Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:12

[1] আল্লাহ্‌র বান্দাঅক্যলর লাই দান দিবার যে হাম চলের য়েই সম্যন্দে তোঁয়ারার হাছে লেকিবার অবইশ্য হনঅ দরহার নাই,

[2] হারন এই হামত তোঁয়ারার আগ্রঅর হতা আঁর জানা আছে। আঁই তোঁয়ারারে লইয়েনে মেসিডোনিয়ার মানুষঅক্যলর হাছে এই হই গর্ব গরি দে, গত বছরর ত্যুন আখায়ার মানুষঅক্যলে, মানি তোঁয়ারা এই দানর লাই রেডি অই আছ। তোঁয়ারার এই আগ্রঅ য়িতারার বেশির ভাগ মানুষরে জাগাই তুইল্যে।

[3] আঁই এই ভাইঅক্যলরে ফাটাইর্ যেন্ এই বেফারে তোঁয়ারারে লইয়েনে আঁরার যে গর্ব য়িয়ান য়িতারার হাছে আঁসা বুলি ফরমান অঅ, আর আঁই যেইল্যা গরিয়েনে হইয়্যি য়েইল্যা গরি যেন্ আঁসাই তোঁয়ারা রেডি থাকিত্ ফার।

[4] য়িয়ান নঅ অইলে মেসিডোনিয়ার মানুষঅক্যলে যুদি আঁর লগে যাইয়েনে দেকে দে, তোঁয়ারা রেডি নঅঅ তইলে তোঁয়ারার উঅর আঁরার এত ইমানর লাই আঁরা শরম ফাইয়্যোম; অবইশ্য তোঁয়ারাঅ শরম ফাইবা।

[5] য়িয়ানর লাই আঁই এই ভাইঅক্যলরে আগদি তোঁয়ারার হাছে যাইবার লাই অনুরোধ গরন দরহার মনে গইল্যাম, যেন্ তোঁয়ারা যে বিরাট দান দিবার ওয়াদা গজ্যিলা য়িয়ানর বেবস্তা য়িতারা আগদিই গরি রাকিত্ ফারে। ইয়ানত তোঁয়ারার হাছর ত্যুন জোর গরি আঁরার কিছু আদায় গরন ফইত্যো নঅ, বরং তোঁয়ারা যেগিন দিবা য়েগিন দান ইসাবে আগদির ত্যুনই রেডি থাকিবো।

[6] মনত রাইক্যো, যিবা অল্ফ বিজ রুকে য়িবা অল্ফ ফসলই হাডিবো আর যিবা বেশি বিজ রুকে য়িবা বেশি ফসল হাডিবো।

[7] ফত্যিকে মনে মনে যিয়ান ঠিগ গরি রাইক্যে য়িবা যেন্ য়িয়ানই দেএ। কেউ যেন্ মনত দুক্য লইয়েনে নঅ দেএ বা দঅন ফরিবো বুলিয়েনে নঅ দেএ, হারন যিবা খুশি মনে দেএ আল্লাহ্ য়িবারে মহব্যত গরে।

[8] তোঁয়ারারে বেক ডইল্যা গরিয়েনে রহমত গরিবার হ্যমতা আল্লাহ্‌র আছে, যেন্ তোঁয়ারার যেগিন দরহার য়েগিনর বেক্যিনই অক্যল সমত তোঁয়ারার থাকে; আর য়িয়ানর হারনে যেন্ তোঁয়ারা বেক ডইল্যা ভালা হামর লাই খোলা আতে দান গরিত্ ফার।

[9] ফাক-কিতাবত লেহ্যা আছে, য়িবা খোলা আতে গরিবঅক্যলরে দান গইজ্যে; য়িবার সততা চিরহাল এস্তায়ি।

[10] যিবা চাষির লাই বিজ আর হ্যানার লাই রুটি যোগাআ তেঁই তোঁয়ারার রুকিবার লাই বিজঅ যোগাইবো ও য়েগিনর ফরিমান বারাই দিবো। আর তেঁই তোঁয়ারার সত্ হামর ফল বউত ফরিমানে দিবো।

[11] তোঁয়ারা বেক মিক্যাদির ত্যুনই ফুইসাআলা অইবা যেন্ তোঁয়ারা খোলা আতে দান গরিত্ ফার, আর য়িয়ানতই আঁরার মইধ্য দিয়েনে আল্লাহ্‌‍রে শুকরিয়া জানা‌আ অইবো।

[12] তোঁয়ারার এই হামর হারনে দে হ্যালি আল্লাহ্‌র বান্দাঅক্যলর অভাব ফুরন অইবো য়িয়ান নঅঅ; আল্লাহ্‌র লাই বউত মানুষর কিতগ্যতাঅ বাআই ফরিবো।

[13] তোঁয়ারা দে বিশ্যস্ত, তোঁয়ারার এই দান গরা য়িয়ান ফরমান গরিবো, আর য়িয়ান দেকিয়েনে য়িতারা আল্লাহ্‌র গোরব গরিবো, হারন তোঁয়ারা মসিহ্‌র বিষয়ে সুহ্যবরর উঅর ইমান আনিয়েনে য়িয়ানর বাইধ্য অইয়্যো আর তোঁয়ারা খোলা আতে য়িতারারে আর অইন্য বেক্যিনরে দান গইজ্যো।

[14] আল্লাহ্‌র হাছর ত্যুন তোঁয়ারা যে অশেষ রহমত ফাইয়্যো য়িয়ানর লাই য়িতারা গোডা দিল্ দিয়েনে তোঁয়ারার লাই মুনাজাত গরিবো।

[15] যে দানর হতা ভাষাত ফকাশ গরা নঅ যাআ আল্লাহ্‌র য়েই দানর লাই তেঁইর ফশংসা অঅক।

আট লম্বর সিফারা: ২ করিন্থিয় — Chapters