[1] ভাইঅক্যল, মেসিডোনিয়ার জামাতগিন আল্লাহ্র হাছর ত্যুন যে বিশেষ রহমত ফাইয়্যে য়েই বিষয়ে আঁরা তোঁয়ারারে জানাইর।
[2] বউত হষ্টভোগ গরিবার মইধ্য দিয়েনে যুদিঅ য়িতারার বউত ফরিক্যা সইল্তো আছিল্ আর যুদিঅ য়িতারা বউত গরিব আছিল্, তঅঅ য়িতারার মনত এত আনন্দ আছিল্ দে, য়িতারা খোলা আতে দান গইজ্যেল্।
[3] আঁই য়িতারার ফক্যে এই সাক্যি দিইর্ দে, য়িতারা ইছ্যা গরিয়েনেই নিজর সাইধ্যমতন, এন্ কি, সাইধ্যর অতিরিক্তঅ দান গইজ্যেল্।
[4] য়িতারা বউত আগ্রঅর লগে আঁরার হাছে অনুরোধ গইজ্যেল্ যেন্ আল্লাহ্র যে মানুষঅক্যলে অভাবর মাঝে আছে য়িতারার অভাব মিটাইবার হামত য়িতারা অংশগ্রঅন গরিবার সুযোগ ফাআ।
[5] আঁরার আশার অতিরিক্ত য়িতারা দান গইজ্যেল্ — য়িতারা নিজরারেই ফইল্যাদি ফভুর হাছে আর ফরদি আল্লাহ্র ইছ্যামতন আঁরার হাছে দিই দিয়্যেল্।
[6] ইয়ান দেকিয়েনে আঁরা তিতরে বিশেষভাবে অনুরোধ গজ্যিলাম, দান গরিবার যে হাম তেঁই তোঁয়ারার মাঝে শুরু গইজ্যেল্ য়িয়ান যেন্ তেঁই শেষ গরে।
[7] বেক কিছু, মানি বিশ্যাস, আল্লাহ্র বিষয়ে হইবার হ্যমতা, গেয়ান, আগ্রঅ আর আঁরার লাই মহব্যত যেন্ তোঁয়ারার বউত ফরিমান আছে ঠিগ য়েইল্যা দান গরিবার গুনঅ যেন্ তোঁয়ারার বাআই ফরে।
[8] এই হতা দে আঁই উকুম ইসাবে হইর য়িয়ান নঅঅ, কিন্তু অইন্যতারার আগ্রঅর হতা তোঁয়ারারে জানাইয়েনে আঁই ফরিক্যা গরি দেইক্তাম চাই তোঁয়ারার মহব্যত হত্য হ্যাঁটি।
[9] তোঁয়ারা তঅ আঁরার হযরত ইসা মসিহ্র রহমতর দানর হতা জান দে, তেঁই নিজে ফুইসাআলা অইয়েনেঅ তোঁয়ারার লাই গরিব অইল্, যেন্ তেঁইর গরিব অইবার মইধ্য দিয়েনে তোঁয়ারা ফুইসাআলা অইত্ ফার।
[10] তোঁয়ারার ফক্যে যিয়ান ভালা য়েই সম্যন্দে আঁই আঁর মতামত জানাইর্। তোঁয়ারাই গত বছর এই চাঁদা তুইলতো শুরু গজ্যিলা আর য়েই হামত বউত আগ্রঅ দেহ্যাইয়্যিলা।
[11] এহন য়েই হাম শেষ গর। তোঁয়ারা যে আগ্রঅ লইয়েনে য়েই হাম গরিবার ইছ্যা গজ্যিলা য়েই একই আগ্রঅ লইয়েনে তোঁয়ারার সাইধ্য মতন য়িয়ান শেষ গর।
[12] যুদি কেউঅর দিবার ইছ্যা থাকে তইলে য়িবার যেগিন আছে য়েই ইসাবেই য়িবার দান আল্লাহ্ গ্রঅন গরে, য়িবার যেগিন নাই য়েই ইসাবে নঅঅ।
