[1] মসিহ্র নরম আর দয়ালু দিলর হতা মনত রাকিয়েনে আঁই ফোল নিজেই তোঁয়ারারে অনুরোধ গরির্। মানুষে হঅ, আঁই যহন তোঁয়ারার হাছে থাকি তহন নাকি ডরে ডরে হাডাই, কিন্তু যহন নঅ থাকি তহন সঅসি অই।
[2] যারা মনে গরে আঁরা সাধারন মানুষর মতন জিবন হাডাইর, য়িতারার বিরুদ্যে যেদ্যুর সঅস দেহ্যন আঁই দরহার বুলি মনে গরি, আঁই চাই যেন্ আঁই আইয়োনর ফর য়েদ্যুর সঅস আঁর ত্যুন দেহ্যন নঅ ফরে।
[3] যুদিঅ আঁরা রক্ত-মাংসর মানুষ তঅঅ আঁরা যে যুদ্য গরির্ য়িয়ান রক্ত-মাংসর যুদ্য নঅঅ।
[4] সাধারন মানুষ যেতাক্যিন অস্ত্রশস্ত্র দিয়েনে যুদ্য গরে আঁরা য়েগিন দিয়েনে যুদ্য নঅ গরির্, কিন্তু আল্লাহ্র শক্তিত্ আঁরার অস্ত্রশস্ত্র কেল্যা ফইয্যন্ত ভাঁগি ফেলাইত্ ফারে।
[5] আঁরা মানুষর মিছা যুক্তি নষ্ট গরি আর আল্লাহ্রে জানিবার ফথদি বাধা ইসাবে যেতাক্যিন চিন্তা অহংকারে মাথা তুলিয়েনে থিয়াআ য়েগিন তচনচ গরি; আর মনর ফত্যিউয়া চিন্তারে বন্দি গরিয়েনে মসিহ্র বাইধ্য গরি।
[6] যহন তোঁয়ারা ফুরা বাইধ্যতাত আইবা তহনঅ যারা অবাইধ্য থাকিবো য়িতারারে আঁরা শাস্তি দিতো রেডি অইয়্যোম।
[7] তোঁয়ারা তঅ বাইরর চিয়ারা দেইক্তা লাইগ্যো। কেউ যুদি নিজরে মসিহ্র বুলি বিশ্যাস গরে তইলে ইয়ানঅ য়িবার চিন্তা গরন উচিত দে, য়িবা যেইল্যা মসিহ্র য়েইল্যা আঁরাঅ মসিহ্র মানুষ।
[8] ফভু আঁরারে যে অধিকার দিয়্যে য়েই অধিকারর উদ্যেশ্য অইল্ তোঁয়ারারে গড়ি তুলন, তোঁয়ারার হোতি গরন নঅঅ। যুদিঅ আঁই এই অধিকার লইয়েনে এক্যানাছারা গর্ব গরি থাকি তঅঅ য়িয়ানর লাই আঁই শরম ফাইতাম নঅ ।
[9] আঁর এই হতার লাই মনে নঅ গইজ্যো দে, আঁই সিঢির মইধ্য দিয়েনে তোঁয়ারারে ডর দেহ্যাইর্।
[10] হনঅ হনঅ মানুষ হঅ, “য়িবার সিঢিগিন মনত দাগ হাডে আর য়েগিন শক্তিশালিঅ আঁসা, কিন্তু য়িবা হাছে থাকিলে দেহ্যা যাআ, য়িবা দুর্বল আর য়িবার হতা উনিবার মত এন্ কিছু নঅঅ।”
[11] এই ডইল্যা মানুষ বুঝক দে, আঁরা আজির নঅ থাকিয়েনে আঁরার সিঢির মইধ্য দিয়েনে যে হতা হইর, আজির অঅনর ফর ঠিগ য়িয়ানই গইজ্যোম।
[12] তোঁয়ারার মাঝে কেউ কেউ নিজর ফশংসা গরি থাকে। আঁরা য়িতারার দলত্ নিজরারে ফেলাইতো বা য়িতারার লগে নিজরারে তুলনা গইত্যো সঅস নঅ গরি। কি মুরুক্য য়িতারা! হারন য়িতারা নিজরা যিয়ান ভালা মনে গরে য়িয়ানর লগেই নিজরারে তুলানা গরে আর য়িয়ান দিয়েনেই নিজরার বিচার গরে।
[13] কিন্তু যেদ্যুর গর্ব গরন উচিত য়েদ্যুরর বাইরদি আঁরা গর্ব নঅ গইজ্যোম, বরং আল্লাহ্ আঁরার হামর যে সিমানা ঠিগ গরি দিয়্যে য়িয়ানর মইধ্যর ত্যুনই গর্ব গইজ্যোম; আর য়েই সিমানার মইধ্যে তোঁয়ারাঅ আছ।
[14] য়িয়ানর লাই তোঁয়ারার হতা হইয়েনে যহন আঁরা গর্ব গরি তহন সিমার বাইরদি কিছু নঅ হই। যুদি আঁরা তোঁয়ারার হাছে নঅ যাইতাম তইলে আঁরার এই ডইল্যা গর্ব গরন সিমার বাইরদি অইতো। কিন্তু আঁরা মসিহ্র বিষয়ে সুহ্যবর তবলিগ গইত্যে গইত্যে তোঁয়ারার হাছেঅ গেইয়্যিলাম।
[15] য়িয়ান বাদে অইন্যগিনর হাম লইয়েনেঅ আঁরা গর্ব নঅ গরির্ — যুদি গইত্যাম তইলে য়িয়ান সিমার বাইরে অইতো। আঁরা এই আশা গরি দে, তোঁয়ারার ইমান বারিবার লগে লগে আঁরা তোঁয়ারার মাঝে আরো বউত হাম গরিত্ ফাইজ্যোম।
[16] য়িয়ানত তোঁয়ারার হাছর ত্যুন যাইয়েনে আরো দুরর জাগাগিনতঅ সুহ্যবর তবলিগ গরিত্ ফাইজ্যোম। ইয়ানর হারনে কেউ হইত্ ফাইত্যো নঅ দে, অইন্য মানুষে যেডে হাম গইজ্যে য়িতারার য়েডিয়ার হামর লাই আঁরা গর্ব গরির্।
[17] কিন্তু কিতাবর হতামতন, “যিবা গর্ব গরে য়িবা ফভুরে লইয়েনেই গর্ব গরক”;
[18] হারন নিজর ফশংসা গরিবার হারনে কেউ ভালা বুলিয়েনে ফর্মানিত নঅ অঅ, বরং ফভু যিবার ফশংসা গরে য়িবাই ভালা বুলিয়েনে ফর্মানিত অঅ।