Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:21

[1] এই বেবস্তার হতা জানাইবার ভার আল্লাহ্ দয়া গরিয়েনে আঁরারে দিয়্যে বুলি আঁরা নিরাশ নঅ অই।

[2] মাইন্‌ষ্যে গোফনত যে শরমভরা হামগিন গরে য়েগিন আঁরা এক্যবারেই নঅ গরি। আঁরা হনঅ হামত ছলনা নঅ গরি, আল্লাহ্‌র কালামত হনঅ ভুলর ভেজাল নঅ দিই। আঁরা বরং আল্লাহ্‌র আঁসা ফকাশ গরিয়েনে তেঁইরই সাম্‌নদি বেক মানুষর বিবেকর হাছে নিজরারে গ্রঅনযোইগ্য বুলি তুলি ধরি।

[3] আঁরার সুহ্যবর যুদি ঝাফাই থাকে তইলে যারা তচনচ অই যাআর য়িতারার হাছেই ঝাফাই থাকে।

[4] অ-ইমানদার মানুষঅক্যলর মন এই যুগর দেবতা আঁধা গরি দিয়্যে যেন্ য়িতারা সুহ্যবরর নুর দেকিত্ নঅ ফাআ। এই সুহ্যবরত মসিহ্‌র মইমা ফুঢি উইট্যে, আর এই মসিহ্‌ই অইল্ আল্লাহ্‌র উবহু ফকাশ।

[5] আঁরা তঅ নিজরার বিষয় তবলিগ নঅ গরির্, বরং তবলিগ গরির্ দে, ইসা মসিহ্‌ই ফভু আর ইসার লাইই আঁরা তোঁয়ারার গোলাম অইয়্যি।

[6] আঁরা এই হতা তবলিগ গরির্, হারন যিবা হইয়্যেল্, “আঁধারর ত্যুন ফঅর অঅক,” য়েই আল্লাহ্ আঁরার দিলত জইল্‌তো আছিল্, যেন্ তেঁইর মইমা বুঝিবার নুর ফকাশ ফাআ। এই মইমাই মসিহ্‌র ফুরা চিয়ারাত রইয়্যে।

[7] কিন্তু এই ধন মেডির ফাত্রত রাকা অইয়্যে, আর আঁরাই য়েই মেডির ফাত্র। মেডির ফাত্রত য়েগিন রাকা অইয়্যে যেন্ মানুষে বুঝিত্ ফারে দে, এই অসাধারন মআশক্তি আঁরার নিজরার হাছর ত্যুন নঅঅ আইয়্যে বরং আল্লাহ্‌র হাছর ত্যুনই আইস্যে।

[8] বেক মিক্যাদির ত্যুনই আঁরার উঅর চাব ফইজ্যে, তঅঅ আঁরা ভাঁগি নঅ ফরির্। বুদ্যিআরা অইলেঅ আঁরা ফুরাফুরি অঅতাশ অই নঅ ফরির্;

[9] অইত্যাচারিত অইলেঅ আল্লাহ্ আঁরারে তিয়াগ নঅ গরের্; মেডিত্ আছারি ফেলিলেঅ আঁরা তচনচ নঅ অইর্ ।

[10] আঁরা অক্যল সমত হযরত ইসার মরন আঁরার শরিলত বোইয়েনে লই বেড়াইর, যেন্ আঁরার শরিলর মইধ্যে ইসার জিবনঅ ফকাশিত অঅ।

[11] আঁরা যারা বাঁচি আছি আঁরারে অক্যল সমতই ইসার লাই মরনর আতত্ তুলি দেয়া অঅর, যেন্ আঁরার মরনর অধিন শরিলত ইসার জিবনঅ ফকাশিত অঅ।

[12] য়িয়ানর লাই আঁরার মাঝে মরন হাম গরের কিন্তু তোঁয়ারার মাঝে জিবন হাম গরের।

[13] ফাক-কিতাবত লেহ্যা আছে, “আঁই ইমান আন্যি বুলিয়েনেই হতা হইয়্যি।” এই একই ডইল্যা ইমানর মনোভাব লই আঁরাঅ ইমান আন্যি বুলিয়েনে হতা হইর,

[14] হারন আঁরা জানি, যিবা হযরত ইসারে জিন্দা গইজ্যেল্‌ তেঁই তেঁইর লগে আঁরারেঅ জিন্দা গরিবো আর তোঁয়ারার লগে আঁরারেঅ নিজর সাম্‌নদি আজির গরিবো।

[15] বেক কিছু তোঁয়ারার উফহারর লাইই অইয়্যে, যেন্ আল্লাহ্‌র যে রহমত বউত মানুষর উঅর ঢালিয়েনে দেয়া অইয়্যে য়েই রহমতর লাই বউতজনই আল্লাহ্‌‍রে আরো বেশি গরি শুকরিয়া জানাআ আর এন্ গরিয়েনে আল্লাহ্‌র গোরব অঅ।

[16] ইয়ানর লাই আঁরা অঅতাশ নঅ অই। যুদিঅ আঁরার বাইরর শরিল হ্যয় অই যাআর তঅঅ আঁরার ভিতরর মানুষ দিনে দিনে নয়া অই উঢের।

[17] এহন আঁরা অল্ফহালর লাই যে সামাইন্য হষ্টভোগ গরির্ য়িয়ানর হারনে আঁরা চিরহালর মইমা লাভ গইজ্যোম। এই মইমা এত বেশি দে, য়িয়ান মাফা নঅ যাআ।

[18] যিয়ান দেহ্যা যাআ আঁরা য়িয়ানর মিক্যাদি নঅ চাইর্, বরং যিয়ান দেহ্যা নঅ যাআ য়িয়ানর মিক্যাদি চাইর্। যিয়ান দেহ্যা যাআ য়িয়ান হ্যালি অল্ফ দিনর, কিন্তু যিয়ান দেহ্যা নঅ যাআ য়িয়ান চিরদিনর।

আট লম্বর সিফারা: ২ করিন্থিয় — Chapters