Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:25

[1] আঁরা এই হতাগিন হইয়েনে কি আবার নিজরার ফশংসা গইত্যো শুরু গরির্ না? হনঅ হনঅ মানুষর যেন্ দরহার অই থাকে, আঁরারঅ কি য়েই ডইল্যা তোঁয়ারার হাছে বা তোঁয়ারার হাছর ত্যুন ফশংসার সিঢির দরহার অই ফইজ্যে না? হনঅ দিনঅ নঅ।

[2] আঁরার দিলর মইধ্যে লেহ্যা তোঁয়ারাই তঅ আঁরার সিঢি। য়েই সিঢির হতা বেক্যিনে জানে আর বেক্যিনে য়িয়ান ফইজ্যে।

[3] তোঁয়ারাই দে মসিহ্‌র লেহ্যা সিঢি আর আঁরার হামর ফল য়িয়ান ফরিষ্কার দেহ্যা যাআ। এই সিঢি হালি দিয়েনে লেহ্যা নঅঅ অঅ বরং জিন্দা আল্লাহ্‌র রুহ্‌ দিয়েনেই লেহ্যা অইয়্যে। ইয়ান হনঅ ফাত্যোরর ফ্যাল্যার উঅরদি লেহ্যা নঅঅ অঅ, মানুষর দিলর উঅরদিই য়িয়ান লেহ্যা অইয়্যে।

[4] মসিহ্‌র মইধ্য দিয়েনে আল্লাহ্‌র উঅর এই ডইল্যা নিচ্যিত বিশ্যাসই আঁরার অইয়্যে।

[5] কিন্তু য়িয়ানর মানি এই নঅঅ দে, আঁরার নিজরার হনঅ কিছু গরিবার শক্তি আছে বুলি আঁরা দাবি গরিত্ ফারি, বরং আঁরার য়েই যোইগ্যতা আল্লাহ্‌র হাছর ত্যুনই আইয়্যে।

[6] উগ্যুয়া নয়া বেবস্তার হতা জানাইবার লাই তেঁইই আঁরারে যোইগ্য গরি তুইল্যে। এই বেবস্তা অক্যরে অক্যরে শরিয়ত ফালনর বেফার নঅঅ, কিন্তু ফাক-রুহ্‌র ফরিচালানাত দিলর বাইধ্যতার বেফার; হারন শরিয়ত মরন আনে, কিন্তু ফাক-রুহ্ জিবন দান গরে।

[7] ফাত্যোরত লেহ্যা যে বেবস্তার হারনে মরন আইয়্যে য়েই বেবস্তা দিবার সমত আল্লাহ্‌র মইমা ফকাশিত অইয়্যেল্। য়িয়ানত মুসার মুকঅ আল্লাহ্‌র মইমাত্ উজ্যল অইয়্যেল্। য়েই উজ্যলতা যুদিঅ আস্তে আস্তে হোমি যাইতো আছিল্ তঅঅ বনি-ইসরাইলঅক্যলে মুসার মুকর মিক্যাদি চাইত্ নঅঅ ফারে।

[8] যুদি এই বেবস্তার ফল এত মইমাভরা অইত্ ফারে, তঅ ফাক-রুহ্‌র হামর ফল কি আরো মইমাভরা নঅ অইবো না?

[9] যে বেবস্তার হারনে মানুষরে দুষি বুলি ইস্তির গরা অঅ য়িয়ানর হাম যুদি এত মইমাভরা, তঅ যে বেবস্তার মইধ্য দিয়েনে মানুষরে ধার্মিক বুলি গ্রঅন গরা অঅ য়িয়ানর হাম আরো হত না বেশি মইমাভরা!

[10] আর আঁসাই, যিয়ান আগদি মইমাভরা আছিল্, আসলে এহন য়িয়ানর হনঅ মইমা নাই হইলেই অঅ, হারন য়িয়ানর তুলানায় এহনর বেবস্তার মইমা আরো বউত বেশি।

[11] যিয়ান শেষ অই যাইতো আছিল্ য়িয়ান যহন এত মইমাভরা আছিল্ তহন যিয়ান চিরহাল থাকে য়িয়ান আরো হত না বেশি মইমাভরা!

[12] আঁরার এই ডইল্যা আশা আছে বুলিয়েনেই আঁরা খোলাখুলিভাবে হতা হই।

[13] আঁরা মুসার মতন নঅঅ, হারন মুসা তেঁইর মুকর উঅর ঢাক্‌নি দিয়্যেল্ যেন্ তেঁইর মুকর উজ্যলতা হোমি যঅইন্যা বনি-ইসরাইলঅক্যলে দেকিত্ নঅ ফাআ।

[14] কিন্তু য়েই মানুষঅক্যলর মন হোটিন অইয়্যেল্। য়িয়ানর লাই আইজঅ যহন য়েই ফুরানা বেবস্তার হতা তেলাওয়াত গরা অঅ তহন য়িতারার দিলর উঅর য়েই একই ডইল্যা ফদ্যা থাকিই যাআ, হারন হ্যালি মসিহ্‌র লগে যুক্ত অইলেই য়েই ফদ্যা সরি যাআ।

[15] কিন্তু আইজঅ মুসার তোরাত শরিফ তেলাওয়াত গরিবার সমত বনি-ইসরাইলঅক্যলর দিল্ য়েই ফদ্যাত ঝাফাই থাকে।

[16] কিন্তু য়িতারার মইধ্যে কেউ যহন ফভুর মিক্যাদি ফিরে তহন য়েই ফদ্যা সরি যাআ।

[17] এই ফভুই অইল্ ফাক-রুহ্; আর যেডেই ফভুর রুহ্‌ য়েডেই সাধিনতা।

[18] ইয়ানর লাই আঁরা যারা মসিহ্‌র লগে যুক্ত অইয়্যি, আঁরা বেক্যিনে খোলা মুকে আয়নাত দেহ্যা ছবির মতন গরিয়েনে ফভুর মইমা দেইক্‌তে দেইক্‌তে নিজেরাঅ মইমাত্ বারি উঢি বদ্‌লাই যাইয়েনে তেঁইরই মতন অই যাইর্। ফভুর, মানি ফাক-রুহ্‌র শক্তিতেই ইয়ান অঅ।

আট লম্বর সিফারা: ২ করিন্থিয় — Chapters