Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:09

[1] য়িয়ানর লাই আঁই মনে মনে ঠিগ গইল্যাম, আবার তোঁয়ারারে দুক্য দিবার লাই তোঁয়ারার হাছে যাইতাম নঅ,

[2] হারন তোঁয়ারারেই যুদি আঁই দুক্য দিই তইলে আঁরে আনন্দ দিবো হনে? যারারে আঁই দুক্য দিয়োম য়েই তোঁয়ারা বাদে আঁরে আনন্দ দিবার দে আর কেউ নাই।

[3] যহন আঁই যাইয়্যোম তহন যারার হাছর ত্যুন আঁর আনন্দ ফাইবার হতা য়িতারার হাছর ত্যুন আঁই যেন্ দুক্য নঅ ফাই, য়িয়ানর লাইই আঁই এই হতা লেক্যিলাম। তোঁয়ারার উঅর আঁর এই বিশ্যাস আছে দে, আঁই যিয়ানত আনন্দ ফাই তোঁয়ারাঅ য়িয়ানত আনন্দ ফঅ।

[4] বউত দুক্য আর মনর হষ্টত চোগর ফানির ভিতর দিয়েনে আঁই তোঁয়ারার হাছে লেক্যিলাম। তোঁয়ারারে দুক্য দিবার লাই আঁই নঅঅ লেকি, বরং তোঁয়ারার লাই আঁর মহব্যত দে হত গভির য়িয়ান জানাইবার লাইই লেক্যিলাম।

[5] কেউ যুদি আঁরে দুক্য দিই থাকে তইলে হতাগান হরা গরি নঅ হইয়েনে হালি এগিনই হই দে, য়িবা হ্যালি আঁরে দুক্য নঅঅ দেএ, কিন্তু কিছু ফরিমানে তোঁয়ারার বেক্যিনরে দুক্য দিয়্যে।

[6] তোঁয়ারার বেশির ভাগ মানুষ মিলিয়েনে য়িবারে যে শাস্তি দিয়্যে য়িয়ানই য়িবার ফক্যে বউত।

[7] তোঁয়ারা বরং এহন য়িবারে মাফ গর আর সান্তনা দঅ, যেন্ অতিরিক্ত দুক্যে য়িবা অঅতাশ অই নঅ ফরে।

[8] য়িয়ানর লাই আঁই বিশেষভাবে তোঁয়ারারে অনুরোধ গরির্, য়িবারে দে তোঁয়ারা মহব্যত গর য়িয়ান ফরমান গরি দেহ্যঅ।

[9] আঁই যাচাই গরি চাইতো চাইয়্যিলাম তোঁয়ারা অক্যল বিষয়ে বাইধ্য আছ কিনা, আর ইয়ানর লাইই আঁই তোঁয়ারার হাছে লেক্যিলাম।

[10] হনঅ বেফারে যুদি কেউঅরে তোঁয়ারা মাফ গর তইলে আঁইঅ য়িবারে মাফ গরি। আর আঁসাই যুদি আঁই হনঅ কিছু মাফ গরি থাকি তইলে মসিহ্‌র সাম্‌নদি তোঁয়ারার লাইই য়িয়ান গজ্যি,

[11] যেন্ ইবিলিস আঁরার উঅরদি হনঅ সুযোগ-সুবিধা নঅ ফাআ। তার মতলবর হতা তঅ আঁরার অজানা নাই।

[12] আঁই ত্রোয়া শঅরত মসিহ্‌র বিষয় সুহ্যবর তবলিগ গইত্যো যাইয়েনে দেকিলাম দে, য়েডে হাম গরিবার লাই ফভু আঁরে এক্যান সুযোগ গরি দিয়্যে।

[13] কিন্তু তঅঅ আঁই মনত শান্তি নঅঅ ফাইয়্যি, হারন আঁর ইমানদার ভাই তিত য়েডে নঅ আছিল্। য়িয়ানর লাই ত্রোয়ার মানুষঅক্যলর হাছর ত্যুন বিদায় লইয়েনে আঁই মেসিডোনিয়াত গেলাম গই।

[14] আল্লাহ্‌‍রে শুকরিয়া দে, আঁরা মসিহ্‌র লগে যুক্ত অইয়্যি বুলি আল্লাহ্ তেঁইর জয়-যাত্রাত অক্যল সমত আঁরারে চলাই লই যাআর। মসিহ্‌‍রে জানন উগ্যুয়া হ্যোশ্‌বুর মতন। আল্লাহ্ তেঁইর জয়-যাত্রাত য়েই হ্যোশ্‌বু আঁরার মইধ্য দিয়েনে বেক জাগাত ছরাই দেএ।

[15] যারা নাজাত ফাআর আর যারা তচনচ অই যাআর য়িতারার হাছে আল্লাহ্‌র ফক্যে আঁরা আঁসা আঁসাই মসিহ্‌র হ্যোশ্‌বু।

[16] কিন্তু যারা তচনচ অঅর য়িতারার হাছে আঁরার হ্যোশ্‌বু অইল্ মরনর বাশ, যিয়ানর ফল অইল্ অনন্ত মরন; আর যারা নাজাত ফাআর য়িতারার হাছে আঁরা জিবনর হ্যোশ্‌বু, যিয়ানর ফল অইল্ আখেরি জিবন। এই হামর যোইগ্য হঅন?

[17] নিজরার লাভর লাই যারা আল্লাহ্‌র কালাম লইয়েনে বেবসা গরে আঁরা য়েই মানুষঅক্যলর মতন নঅঅ; বরং মসিহ্‌র লগে যুক্ত অইয়েনে আল্লাহ্‌র সাম্‌নদি আল্লাহ্‌র ফাটাইন্যা মানুষ ইসাবে আঁরা হ্যাঁটি দিলর ত্যুন হতা হই।

আট লম্বর সিফারা: ২ করিন্থিয় — Chapters