[1] ফ্রিয় বন্ধুঅক্যল, আঁরার লাই এই ওয়াদাগিন গরা আছে বুলিয়েনে আইয়্যো, আঁরা শরিল আর দিলর বেক নাফাকির ত্যুন নিজরারে ফাক-সাফ গরি আর আল্লাহ্র ফতি ডরে ফরিফুন্য ফবিত্রতার ফথদি আগাই চলি।
[2] তোঁয়ারার দিলত আঁরার লাই জাগা গর। আঁরা তঅ কেউঅর লগে অন্যায় নঅঅ গরি, কেউঅর হোতি নঅঅ গরি আর কেউঅরে নঅঅ ঠগাইয়্যি।
[3] অবইশ্য এই হতা আঁই তোঁয়ারারে দুষি গরিবার লাই নঅ হইর। আঁই তঅ আগেই হইয়্যি, তোঁয়ারা আঁরার হাছে এত ফ্রিয় দে, আঁরা তোঁয়ারার লগে মইত্যেঅ রাজি, বাঁইচতেঅ রাজি।
[4] তোঁয়ারার উঅর আঁর বউত বিশ্যাস আছে আর তোঁয়ারার লাই আঁই বউত গর্ববোধ গরির্। আঁরার বেক দুক্য-হষ্টর মাঝে আঁর আনন্দ বাআই ফরের আর আঁই বউত সান্তনা ফাইয়্যি।
[5] মেসিডোনিয়াত ফোঁছিয়েনেঅ আঁরার শরিল জিরানি নঅঅ ফাআ; বেক মিক্যাদির ত্যুনই আঁরা হষ্ট ফাইয়্যি — চাইরোমিক্যাদি আছিল্ গন্ডগোল আর দিলত্ আছিল্ ডর।
[6] তঅ আল্লাহ্, যিবা দুক্যিঅক্যলরে সান্তনা দান গরে, তেঁই তিতর আইবার মইধ্য দিয়েনে আঁরারে সান্তনা দিয়্যে।
[7] হ্যালি য়িয়ানই নঅঅ, তিত নিজে তোঁয়ারারে দিয়েনে সান্তনা ফাইয়্যে বুলি আঁরাঅ সান্তনা ফাইয়্যি। তোঁয়ারার আগ্রঅ আর দুক্যর হতা তেঁই আঁরারে হইয়্যে আর জানাইয়্যে দে, তোঁয়ারা আঁর লাই বউত চিন্তা-ভাবনা গইত্যা লাইগ্যো, আর য়িয়ানত আঁই আরো আনন্দ ফাইয়্যি।
[8] যুদিঅ আঁই আঁর আগর সিঢি দিয়েনে তোঁয়ারারে দুক্য দিয়্যিলাম তঅঅ আঁই দুক্যিত নঅঅ। যহন আঁই দেকিলাম দে, য়েই সিঢি কিছুহালর লাই অইলেঅ তোঁয়ারারে দুক্য দিয়্যে তহন অবইশ্য আঁই এক্যানা দুক্যিত অইয়্যিলাম, কিন্তু এহন আঁই আনন্দিত।
[9] তোঁয়ারা দুক্য ফাইয়্যিলা বুলিয়েনে আঁই আনন্দিত নঅঅ, বরং তোঁয়ারা দুক্যিত অইয়েনে তঅবা গইজ্যো বুলিয়েনে আনন্দিত অইয়্যি। আল্লাহ্র ইছ্যামতনই তোঁয়ারা এই দুক্য ফাইয়্যিলা, আর য়িয়ানর লাই আঁরার মইধ্য দিয়েনে তোঁয়ারার হনঅ হোতি নঅঅ অঅ।
[10] আল্লাহ্ যে দুক্য দেএ য়িয়ানত গুনাহ্র ত্যুন মন ফিরে আর য়িয়ানর হারনে নাজাত ফাআ যাআ, ও য়িয়ানত দুক্য গরিবার কিছু নঅ থাকে। কিন্তু দুনিয়ার দেয়া দুক্য মানুষর মরন ডাকি আনে।
[11] ভাবি চঅ, আল্লাহ্ যহন তোঁয়ারারে দুক্য দিয়্যেল্ তহন তোঁয়ারা ফিছাই নঅঅ ফর, তহন নিদ্যোষ বুলি নিজরারে ফরমান গরিবার লাই তোঁয়ারার হত ইছ্যা অইয়্যেল্, গুনাহ্র লাই হত ঘিনা জাইগ্যেল্, মনত হত ডর অইয়্যেল্, হত আগ্রঅ জাইগ্যেল্ , হত চিন্তা-ভাবনা অইয়্যেল্ আর গুনাহ্র শাস্তি দিবার লাই হত ইছ্যা অইয়্যেল্। এন্ গরিয়েনে বেক মিক্যাদির ত্যুনই তোঁয়ারা ফরমান গজ্যিলা দে, য়েই বেফারে তোঁয়ারা নিদ্যোষ।
[12] আঁই য়েই সিঢি লেক্যিলাম আঁসা, কিন্তু যিবা অন্যায় গইজ্যে বা যিবার উঅর অন্যায় গরা অইয়্যে য়িবার লাই নঅঅ লেকি, বরং লেক্যিলাম যেন্ আল্লাহ্র সাম্নদি তোঁয়ারার হাছে ফকাশিত অঅ দে, তোঁয়ারা আঁসাই আঁরারে মহব্যত গর।
[13] ইয়ানর মইধ্য দিয়েনে আঁরা সান্তনা ফাইয়্যি। য়েই সান্তনার লগে তিতর আনন্দ দেকিয়েনে আঁরাঅ আনন্দিত অইয়্যি, হারন তোঁয়ারার বেক্যিনর হাছর ত্যুন তেঁই মনত বউত শান্তি ফাইয়্যে।
[14] আঁই খুশি অইয়্যি, হারন তোঁয়ারারে লইয়েনে আঁই তেঁইর হাছে গর্ব গজ্যিলাম, আর য়িয়ানত আঁর ত্যুন শরম ফঅন নঅঅ ফরে। য়িয়ানর বদলে তোঁয়ারার হাছে হোয়া আঁরার বেক হতা যেইল্যা আঁসা আছিল্, য়েইল্যা তিতর হাছে তোঁয়ারারে লইয়েনে আঁরার গর্বঅ আঁসা বুলিয়েনে ফরমান অইয়্যে।
[15] তোঁয়ারা বেক্যিনে যেন্ গরি ডর আর সম্যানর লগে তেঁইরে গ্রঅন গরিয়েনে বাইধ্যতা দেহ্যাইয়্যিলা, য়িয়ান মনত গরিয়েনে তোঁয়ারার লাই তেঁইর মহব্যত আরো বারি গেইয়্যে।
[16] আঁই খুশি অইয়্যি, হারন অক্যল বেফারেই আঁই তোঁয়ারার উঅর ভরসা গরিত্ ফারি।