Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:34

[1] আঁই ফোল মসিহ্‌র একজন সাআবি। এই সাআবি-ফদ হনঅ মানুষর হাছর ত্যুন বা হনঅ মানুষর মইধ্য দিয়েনে আঁই নঅঅ ফাইয়্যি, বরং ইসা মসিহ্‌ আর বাবা আল্লাহ্, যিবা মসিহ্‌‍রে মরনর ত্যুন জিন্দা গরি তুইল্যেল্, য়িতারার মইধ্য দিয়েনেই আঁই য়িয়ান ফাইয়্যি।

[2] আঁই আর আঁর লগে যে ইমানদার ভাইঅক্যল আছে, আঁরা বেক্যিনে গালাতিয়া জামাতগিনর হাছে লেকির।

[3] আঁরার বাবা আল্লাহ্ আর হযরত ইসা মসিহ্‌ তোঁয়ারারে রহমত আর শান্তি দান গরক।

[4] আঁরার আল্লাহ্ আর বাবার ইছ্যামতন মসিহ্‌ আঁরার গুনাহ্‌র লাই নিজর জিবন দিয়্যেল্, যেন্ তেঁই এহনর এই হ্যারাফ দুনিয়ার আতর ত্যুন আঁরারে রক্যা গরিত্ ফারে।

[5] চিরহাল আল্লাহ্‌র গোরব অঅক। আমিন।

[6] মসিহ্‌র রহমতে যিবা তেঁইর নিজর বান্দা অইবার লাই তোঁয়ারারে ডাইক্যেল্, তোঁয়ারা এত তরাতরি তেঁইরে ছারি দিয়েনে অইন্য ডইল্যা সুহ্যবরর মিক্যাদি ঝুঁকি ফইজ্যো দেকিয়েনে আঁই আচ্যাইয্য অইর।

[7] আসলে য়িয়ান তঅ হনঅ সুহ্যবরই নঅঅ। তঅঅ কিছু মানুষ আছে যারা তোঁয়ারারে ইস্তির থাইক্‌তো নঅ দেএর, আর মসিহ্‌র বিষয়ে সুহ্যবর বদলাইতো চাআর।

[8] কিন্তু যে সুহ্যবর আঁরা তোঁয়ারার হাছে তবলিগ গজ্যি য়িয়ানর ত্যুন আলিদা হনঅ সুহ্যবর যুদি তোঁয়ারার হাছে তবলিগ গরা অঅ, য়িয়ান আঁরা নিজরাই গরি বা হনঅ ফেরেস্‌তাই গরে, তইলে য়িবার উঅর বদ্‌দোয়া ফরক।

[9] আঁই যেইল্যা আগেঅ হইয়্যি য়েইল্যা এহন আবার হইর, যে সুহ্যবর তোঁয়ারা গ্রঅন গইজ্যো য়িয়ানর ত্যুন আলিদা হনঅ সুহ্যবর যুদি কেউ তবলিগ গরে, তইলে য়িবার উঅর বদ্‌দোয়া ফরক।

[10] আঁই ইয়ানত হার ফশংসা ফাইবার চেষ্টা গরির্, মানুষর না আল্লাহ্‌র? নাকি মানুষরে খুশি গরিবার চেষ্টা গরির্? আঁই যুদি এহনঅ মানুষরে খুশি গইত্যো চেষ্টা গরি তইলে তঅ আঁই মসিহ্‌র গোলাম নঅঅ।

[11] ভাইঅক্যল, আঁই তোঁয়ারারে জানাইর, আঁই যে সুহ্যবর তবলিগ গজ্যি য়িয়ান হনঅ মানুষর বানাইন্যা হতা নঅঅ।

[12] আঁই হনঅ মানুষর হাছর ত্যুন য়িয়ান নঅঅ ফাইয়্যি বা কেউ আঁরে য়িয়ান নঅঅ শিকাআ, বরং ইসা মসিহ্‌ নিজেই আঁর হাছে য়িয়ান ফকাশ গইজ্যেল্।

[13] ইহুদি ধর্ম ফালন গরিবার সমত কেন্ গরি আঁই জিবন হাডাইতাম য়িয়ান তঅ তোঁয়ারা উইন্যো। আর তোঁয়ারা ইয়ানঅ উইন্যো দে, কি বিরাট গরিয়েনে আঁই আল্লাহ্‌র জামাতর উঅরদি জুলুম গইত্যাম আর য়িয়ান তচনচ গরিবার চেষ্টা গইত্যাম।

[14] আঁর বয়সর বউত ইহুদির ত্যুনঅ আঁই য়েই ধর্মত বউত দুর আগাই যাইতো আছিলাম। ইয়ান বাদে আঁর ফুর্বফুরুষঅক্যলর হাছর ত্যুন যে নিয়ম চলি আইয়্যের য়েই বিষয়েঅ আঁই খুবই উত্‌সায়ি আছিলাম।

[15] কিন্তু আল্লাহ্ আঁর জন্মর সময়র ত্যুনই আঁরে নিযুক্ত গরি রাইক্যেল্ আর তেঁইরই রহমতে সাআবি অইবার লাই তেঁই আঁরে ডাইক্যেল্।

[16] আঁই যেন্ অ-ইহুদিঅক্যলর হাছে মসিহ্‌র বিষয়ে সুহ্যবর তবলিগ গরি, ইয়ানর লাই আল্লাহ্ যহন তেঁইর ইছ্যা মতন তেঁইর ফোয়ারে আঁর হাছে ফকাশ গরিল্ তহন আঁই হনঅ মানুষর লগে ফরামশ্য নঅঅ গরি।

[17] এন্ কি, যারা আঁর আগদি সাআবি অইয়্যেল্ আঁই জেরুজালেমত য়িতারার হাছেঅ নঅঅ যাই। আঁই তহন আরব দেশত গেইয়্যিলাম গই আর ফরদি আবার দামেস্ক শঅরত ফিরি আস্যিলাম।

[18] ইয়ার তিন বছর ফরদি আঁই ফইল্যাদি ফিতরর লগে দেহ্যা গরিবার লাই জেরুজালেমত গেইয়্যিলাম, আর য়েডে তেঁইর লগে ফুঁদরো দিন আছিলাম।

[19] তহন ফভুর ভাই ইয়াকুব বাদে অইন্য হনঅ সাআবির লগে আঁর দেহ্যা নঅঅ অঅ।

[20] আল্লাহ্ সাক্যি দে, আঁই তোঁয়ারার হাছে যেগিন লেকির য়েগিনর কিছুই মিছা নঅঅ।

[21] তারফর আঁই সিরিয়া আর কিলিকিয়ার মাঝে বিন্য বিন্য জাগাত গেইয়্যিলাম।

[22] এহুদিয়ার ইসায়ি জামাতগিন আঁরে নঅ চিন্‌তো।

[23] য়িতারা হ্যালি এই হতা উইন্যেল, “যে মানুষ আঁরার উঅর জুলুম গইত্যো য়িবা এহন মসিহ্‌র উঅর ইমানর হতা তবলিগ গরের, অথচ য়িয়ান য়িবা আগদি তচনচ গইত্যো চাইয়্যেল‌।”

[24] আর য়িতারা আঁর হারনে আল্লাহ্‌র ফশংসা গইত্যো লাগিল্।

নয় লম্বর সিফারা: গালাতিয় — Chapters