Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:42

[1] আঁর ত্যুন আরো এক্যান গর্ব গরন ফরের। যুদিঅ য়িয়ানত হনঅ লাভ নাই তঅঅ ফভু যে দশ্যন আঁরে দেহ্যাইয়্যে আর যেগিন আঁর হাছে ফকাশ গইজ্যে য়েই বিষয়ে আঁই এহন হইয়্যোম।

[2] ইসায়ি ইমানদার একজন মানুষরে আঁই চিনি। সইদ্য বছর আগদি বেহেস্ত ফইয্যন্ত য়িবারে তুলি লোয়া অইয়্যেল্। তহন য়িবা য়িবার শরিলর মইধ্যে আছিল্ কি নঅ আছিল্ য়িয়ান আঁই নঅ জানি, আল্লাহ্ জানে।

[3] আঁই জানি দে, য়েই মানুষরে জান্যাতুল-ফেরদোসত তুলি লোয়া অইয়্যেল্। য়িবা এন্ হতা উইন্যেল্ যিয়ান ভাষাত ফকাশ গরা নঅ যাআ আর মানুষরে য়িয়ান হইতো দেয়াঅ নঅ অঅ। তহন য়িবা য়িবার শরিলর মইধ্যে আছিল্ কি নঅ আছিল্ য়িয়ান আঁই নঅ জানি, আল্লাহ্ জানে।

[5] এই মানুষর সম্যন্দে আঁই গর্ব গইজ্যোম, কিন্তু আঁর নিজর সম্যন্দে গর্ব নঅ গইজ্যোম, হ্যালি আঁর দুর্বলতার বিষয়ে গইজ্যোম।

[6] অবইশ্য যুদি আঁই গর্ব গইত্যো চাই তইলে বোহামি নঅ গইজ্যোম, হারন আঁই আঁসা হতাই হইয়্যোম। তঅঅ আঁই গর্ব নঅ গইজ্যোম, হারন আঁর হাম দেকিয়েনে বা আঁর হতা উনিয়েনে মাইনষ্যে আঁরে যিয়ান মনে গরে য়িয়ানর ত্যুন বেশি যেন্ কেউ আঁরে মনে নঅ গরে।

[7] বউত কিছু আঁর হাছে ফকাশিত অইয়্যে বুলি আঁই যেন্ অহংকারি নঅ হই, য়েই উদ্যেশ্যে আঁরে হষ্ট দিবার লাই আঁর শরিলত উগ্যুয়া কেঁডা, মানি ইবিলিসর দুত দেয়া অইয়্যেল।

[8] ফভুরে আঁই তিন বার অনুরোধ গজ্যিলাম যেন্ তেঁই আঁর হাছর ত্যুন য়িয়ান দুর গরে।

[9] কিন্তু তেঁই আঁরে হইল্, “আঁর রহমতই তোঁয়ার ফক্যে বউত, হারন দুর্বলতার মইধ্য দিয়েনেই আঁর শক্তি ফুরাফুরি গরিয়েনে ফকাশিত অঅ।” য়িয়ানর লাই আঁর দুর্বলতা সম্যন্দে আঁই বউত খুশি অইয়েনেই গর্ব গইজ্যোম, যেন্ মসিহ্‌র শক্তি আঁর উঅর থাকে।

[10] য়িয়ানর লাই মসিহ্‌র লাই দুর্বলতায়, অফমানে, যন্ত্রনায়, অইত্যাচারে আর অসুবিধা-ভোগে আঁই খুশি, হারন যহন আঁই দুর্বল তহনই আঁই শক্তিশালি।

[11] আঁই বোহা অইয়্যি আঁসা, কিন্তু তোঁয়ারাই আঁরে য়িয়ান অইতো বাইধ্য গইজ্যো, হারন তোঁয়ারারই উচিত আছিল্ আঁর ফশংসা গরন। যুদিঅ আঁই কিছুই নঅঅ তঅঅ তোঁয়ারার য়েই “বিশেষ” সাআবিঅক্যলর ত্যুন কোন ডইল্যাই ছোড নঅঅ।

[12] বউত ধৈয্যর লগে তোঁয়ারার মইধ্যে নানান ডইল্যা মহত আর কেরামতি হাম গরিয়েনে আঁই নিজরে একজন সাআবি বুলি ফরমান গজ্যি।

