Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:38

[1] মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, মোয়াবের আর্‌ নগরী বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে তা ধ্বংস হল! মোয়াবের কীর্‌ নগরীও বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে সেটিও ধ্বংস হল!

[2] দীবোনের লোকেরা তার মন্দিরে গিয়েছে, কাঁদবার জন্য উঁচু স্থানগুলিতে গিয়েছে; মোয়াব নেবো ও মেদ্‌‌বার জন্য বিলাপ করছে। প্রত্যেকের মস্তক মুণ্ডিত হয়েছে ও প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।

[3] পথে পথে তারা শোকের বস্ত্র পরে; সব ছাদের উপরে ও প্রকাশ্য চকগুলিতে তারা সকলে বিলাপ করে, কাঁদতে কাঁদতে তারা দণ্ডবৎ হয়।

[4] হিষ্‌বোন ও ইলিয়ালী ক্রন্দন করে, তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়। তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে, তাদের হৃদয় মূর্ছিত হয়।

[5] আমার হৃদয় মোয়াবের জন্য কেঁদে ওঠে; তার পলাতকেরা সোয়র পর্যন্ত, এমনকি, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পলায়ন করে। তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, যাওয়ার সময় তারা কাঁদতে থাকে; হোরোণয়িমে যাওয়ার পথে তারা নিজেদের ধ্বংসের বিষয়ে বিলাপ করে।

[6] নিম্রীমের জলরাশি শুকিয়ে গেছে সেখানকার সব ঘাস শুকনো হয়েছে; শাকসবজি সব শেষ, সবুজ আর কিছুই অবশিষ্ট নেই।

[7] তাই যে ঐশ্বর্য তারা আহরণ ও সঞ্চিত করেছে, তারা তা ঝাউবন-গিরিখাতের ওপারে নিয়ে যায়।

[8] তাদের হাহাকার-ধ্বনি মোয়াবের সীমানায় প্রতিধ্বনিত হয়; তাদের বিলাপের স্বর সুদূর ইগ্লয়িম পর্যন্ত ও তাদের হা-হুতাশের শব্দ বের্‌-এলীম পর্যন্ত পৌঁছে গেছে।

[9] দীমোনের জলরাশি রক্তে পূর্ণ, কিন্তু আমি আরও বিপর্যয় দীমোনের উপরে নিয়ে আসব, মোয়াবের পলাতকদের উপরে এবং যারা দেশে অবশিষ্ট থাকে, তাদের উপরে একটি সিংহ নিয়ে আসব।

যিশাইয় — Chapters