[1] আল্লাহ্র সঅহর্মি ইসাবে আঁরা তোঁয়ারারে এই অনুরোধ গরির্, তোঁয়ারা যহন আল্লাহ্র রহমত ফাইয়্যো তহন য়িয়ান নিষ্ফল অইতো নঅ দিয়ো।
[2] আল্লাহ্ ফাক-কিতাবত হইয়্যে, “উফযুক্ত সমত আঁই তোঁয়ার হতা উন্যি আর নাজাত ফাইবার দিনত আঁই তোঁয়ারে সাইয্য গজ্যি।” চঅ, এহনই উফযুক্ত সময়, আজিয়াই নাজাত ফাইবার দিন।
[3] মসিহ্র লাই আঁরা যে হাম গরি য়িয়ানর যেন্ নিন্দা নঅ অঅ য়িয়ানর লাই আঁরা এন্ কিছু নঅ গরি যিয়ানর মইধ্য দিয়েনে কেউ হনঅ ডইল্যা মনত বাধা ফাআ।
[4] য়িয়ানর ত্যুন বরং বেক বেফারেই আল্লাহ্র সেবাহারি বুলিয়েনে আঁরা নিজরারে ফরমান গরি। জুলুম, বিফদ আর হষ্টর মইধ্যে বউত ধৈয্য ধরিয়েনে আঁরা এই ফরমানই দিইর।
[5] হতবার আঁরারে মাইরধর গরা অইয়্যে, হতবার জেলহ্যানাত দেয়া অইয়্যে, হত দাংগা-আংগামা আঁরার উঅর দিয়েনে গেইয়্যে, হত মিন্যোত গজ্যি, হত রাইত আঁরা ঘুম নঅ যাইয়েনে হাডাইয়্যি আর হতবার নঅ হ্যাইয়েনে থাক্যি।
[6] ইয়ান বাদে আঁরার হ্যাঁটি জিবনর মইধ্য দিয়েনে, আঁরার গেয়ান, সইজ্যগুন আর দয়ার মইধ্য দিয়েনে, ফাক-রুহ্র মইধ্য দিয়েনে, আঁরার হ্যাঁটি মহব্যতর মইধ্য দিয়েনে,
[7] আঁসার তবলিগর মইধ্য দিয়েনে আর আল্লাহ্র শক্তির মইধ্য দিয়েনে আঁরা ফরমান দিইর দে, আঁরা আল্লাহ্র সেবাহারি। আবার দুই আতত্ নিয়াইর অস্ত্রশস্ত্র তুলি লইয়েনে আঁরা ফরমান গরির্ দে, আঁরা আল্লাহ্র সেবাহারি।
[8] মাইন্ষ্যে আঁরারে সম্যান গরক বা অসম্যান গরক, আঁরার বিষয়ে ভালা হঅক বা হ্যারাফ হঅক, আঁরা ফরমান গরির দে, আঁরা আল্লাহ্র সেবাহারি। মাইন্ষ্যে আঁরারে ঠক হঅ, কিন্তু আসলে আঁরা সইত্যর ফথদি চলি।
[9] মাইনষ্যে আঁরারে চিন্তো নঅ চাআ, কিন্তু বেক্যিনে আঁরারে চিনে। আঁরা মরিবার মতন অইর, তঅঅ বাঁচি আছি। আঁরারে মাইরধইর গরা অঅর, তঅঅ মারি ফেলা নঅ অঅর।
[10] আঁরা বউত দুক্য ফাইর্, তঅঅ আঁরার দিল্ অক্যল সমত আনন্দত ভরা। আঁরা নিজরা গরিব, তঅঅ আঁরা বউতজনরে ফুইসাআলা গজ্যি। আঁরার কিছুই নাই, তঅঅ আঁরা বেক কিছুর অধিকারি। এন্ গরিয়েনেই আঁরা ফরমান গরির দে, আঁরা আল্লাহ্র সেবাকারি।
[11] করিন্থিয় ইমানদারঅক্যল, আঁরা তোঁয়ারার হাছে খোলাখুলিভাবেই হতা হইর আর তোঁয়ারার হাছে আঁরার দিল্ ফুরাফুরি গরিয়েনে মেলি ধজ্যি।
[12] আঁরা আঁরার দিল্ তোঁয়ারার লাই খুলি রাক্যি, কিন্তু তোঁয়ারা তোঁয়ারার দিল্ আঁরার বিরুদ্যে বন্ধ গরি রাইক্যো।
[13] আঁর সন্তান ইসাবে আঁই তোঁয়ারারে হইর, আঁরা যেইল্যা তোঁয়ারার লাই আঁরার দিল্ খুলি রাক্যি তোঁয়ারাঅ য়েইল্যা তোঁয়ারার দিল্ আঁরার লাই খুলি দঅ।
[14] তোঁয়ারা অ-ইমানদারঅক্যলর লগে একই জোয়ালত হাঁদ নঅ দিয়ো। নিয়াইর লগে অন্যায়র যোগ হডে? ফঅর আর আঁধারর মইধ্যে কি যোগাযোগ আছে না?
[15] মসিহ্র লগে বলিয়ালর, মানি ইবিলিসর মিলই বা হডে? আল্লাহ্র বান্দা ইসাবে ইমানদারর যে অধিকার য়িয়ানত অ-ইমানদারর অংশ কি?
[16] আর আল্লাহ্র থাকিবার ঘরত ফতিমার জাগা হডে? আঁরা তঅ জিন্দা আল্লাহ্র থাকিবার ঘর। ফাক-কিতাবত আল্লাহ্ হইয়্যে, “আঁই আঁর মানুষঅক্যলর মইধ্যে থাইক্যোম, আর য়িতারারই লগে চলাফিরা গইজ্যোম। আঁই য়িতারার আল্লাহ্ অইয়্যোম, আর য়িতারা আঁর নিজর বান্দা অইবো।”
[17] আল্লাহ্ আরো হইয়্যে, “ইয়ানর লাই তোঁয়ারা অ-ইমানদারঅক্যলর মইধ্যর ত্যুন বাইর অই আইয়্যো আর আলিদা অঅ। হনঅ আআরাম জিনিস নঅ ধইজ্যো, তইলে আঁই তোঁয়ারারে গ্রঅন গইজ্যোম।”
[18] ইয়ান বাদে “আল্লাহ্ রাব্যুল আলামিন হঅ, ‘আঁই তোঁয়ারার বাবা অইয়্যোম আর তোঁয়ারা আঁর ফোয়ামাইয়্যা অইবা।’ ”