Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:53

[1] ভাইঅক্যল, তোঁয়ারার মাঝে কেউ যুদি আতিক্যা হনঅ গুনাহ্‌ত ফরি যাআ, তইলে তোঁয়ারা যারা ফাক-রুহ্‌র অধিনত চলাফিরা গইত্যা লাইগ্যো তোঁয়ারা য়িবারে তুলি আইন্যো। তঅ বঅর নরম মনভাব লইয়েনে তোঁয়ারা এই হাম গইজ্যো আর নিজর বিষয় সতর্ক থাইক্যো, যেন্ তোঁয়ারাঅ গুনাহ্‌ত নঅ ফর।

[2] তোঁয়ারা একজন অইন্যজনর ভার বোই লইয়্যো। এন্ গরিয়েনেই তোঁয়ারা মসিহ্‌র আইন ফালন গরিত্ ফারিবা।

[3] কিছু নঅ অইয়্যেনেঅ যুদি কেউ নিজরে বিশেষ কিছু বুলি মনে গরে তইলে তঅ য়িবা নিজরে ঠগাআ।

[4] ফত্যিকে নিজর হাম ফরিক্যা গরি চঅক। তইলে অইন্যর লগে নিজর তুলানা নঅ গরিয়েনে য়িবার নিজর হামর লাই য়িবা গর্ববোধ গরিত্ ফারিবো,

[5] হারন ফত্যিকরই উচিত নিজর দায়িত্য বোই লঅন।

[6] যিবারে আল্লাহ্‌র কালাম শিক্যা দেয়া অঅ য়িবা যেন্ য়িবার ওস্তাদরে য়িবার বেক ভালা জিনিসর ভাগ দেএ।

[7] তোঁয়ারা ভুল নঅ গইজ্যো, আল্লাহ্‌র লগে তামাশা নঅ চলে; হারন যিবা যিয়ান রুকিবো য়িবা য়িয়ানই হাডিবো।

[8] গুনাহ্‌-সভাবরে খুশি গরিবার বিজ রুকিলে য়িয়ানর ত্যুন তচনচর ফসল আইবো। কিন্তু ফাক-রুহ্‌রে খুশি গরিবার বিজ রুকিলে য়িয়ানর ত্যুন আখেরি জিবনর ফসল আইবো।

[9] আঁরা যেন্ সত্ হাম গইত্যে গইত্যে ভাঁগি নঅ ফরি, হারন য়িয়ান ছারি নঅ দিয়েনে গইত্যো থাকিলে আঁরা ঠিগ সমত য়িয়ানর ফসল ফাইয়্যোম।

[10] সুযোগ ফাইলেই আঁরা যেন্ বেক্যিনর, বিশেষভাবে আল্লাহ্‌র ফরিবারর মানুষঅক্যলর উফহার গরি।

[11] চঅ, হত ডঁর ডঁর অক্যরে আঁই নিজর আতে তোঁয়ারার হাছে লেকির।

[12] যারা বাইরদি নিজরারে ভালা দেহ্যাইতো চাআ য়িতারাই সুন্যত গরিবার লাই তোঁয়ারারে বাইধ্য গইত্যো চেষ্টা গরের্। মসিহ‌্‌‌র কুরুশর লাই যেন্ য়িতারার উঅর জুলুম নঅ আইয়্যে য়িয়ানর লাইই য়িতারা এই ডইল্যা গরের্।

[13] যারারে সুন্যত গরা অইয়্যে য়িতারাঅ তঅ শরিয়ত ফালন নঅ গরে। তঅঅ য়িতারা তোঁয়ারারে সুন্যত গরাইতো চাআ যেন্ এই হইয়েনে গর্ব গরিত্ ফারে দে, তোঁয়ারাঅ য়িতারার দলত আইস্যো।

[14] হযরত ইসা মসিহ্‌র কুরুশ বাদে আঁই যেন্ আর কিছুত গর্ববোধ নঅ গরি। এই কুরুশর মইধ্য দিয়েনেই দুনিয়া আঁর হাছে মরি গেইয়্যে আর আঁইঅ দুনিয়ার হাছে মরি গেইয়্যি।

[15] সুন্যত গরন বা নঅ গরনর হনঅ দামই নাই, মসিহ্‌র মইধ্য দিয়েনে নয়া সিষ্টি অই উঢনই অইল্ ডঁর হতা।

[16] যারা এই নিয়মত চলে য়িতারারে, মানি আল্লাহ্‌র আসল ইসরাইলিয়অক্যলরে তেঁই শান্তি আর মমতা দান গরক।

[17] শেষদি হইর, কেউ আঁরে হষ্ট নঅ দঅক, হারন ইসার আঘাতর চিন্য আঁই আঁর শরিলত বোইয়েনে লই বেরাইর‌।

[18] ভাইঅক্যল, আঁরার হযরত ইসা মসিহ্‌র রহমত তোঁয়ারার দিলত্ থক্। আমিন।

নয় লম্বর সিফারা: গালাতিয় — Chapters