Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:03

[1] আঁরা এই হতা জানি দে, এই দুনিয়াত যে তাম্বুত আঁরা বসবাস গরি, মানি যে দুর্বল শরিলত আঁরা আছি য়িয়ান যুদি নষ্ট অই যাআ তঅঅ আল্লাহ্‌র দেয়া উগ্যুয়া ঘর আঁরার আছে। এই ঘর মানুষর আতর বানাইন্যা নঅঅ, য়িয়ান বেহেস্‌তত চিরহাল ধরিয়েনেই আছে।

[2] এই শরিলত থাকা অবস্তাত্ আঁরা ডঁর ডঁর নিয়াস ফেলাইর্ আর গোডা দিল্ দিয়েনে চাইর্ যেন্ বেহেস্‌তর য়েই নয়া শরিল দিয়েনে আঁরারে ঝাফাই দেয়া অঅ;

[3] হারন এই হতা আঁসা্ দে, য়েই শরিল ফঅনর ফর দেহ্যা যাইবো দে, আঁরা লেংটা নঅঅ।

[4] আঁসাই এই দুর্বল শরিলত থাকা অবস্তাত্ আঁরা ফুজার ভারে ডঁর ডঁর নিয়াস ফেলাইর। আঁরা দে শরিলহিন অইতো চাই য়িয়ান নঅঅ, বরং য়েই নয়া শরিল দিয়েনে ঝাফাইন্যা অইতো চাই, যেন্ আঁরার মরনর অধিন শরিল চিরহাল জিন্দা থাকা শরিলত বদলাই যাআ।

[5] ইয়ানর লাই আল্লাহ্ আঁরারে সিষ্টি গইজ্যে আর য়িয়ানরই ফইল্যা অংশ ইসাবে তেঁই ফাক-রুহ্‌রে আঁরারে দিয়্যে।

[6] ইয়ানর লাই হনঅ দিনঅ আঁরার সঅসর অভাব নঅ অঅ, আর আঁরা বুঝিত্ ফারির দে, যেতদিন আঁরা এই শরিলর ঘরত থাইক্যোম য়েতদিন ফভুর হাছর ত্যুন দুরে থাইক্যোম।

[7] যিয়ান দেহ্যা যাআ আঁরা তঅ য়িয়ান দিয়েনে নঅ চলি, বরং ইমান দিয়েনে চলাফিরা গরি।

[8] আঁরার সঅস আছে আর আঁরা শরিলর ঘরর ত্যুন দুর অইয়েনে ফভুর লগে থাকনই ভালা মনে গরি।

[9] য়িয়ানর লাই আঁরা শরিলর ঘরত থাকি বা নঅ থাকি, আঁরার খিয়াল অঅর ফভুরে খুশি গরন।

[10] ইয়ার হারন অইল্, মসিহ্‌র বিচার-আসনর সাম্‌নদি আঁরার বেক্যিনর বেক কিছু ফকাশ গরা অইবো, যেন্ আঁরা ফত্যিকে এই শরিলত থাইক্‌তে যেগিন গজ্যি, য়েগিন ভালা অঅক বা হ্যারাফ অঅক, য়েই ইসাবে য়েগিনর ফাওনা ফাই।

[11] ফভুরে ডরাই বুলি আঁরা নিজরার সম্যন্দে মানুষর মনত ইমান জন্মাইবার চেষ্টা গরি। আঁরা যা, য়িয়ান তঅ আল্লাহ্‌র হাছে ফরিস্কার আর আঁই আশা গরি তোঁয়ারার বিবেকর হাছেঅ য়িয়ান ফরিস্কার।

[12] ইয়ানত অবইশ্য আঁরা তোঁয়ারার হাছে আবার নিজরার ফশংসা নঅ গরির বরং আঁরারে লইয়েনে তোঁয়ারার গর্ববোধ গরিবার হারন দেহ্যাইর, যেন্ দিল্ নঅ দেকিয়েনে যারা বাইরর চিয়ারা দেকি গর্ববোধ গরে য়িতারারে তোঁয়ারা এক্যান জোয়াব দিত্ ফার।

[13] যুদি আঁরা ফঅল অই যাই থাকি তইলে য়িয়ান আল্লাহ্‌র লাইই অইয়্যি, আর যুদি ভালা মনে থাকি তইলে য়িয়ান তোঁয়ারার লাইই রয়্যি।

[14] মসিহ্‌র মহব্যতই আঁরারে বশত রাকি চলার, হারন আঁরা নিচ্যিত গরিয়েনে বুঝ্যি দে, বেক্যিনর অইয়েনে একজন মরিল্, আর য়িয়ানর লাই বেক্যিনেই মরিল্।

[15] তেঁই বেক্যিনর অইয়েনে মইজ্যেল্ যেন্ যারা জিন্দা আছে য়িতারা আর নিজরার লাই বাঁচি নঅ থাকে, বরং যিবা য়িতারার লাই মইজ্যেল্ আর জিন্দা অইয়্যে তেঁইরই লাই বাঁচি থাকে।

[16] য়িয়ানর লাই এহনর ত্যুন মানুষরে আঁরা আর য়িবার বাইরর অবস্তা দেকিয়েনে বিচার নঅ গরি। অবইশ্য মসিহ্‌‍রে আঁরা আগদি য়েইভাবেই বিচার গজ্যিলাম, কিন্তু এহন আর য়িয়ান নঅ গরি।

[17] যুদি কেউ মসিহ্‌র লগে যুক্ত অই থাকে তইলে য়িবা নয়া গরিয়েনে সিষ্টি অইল্। য়িবার ফুরানা বেক কিছু ফুছি যাইয়েনে বেক নয়া অইয়েনে উইট্যে।

[18] এগিন বেক্যিন আল্লাহ্‌র ত্যুনই অঅ। তেঁই মসিহ্‌র মইধ্য দিয়েনে তেঁইর নিজর লগে আঁরারে মিলিত গইজ্যে, আর তেঁইর লগে অইন্যতারার মিলন গরাই দিবার দায়িত্য আঁরার উঅর দিয়্যে।

[19] ইয়ানর মানি অইল্, আল্লাহ্ মানুষর গুনাহ্‌ নঅ ধরিয়েনে মসিহ্‌র মইধ্য দিয়েনে নিজর লগে মানুষরে মিলিত গইত্যো আছিল, আর য়েই মিলনর হ্যবর জানাইবার ভার তেঁই আঁরার উঅর দিয়্যে।

[20] য়িয়ানর লাইই আঁরা মসিহ্‌র দুত ইসাবে তেঁইর অইয়েনে হতা হইর। আসলে আল্লাহ্ যেন্ নিজেই আঁরার মইধ্য দিয়েনে মানুষঅক্যলর হাছে অনুরোধ গরের। য়িয়ানর লাই মসিহ্‌র অইয়েনে আঁরা এই মিনতি গরির, “তোঁয়ারা আল্লাহ্‌র লগে মিলিত অঅ।”

[21] ইসা মসিহ্‌র মইধ্যে হনঅ গুনাহ্‌ নঅ আছিল্; কিন্তু আল্লাহ্ আঁরার গুনাহ্‌ তেঁইর উঅর তুলি দিয়েনে তেঁইরেই গুনাহ্‌র জাগাত থিয়া গরাইল, যেন্ মসিহ্‌র লগে যুক্ত থাকিবার মাইধ্যমে আল্লাহ্‌র ফবিত্রতা আঁরার ফবিত্রতা অঅ।

আট লম্বর সিফারা: ২ করিন্থিয় — Chapters