Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:22

[1] সেদিন তুমি বলবে: “হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করব। তুমি যদিও আমার উপরে ক্রুদ্ধ ছিলে, তোমার ক্রোধ কিন্তু ফিরে গেছে, আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ।

[2] নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ; আমি আস্থা রাখব ও ভয় পাব না। সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান; তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”

[3] তোমরা পরিত্রাণের কূপগুলি থেকে আনন্দের সঙ্গে জল তুলে আনবে।

[4] সেদিন তোমরা বলবে: “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো; তাঁর কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও, তাঁর নাম উচ্চ বলে ঘোষণা করো।

[5] সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, কারণ তিনি মহিমাময় অনেক কাজ করেছেন; সমস্ত জগৎকে একথা জানাও।

[6] সিয়োনের লোকেরা, তোমরা চিৎকার করো ও আনন্দে গান গাও, কারণ ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমাদের মধ্যে মহান।”

যিশাইয় — Chapters