Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:09

[1] আঁই চাই তোঁয়ারা আঁর এক্যানাছারা বোহামি সইজ্য গর। অবইশ্য তোঁয়ারা তঅ সইজ্য গইত্যা লাইগ্যোই।

[2] আঁই তোঁয়ারার লাই আঁর দিলত আল্লাহ্‌র দেয়া এক গভির জালাত জলির, হারন আঁই মাত্র একজন জামাইর লগে, মানি মসিহ্‌র লগে তোঁয়ারার বিয়ার সম্যন্দ ফাক্যা গরি রাক্যি, যেন্ সতি হোইন্যা ইসাবে তেঁইর হাছেই তোঁয়ারারে তুলি দিত ফারি।

[3] কিন্তু আঁর ডর অঅর দে, য়েই আঁফ তার দুষ্টবুদ্যি হ্যাডাইয়েনে যেইল্যা বিবি হাওয়ারে ফঅরাই ফেইল্যেল্ য়েইল্যা মসিহ্‌র লাই হ্যাঁটি আর আন্তরিক ডরর ত্যুন কেউ অঅত তোঁয়ারারেঅ ফঅরাইয়েনে লই যাইবো।

[4] যে ইসার হতা আঁরা তবলিগ গজ্যি কেউ যহন তেঁইরে বাদে অইন্য হনঅ ইসার হতা তোঁয়ারার হাছে তবলিগ গরে, বা যে ফাক-রুহ্‌রে তোঁয়ারা ফাইয়্যো তেঁইরে বাদে আলিদা হনঅ ডইল্যা রুহ্‌ যহন তোঁয়ারা ফঅ, বা যে সুহ্যবর তোঁয়ারা গ্রঅন গইজ্যো য়িয়ানর ত্যুন আলিদা হনঅ ডইল্যা সুহ্যবর যহন তোঁয়ারা ফঅ, তহন তঅ দেকির্ খুশি অইয়েনেই য়েগিন বেক্যিন মানি লঅ।

[5] কিন্তু আঁর তঅ মনে নঅ অঅ দে, আঁই হনঅ মিক্যা দিয়েনে য়েই “বিশেষ” সাআবিঅক্যলর ত্যুন ফিছদি ফরি আছি।

[6] যুদিঅ আঁই বউত ভালা গরি হতা হইত্ নঅ ফারি তঅঅ আঁর বউত গেয়ান আছে আর য়িয়ান বেক ডইল্যা গরিয়েনে বেক কিছুতই তোঁয়ারার হাছে ফকাশ গজ্যি।

[7] আল্লাহ্‌র দেয়া সুহ্যবরর হতা আঁই বিনামুইল্যে তোঁয়ারার হাছে তবলিগ গরিয়েনে নিজরে নিচু গজ্যি যেন্ তোঁয়ারারে ডঁর গরি দেহ্যাইত্ ফারি। ইয়ানত কি আঁই গুনাহ্‌ গজ্যি না?

[8] তোঁয়ারার সেবা গরিবার লাই আঁই অইন্যাইন্য জামাতর হাছর ত্যুন সাইয্য লইয়্যি, হইতো গেলে য়িতারারে লুটই গজ্যি।

[9] তোঁয়ারার হাছে থাকিবার সমত যহন আঁর অভাব অইয়্যেল্ তহনঅ আঁই কেউঅর বোজা নঅঅ অইয়্যি, হারন যে ভাইঅক্যল মেসিডোনিয়ার ত্যুন আইস্যেল য়িতারাই আঁর অভাব ফুরন গইজ্যেল্। হনঅ বেফারেই আঁই তোঁয়ারার বোজা নঅঅ অইয়্যি আর অইতামঅ নঅ।

[10] আঁর মইধ্যে মসিহ্‌র যে আঁসা আছে য়েই মতন আঁই হইর দে, আখায়া ফদেশর হনঅ জাগাতই আঁর এই গর্ব গরা কেউ বন্ধ গরিত্ ফাইত্যো নঅ।

[11] কিল্যাই আঁই এই হতা হইর? তোঁয়ারারে মহব্যত নঅ গরি বুলিই না? আল্লাহ্ জানে দে, আঁই তোঁয়ারারে মহব্যত গরি।

[12] যারা য়িতারার গর্বর বিষয় লইয়েনে নিজরারে আঁরার সমান বুলি দেহ্যাইতো চাআ য়িতারা যেন্ য়েই সুযোগ নঅ ফাআ য়িয়ানর লাইই আঁই যিয়ান গরির্ য়িয়ান গইত্যোই থাইক্যোম।

[13] আসলে য়েই ডইল্যা মানুষঅক্যলে তঅ ভন্ড সাআবি আর ঠক হর্মচারি। নিজরারে মসিহ্‌র সাআবি বুলি দেহ্যাইবার উদ্যেশ্যে য়িতারা নিজরারে বদলাই ফেলে।

[14] ইয়ানত আচ্যাইয্য অইবার কিছু নাই, হারন ইবিলিসঅ নিজরে নুরে ভরা ফেরেস্‌তা বুলি দেহ্যাইবার উদ্যেশ্যে নিজরে বদলাই ফেলে।

[15] তইলে যারা ইবিলিসর সেবা গরে য়িতারা যুদি নিজরারে বদলাই ফেলিয়েনে দেহ্যা দে, য়িতারা নিয়াইর সেবা গরের্ তইলে য়িয়ানত আচ্যাইয্য অইবার কি আছে? য়িতারার হামর যিয়ান ফাওনা শেষদি য়িতারা য়িয়ানই ফাইবো।

[16] আঁই আবার হই, কেউ যেন্ আঁরে বোহা মনে নঅ গরে। অবইশ্য যুদি তোঁয়ারা য়িয়ানই মনে গরি থাক তইলে বোহা ইসাবেই আঁরে গ্রঅন গর, যেন্ আঁই এক্যানাছারা গর্ব গরিত্ ফারি।

[17] আঁই এহন যেগিন হইর য়েগিন ফভুর উকুম মতন নঅ হইর, কিন্তু নিজর সম্যন্দে গর্ব গইত্যো যাইয়েনে বোহার মতনই হইর।

[18] মানুষ যেগিন লইয়েনে গর্ব গরে, বউতজনই যহন য়েগিন লইয়েনে গর্ব গরের্ তহন আঁইঅ নঅ গইজ্যোম কিল্যাই?