[13] আঁই নঅ চাই দে, অইন্যতারা সুখে থাকে আর তোঁয়ারা হষ্টত্ থাক, বরং আঁই চাই যেন্ তোঁয়ারার বেক্যিনর অবস্তা সমান থাকে।
[14] এহন তোঁয়ারার যেগিন বেশি আছে য়েগিন দিয়েনে য়িতারার অভাব মিটাইবা, আবার যহন য়িতারার বেশি অইবো তহন য়িতারা তোঁয়ারার অভাব মিটাইবো। এন্ গরিয়েনে বেক্যিনর অবস্তা সমান অইবো।
[15] ফাক-কিতাবত লেহ্যা আছে, “যারা বউত কুরাইল্ য়িতারার বেশি নঅ অইল্ আর যারা অল্ফ কুরাইল্ য়িতারার হম নঅ ফরিল্।”
[16] তোঁয়ারার লাই আঁর দিলত যে আগ্রঅ আছে, ঠিগ য়েই আগ্রঅ আল্লাহ্ তিতর দিলতঅ দিয়্যে বুলিয়েনে আঁই আল্লাহ্র শুকরিয়া আদায় গরি।
[17] তিত আঁরার অনুরোধ মানি লইয়্যে, কিন্তু তার ত্যুনঅ ডঁর হতা এই দে, তেঁই নিজর ইছ্যায় বউত আগ্রঅর লগে তোঁয়ারার হাছে যাআর।
[18] তিতর লগে আঁরা আর এক ভাইরেঅ ফাটাইর। ইসা মসিহ্র বিষয়ে সুহ্যবর তবলিগর হামত বেক জামাতই এই ভাইঅর ফশংসা গরি থাকে।
[19] এই জামাতগিন হ্যালি দে তেঁইর ফশংসা গইজ্যে য়িয়ান নঅ, আঁরার লগে এই দান লই যাইবার লাই জামাতগিন তেঁইরে বাছিঅ লইয়্যে। ফভুর গোরবর লাই আর অইন্যতারারে সাইয্য গরিবার হামত্ আগ্রঅ দেহ্যাইবার লাই আঁরা এই দান লই যাইবার বেবস্তা গরির্।
[20] এই বিরাট দান বিলাইবার বেফারে কেউ যেন্ আঁরার বিরুদ্যে কিছু হইত্ নঅ ফারে য়িয়ানর লাই আঁরা এই ভাইরেঅ ফাটাইর্।
[21] আঁরা হ্যালি ফভুর সাম্নদি নঅঅ, কিন্তু মানুষর সামনেঅ সত্ভাবে চলিবার মিক্যাদি মনযোগ দিই।
[22] য়িয়ান বাদে য়িতারার লগে আঁরা আঁরার অইন্য আর এক ভাইরেঅ ফাটাইর্। তেঁই দে আগ্রয়ি য়িয়ান তেঁই বউত বেফারে বউত বার আঁরার হাছে ফরমান গইজ্যে। এহন তোঁয়ারার উঅর তেঁইর বউত বেশি বিশ্যাস অইয়্যে বুলি তেঁই আরো আগ্রয়ি অইয়্যে।
[23] তিতর সম্যন্দে আঁর যিয়ান হইবার আছে য়িয়ান এই — তেঁই আঁর উঁয়াইজ্যা আর আঁর লগে তেঁই তোঁয়ারার লাই হাম গরে। আর অইন্য ভাইঅক্যল সম্যন্দে আঁর যিয়ান হইবার আছে য়িয়ান এই — জামাতগিন য়িতারারে বাছি লইয়েনে ফাটার। এই ভাইঅক্যলর মইধ্য দিয়েনে মসিহ্র গোরব অঅ।
[24] য়িয়ানর লাই হই, য়িতারার হাছে খোলাখুলিভাবে তোঁয়ারার মহব্যতর ফরমান দঅ আর য়িতারারে দেহ্যাইয়্যো কিল্যাই তোঁয়ারারে লইয়েনে আঁরা গর্ববোধ গরি, যেন্ জামাতগিন য়িয়ান দেকিত্ ফাআ।