[13] অইন্যাইন্য জামাতর ত্যুন তোঁয়ারা হনঅ মিক্যা দিয়েনেই ছোড নঅঅ; হ্যালি উগ্যুয়া বিষয়ে তোঁয়ারা ছোড, আর য়িয়ান অইল্ এই দে, আঁই তোঁয়ারার বোজা নঅঅ অইয়্যি। এই ভুলর লাই আঁরে মাফ গর।

[14] আঁই এহন এই তিতিয় বার তোঁয়ারার হাছে যাইবার লাই রেডি অই আছি। আঁই তোঁয়ারার বোজা নঅ অইয়্যোম, হারন আঁই তোঁয়ারার হনঅ কিছু ফাইতাম নঅ চাই, তোঁয়ারারে ফাইতাম চাই। ফোয়ামাইয়্যাঅক্যলে দে য়িতারার মা-বাবার লাই টিঁয়া-ফুইসা জমাইবো য়িয়ান নঅঅ বরং ফোয়ামাইয়্যাঅক্যলর লাই টিঁয়া-ফুইসা জমঅন মা-বাবারই উচিত।

[15] আঁই বউত খুশি অইয়েনেই তোঁয়ারার লাই আঁর বেক কিছু হ্যরস গইজ্যোম আর নিজরেঅ দিই দিয়োম। যুদি আঁই তোঁয়ারারে বেশি মহব্যত গরি তইলে কি তোঁয়ারা আঁরে হম মহব্যত গরিবা না?

[16] যিয়ান অইবো অঅক, আঁই তোঁয়ারার বোজা নঅঅ অইয়্যি, কিন্তু অঅত কেউ য়িয়ানত হইবো দে, আঁই চালাক বুলি ছলনা গরিয়েনে তোঁয়ারারে ফঅরাইয়্যি।

[17] আঁই যারারে তোঁয়ারার হাছে ফাটাইয়্যিলাম য়িতারার কেউঅরে দিয়েনে কি তোঁয়ারারে ঠগাইয়্যি না?

[18] আঁই তিতরে যাইবার লাই অনুরোধ গজ্যিলাম, আর তেঁইর লগে য়েই ভাইঅরেঅ ফাটাইয়্যিলাম। তিত কি তোঁয়ারারে ঠগাইয়্যে না? হনঅ দিনঅ নঅ। আঁই আর তিত কি একই মনোভাব লইয়েনে একইভাবে হাম নঅঅ গরি না?

[19] তোঁয়ারার কি মনে অঅ দে, এই সিঢির মইধ্য দিয়েনে আঁরা তোঁয়ারার হাছে নিজর ফক্যে হতা হইর? মসিহ‌্‌র লগে যুক্ত অইয়েনে আঁরা আল্লাহ্‌র সাম্‌নদি হতা হইর। ফ্রিয় বন্ধুঅক্যল, তোঁয়ারারে গড়ি তুলিবার লাইই আঁরা এগিন হইর।

[20] আঁর ডর অঅর দে, আঁই যহন তোঁয়ারার হাছে আইস্যোম তহন আঁই তোঁয়ারারে যে ডইল্যা দেইক্‌তো চাই অঅত য়েই ডইল্যা দেকিত্ নঅ ফাইয়্যোম, আর তোঁয়ারাঅ আঁরে যে ডইল্যা দেইক্‌তা চঅ য়েই ডইল্যা দেকিত্ নঅ ফাইবা। আঁর ডর অঅর, তোঁয়ারার মইধ্যে হোইজ্যা, ইংসা, মেজাজ দেহ্যানো, দলাদলি, নিন্দা, ফরর হতা লইয়েনে আলোচানা, অহংকার আর গোলমাল থাকিবো।

[21] আঁর ডর অঅর দে, আঁই যহন আবার তোঁয়ারার হাছে যাইয়্যোম তহন আঁর আল্লাহ্ তোঁয়ারার সাম্‌নদি আঁরে শরম দিবো, আর যারা আগদি গুনাহ্‌ গইজ্যেল অথচ য়িতারার নাফাকি, জেনা আর লম্ফটতার ত্যুন তঅবা নঅঅ গরে, য়িতারার বউতকেউঅর লাই আঁই দুক্য ফাইয়্যোম।

আট লম্বর সিফারা: ২ করিন্থিয় — Chapters