[19] তোঁয়ারা গেয়ানি বুলি খুশি অইয়েনে বোহাঅক্যলরে সইজ্য গর।

[20] হালি য়িয়ানই নঅ, যুদি কেউ তোঁয়ারারে গোলাম বানাআ, তোঁয়ারারে ফুরাফুরি তচনচ গরে, তোঁয়ারারে ফাঁদত ফেলে, তোঁয়ারার মালিক অইয়েনে থিয়াআ বা তোঁয়ারার গালত চোয়ার মারে, তোঁয়ারা য়েগিনঅ সইজ্য গর।

[21] আঁই শরমর লগে সিকার গরির্ দে, এই বেফারে আঁরা তোঁয়ারার ফতি দুর্বল আছিলাম। যিয়ান লইয়েনে অইন্যতারা গর্ব গইত্যো সঅস গরে আঁইঅ য়িয়ান লইয়েনে গর্ব গইত্যো সঅস গরি; এই হতা আঁই বোহার মতনই হইর।

[22] যারা গর্ব গরে য়িতারা কি ইবরানি না? আঁইঅ য়েইল্যাই। য়িতারা কি ইসরাইলিয় না? আঁইঅ য়েইল্যাই। য়িতারা কি ইব্রাহিমর বংশধর না? আঁইঅ য়েইল্যাই।

[23] য়িতারা কি মসিহ্‌র সেবাহারি না? আঁই আরো বেশি গরি য়েইল্যাই। মনত রাইক্যো, আঁই মাথা-হ্যারাফ মানুষর মতন হতা হইর। মসিহ্‌র সেবা গইত্যো যাইয়েনে আঁই য়িতারার ত্যুন বউত বেশি মিন্যোত গজ্যি, আরো বউত বার জেল হ্যাট্যি, আরো বউত বার মাইর হ্যাইয়্যি, বউত বার মরনর মুকত ফজ্যি।

[24] ইহুদিঅক্যলর আতত্ ফাঁচ বার আঁই ঊন্‌চল্যিশ আঘাত সঁঅকর বারি হ্যাইয়্যি,

[25] বেত দিয়েনে তিন বার আঁরে মারা অইয়্যে। এক বার আঁরে ফাত্যোর মারা অইয়্যেল। তিন বার আঁর জাঁআস-ডুফি গেইয়্যেল্। একদিন আর একরাইত আঁই সমুদ্রর ফানির মাঝে আছিলাম।

[26] আঁই বউত দেশ ঘুজ্যি। বইন্যা, ডাহাইত, নিজর জাতির মানুষ আর অ-ইহুদিঅক্যলর হারনে আঁই বিফদত ফজ্যি। য়েগিন বাদে শঅরত, মরুভুমিত, সমুদ্রত আর ভন্ড ভাইঅক্যলর মাঝেঅ আঁই বিফদত ফজ্যি।

[27] মসিহ্‌র সেবা গইত্যো যাইয়েনে আঁই হষ্টর মাঝেঅ হোটিন মিন্যোত গজ্যি। আঁই বউত রাইত অঅজাগ থাক্যি, ভুগে আর তিরাশে হষ্ট ফাইয়্যি, নঅ হ্যাইয়েনে থাক্যি, ঠান্ডাত আর হঅর-সোঅরর অভাবে হষ্ট ফাইয়্যি।

[28] বাইরর এই বেফারগিন বাদেঅ বেক জামাতগিনর লাই ফত্যিদিনই আঁর উঅর চিন্তার চাব ফরের।

[29] কেউ দুর্বল অইলে আঁই কি য়িবার দুর্বলতার ভাগি নঅঅ অইয়্যি না? কেউঅর হারনে কেউ গুনাহ্‌ত ফইল্যে আঁই কি দিলত জালা বোধ নঅঅ গরি না?

[30] যুদি আঁর গর্ব গরনই ফরে তইলে আঁই আঁর দুর্বলতা লইয়েনেই গর্ব গইজ্যোম।

[31] আঁরার হযরত ইসা মসিহ্‌র আল্লাহ্ আর বাবা, যিবা চিরহাল গোরব ফাইবার যোইগ্য, তেঁই জানে আঁই মিছা হতা নঅ হইর।

[32] দামেস্কত বাদশা আরিতার নিযুক্ত শাসনহত্যা আঁরে ধরিবার লাই দামেস্কবাসিঅক্যলরে শঅর ফাআরা দিবার উকুম দিয়্যেল্।

[33] কিন্তু দেবালর মাঝে যে জানালা আছিল্ য়িয়ানর মইধ্য দিয়েনে আঁরে টুঁরিত্ গরিয়েনে লামাই দেয়া অইয়্যেল্, আর এন্ গরিয়েনে আঁই তেঁইর আতর ত্যুন ধাই গেইয়্যিলাম।

আট লম্বর সিফারা: ২ করিন্থিয় — Chapters