ফাইয়্যি, হারন তুঁই আল্লাহ্‌র বান্দাঅক্যলর দিলত‌্ নয়া উত্‌সাঅ জাগাই তুইল্যো।

[8] ইয়ানর লাই যুদিঅ আঁই মসিহ্‌র মইধ্য দিয়েনে তোঁয়ারে তোঁয়ার হত্যইব্য সম্যন্দে বউত সঅসর লগে উকুম দিত ফাইত্যাম,

[9] তঅঅ মহব্যতর লাই য়িয়ানর বদলে আঁই তোঁয়ারে অনুরোধ গরির্। একজন বুরা ইসাবে আর বত্যমানে মসিহ্‌ ইসার লাই বন্দি ইসাবে আঁই ফোল তোঁয়ার হাছে আঁর সন্তান ওনিষিমর লাই অনুরোধ গরির্। জেলহ্যানাত আঁর বন্দি অবস্তাত্ য়িবা ইমানদার ইসাবে আঁর সন্তান অইয়্যে।

[11] এক সময় আছিল্ যহন তোঁয়ার হাছে য়িবার হনঅ মুইল্য নঅ আছিল্, কিন্তু এহন য়িবা তোঁয়ার আর আঁর দুইজনর হাছেই মুইল্যবান।

[12] যিয়ান অইবো অঅক, আঁই য়িবারে তোঁয়ার হাছে ফেরত ফাটাইর্; য়িবা আঁর ফরানর মতনই ফ্রিয়।

[13] আঁই য়িবারে আঁর নিজর হাছেই রাইক্‌তাম চাইয়্যিলাম, যেন্ সুহ্যবর তবলিগ গরিবার হারনে আঁর এই বন্দি অবস্তাত্ য়িবা তোঁয়ার অইয়েনে আঁর সেবা গরিত্‌ ফারে।

[14] কিন্তু তোঁয়ার অনুমতি বাদে আঁই কিছুই গইত্যাম নঅঅ চাই, যেন্ জোর গরিয়েনে তোঁয়ার দয়া আদায় গরন নঅ ফরে, বরং তুঁই যেন্ নিজর ত্যুনই দয়া গর।

[15] তুঁই যেন্ চিরহালর লাই য়িবারে ফিরি ফাইত্ ফার, অঅত য়িয়ানর লাইই য়িবা অল্ফ হালর লাই তোঁয়ার হাছর ত্যুন আলিদা অই গেইয়্যেল্।

[16] কিন্তু তুঁই য়িবারে আর গোলাম ইসাবে ফাইতা নঅ বরং গোলামর ত্যুনঅ বেশি, মানি ফ্রিয় ভাই ইসাবে ফাইবা। য়িবা আঁর হাছে বঅর বেশি ফ্রিয়, কিন্তু মানুষ আর ইমানদার ভাই ইসাবে তোঁয়ার হাছে আরো ফ্রিয়।

[17] য়িয়ানর লাই যুদি তুঁই আঁরে একই ইমানে ইমানদার বুলিয়েনে মনে গর তইলে আঁরে যেন্ গরিয়েনে গ্রঅন গইত্যা ওনিষিমরেঅ ঠিগ য়েন্ গরিয়েনে গ্রঅন গর।

[18] যুদি য়িবা তোঁয়ার হনঅ হোতি গরি থাকে বা তোঁয়ার হাছে হনঅ বিষয়ে রিনি থাকে তইলে য়িয়ান আঁর রিন বুলিয়েনেই ধইজ্যো।

[19] আঁই ফোল নিজর আতেই লেকির দে, আঁই য়েই রিন ফরিশোধ গরি দিয়োম। অবইশ্য এই হতা আঁর হইবার দরহার নাই দে, মসিহ্‌র উঅর ইমানর বেফারে তুঁই নিজেই আঁর হাছে রিনি আছ।

[20] ভাই, আঁরা ফভুর অইয়্যি বুলি আঁই চাই দে, তুঁই আঁর এক্যান উফহার গর। ইমানদার ভাই ইসাবে তুঁই আঁর দিলত্ নয়া উত্‌সাঅ জাগাই তুইল্যো।

[21] তুঁই আঁর হতা মানি লইবা জানিয়েনেই আঁই তোঁয়ার হাছে এই সিঢি লেকির। অবইশ্য আঁই জানি, আঁই যেগিন হইর তুঁই য়েগিনর ত্যুনঅ বেশি গরিবা।

[22] আর এক্যান হতা হইর — মেঅমানহ্যানা আঁর লাই রেডি রাইক্যো, হারন আঁই আশা রাকি দে, তোঁয়ারার মুনাজাতর হারনে আঁরে তোঁয়ারার হাছে ফিরাই দেয়া অইবো।

[23] ইফাফ্রা তোঁয়ারে সালাম জানার; য়িবা মসিহ্‌ ইসার লাই আঁর লগে বন্দি আছে।

[24] ইয়ান বাদে মার্ক, অরিষ্টার্খ, দিমা আর লুক — আঁর এই সঅহর্মিঅক্যলঅ তোঁয়ারে সালাম জানার।

[25] আঁরার হযরত ইসা মসিহ্‌র রহমত তোঁয়ারার দিলত্ থক্।