Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:52

[1] আঁই এই তিতিয় বার তোঁয়ারার হাছে আইর্। কিতাবত লেহ্যা আছে, “দুই বা তিনজন সাক্যির হতাত এই বিষয়গিন আঁসা বুলি ফরমান অঅ।”

[2] দিতিয় বার আঁই যহন তোঁয়ারার হাছে আছিলাম তহন যারা আগদি গুনাহ্‌ গইজ্যেল য়িতারারে আর অইন্যাইন্য বেক্যিনরে আঁই সাবধান গজ্যিলাম। এহন আঁই আজির নঅ থাকিয়েনেঅ আবার তোঁয়ারারে সাবধান গরিয়েনে হইর দে, আঁই যহন আবার আইস্যোম তহন কেউঅরেই রেহাই নঅ দিয়োম,

[3] হারন মসিহ্‌ দে আঁর মইধ্য দিয়েনে হতা হঅর য়িয়ানর ফরমান তোঁয়ারা চাইতা লাইগ্যো। তেঁই তোঁয়ারার বেফারে দুর্বল নঅঅ, বরং তেঁইর শক্তি তেঁই তোঁয়ারার মাঝে দেহ্যাআ।

[4] তেঁইরে দুর্বল অবস্তাত্ কুরুশর উঅরদি মারি ফেলা অইয়্যেল্ আঁসা, কিন্তু আল্লাহ্‌র কুদরতিত্ তেঁই জিন্দা আছে। আঁরা তেঁইর লগে যুক্ত অইয়েনে দুর্বল অইয়্যি, কিন্তু তোঁয়ারার লাই আল্লাহ্‌র কুদরতিত্ তেঁইর লগে আঁরা জিন্দা থাইক্যোম।

[5] তোঁয়ারা নিজরারে ফরিক্যা গরি চঅ তোঁয়ারা আঁসাই মসিহ্‌র উঅর ইমান আইন্যো কি না। তোঁয়ারা নিজরারে যাচাই গরি চঅ। তোঁয়ারা কি নঅ বুঝ দে, মসিহ্‌ ইসা তোঁয়ারার দিলত আছে? অবইশ্য যাচাই গরিবার হারনে তোঁয়ারা যুদি অহ্যাঁটি বুলিয়েনে ধরা নঅ ফর।

[6] কিন্তু আঁই আশা গরি তোঁয়ারা বুঝিত্ ফারিবা দে, আঁরা হ্যাঁটি বুলি ফরমানিত অইয়্যি।

[7] আঁরা আল্লাহ্‌র হাছে মুনাজাত গরি যেন্ তোঁয়ারা হনঅ হ্যারাফ হাম নঅ গর। অইন্যতারা যেন্ আঁরারে হ্যাঁটি বুলি মনে গরে য়িয়ানর লাইই দে আঁরা ইয়ান চাইর্ য়িয়ান নঅঅ। আঁরা চাই, য়িতারা আঁরারে হ্যাঁটি বুলি মনে নঅ গইল্যেঅ তোঁয়ারা যেন্ যিয়ান ভালা য়িয়ানই গর।

[8] আঁসার বিরুদ্যে আঁরার হনঅ হ্যমতা নাই কিন্তু আঁসার ফক্যে আছে।

[9] যহন আঁরা দুর্বল হই আর তোঁয়ারা বলবান অঅ তহন আঁরা আনন্দিত অই। আর আঁরা মুনাজাত গরি যেন্ তোঁয়ারা বেক কিছু শুধ্‌‍রাই লইয়েনে ফুন্যতার মিক্যাদি আগাই যঅ।

[10] ইয়ানর লাই আঁর আজির নঅ থাকিবার সমতই আঁই তোঁয়ারার হাছে এগিন লেকির, যেন্ আজির অঅনর ফর ফভু আঁরে যে অধিকার দিয়্যে য়িয়ান হোটিনভাবে বেবার গরা নঅ অঅ। য়েই অধিকারর উদ্যেশ্য অইল্ তোঁয়ারারে গড়ি তোলা, তোঁয়ারার হোতি গরা নঅঅ।

[11] ভাইঅক্যল, এইবার বিদায়। তোঁয়ারা তোঁয়ারার বেক কিছু শুধ্‌‍রাই লইয়েনে ফুন্যতার মিক্যাদি আগাই যঅ। আঁর হতাত মনযোগ দঅ, তোঁয়ারার একই মনোভাব অঅক, আর তোঁয়ারা শান্তিত থাক। তইলে মহব্যত আর শান্তির আল্লাহ্ তোঁয়ারার লগে থাকিবো।

[12] মহব্যতর মনভাব লইয়েনে তোঁয়ারা একজন অইন্যজনরে সালাম জানাইয়্যো।

[13] আল্লাহ্‌র বেক বান্দাঅক্যলে তোঁয়ারারে সালাম জানার।

[14] হযরত ইসা মসিহ্‌র রহমত, আল্লাহ্‌র মহব্যত আর ফাক-রুহ্‌র যোগাযোগ-সম্যন্দ তোঁয়ারার বেক্যিনর দিলত্ থক্।

আট লম্বর সিফারা: ২ করিন্থিয় — Chapters