Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:10

[1] ওরে অবুঝ গালাতিয়অক্যল! হনে তোঁয়ারারে জাদু গইজ্যে? তোঁয়ারার হাছে তঅ এসফষ্ট গরিয়েনেই তবলিগ গরা অইয়্যে দে, ইসা মসিহ্‌‍রে কুরুশর উঅরদি মারি ফেলা অইয়্যেল্।

[2] আঁই হ্যালি তোঁয়ারার হাছর ত্যুন জাইন্‌তাম চাই, তোঁয়ারা শরিয়ত ফালন গরিয়েনে কি ফাক-রুহ্‌রে ফাইয়্যিলা, নাকি সুহ্যবর উনি ইমান আনিয়েনে ফাইয়্যিলা?

[3] তোঁয়ারা কি এতই অবুঝ না? ফাক-রুহ্‌র মইধ্য দিই নয়া জিবন শুরু গরিয়েনে কি এহন নিজর চেষ্টাত ফুন্যতা লাভ গইত্যা যাইতা লাইগ্যো না?

[4] তোঁয়ারা কি মিছাই এত দুক্যভোগ গইজ্যো না? আঁই আশা গরি তোঁয়ারার য়েই দুক্যভোগ উউদাউদি নঅঅ অঅ।

[5] আল্লাহ্ কিল্যাই তোঁয়ারারে ফাক-রুহ্ দিয়্যে আর তোঁয়ারার মইধ্যে এত কেরামতি হাম গরের য়িয়ান ভাবি চঅ। তোঁয়ারা শরিয়ত ফালন গইত্যা লাইগ্যো বুলিয়েনে কি তেঁই এগিন গরের্, নাকি সুহ্যবর উনিয়েনে ইমান আইন্যো বুলিয়েনে গরের্?

[6] ইব্রাহিমর হতা ভাবি চঅ। ফাক-কিতাবত লেহ্যা আছে, “ইব্রাহিম আল্লাহ্‌র হতার উঅর ইমান আনিল্ আর আল্লাহ্ য়িয়ানর লাই তেঁইরে ধার্মিক বুলি গ্রঅন গরিল্।”

[7] ইয়ানর লাই তোঁয়ারা এই হতা জাইন্যো, যারা ইমান আনে হ্যালি য়িতারাই ইব্রাহিমর বংশধর।

[8] ফাক-কিতাবত আগেই লেহ্যা অইয়্যেল্, ইমানর লাইই আল্লাহ্ অ-ইহুদিঅক্যলরে ধার্মিক বুলি গ্রঅন গরিবো। ইব্রাহিমর হাছে এই হতা হইয়েনে আগেই সুহ্যবর জানানো অইয়্যেল্, “তোঁয়ার মইধ্য দিয়েনেই বেক জাতি রহমত ফাইবো।”

[9] তইলে দেহ্যা যাআ, আল্লাহ্‌র হতার উঅর ইমান আনিয়েনে ইব্রাহিম যেইল্যা রহমত ফাইয়্যেল্ ঠিগ য়েইল্যা য়িয়ানর ফরর ত্যুন যারা ইমান আনে য়িতারাঅ য়েই রহমত ফাআ।

[10] ফাক-কিতাবত লেহ্যা আছে, “য়েই মানুষ বদ্‌দোয়া ফঅইন্যা, যিবা শরিয়তত লেহ্যা ফত্যিউয়া হতা ফালন নঅ গরে।” তইলে দেহ্যা যাআ, যারা শরিয়ত ফালন গরিবার উঅর ভরসা গরে য়িতারার বেক্যিনর উঅরদি এই বদ্‌দোয়া রইয়্যে।

[11] য়িয়ান বাদে ইয়ানঅ ফরিষ্কার দেহ্যা যাআর দে, শরিয়ত ফালন গরিবার লাই আল্লাহ্ কেউঅরে ধার্মিক বুলি গ্রঅন নঅ গরে, হারন ফাক-কিতাবর হতামতন, “যিবারে ধার্মিক বুলি গ্রঅন গরা অঅ য়িবা ইমানর মইধ্য দিয়েনেই জিবন ফাইবো।”

[12] ইমানর লগে শরিয়তর হনঅ সম্যন্দ নাই। শরিয়ত বরং হঅ, “যিবা শরিয়ত মতন চলে য়িবা য়িয়ানর মইধ্য দিয়েনেই জিবন ফাইবো।”

[13] শরিয়ত অমাইন্য গরিবার হারনে যে বদ্‌দোয়া আঁরার উঅর আছিল্, মসিহ্‌ য়েই বদ্‌দোয়া নিজর উঅর লইয়েনে আঁরারে মুক্ত গইজ্যে। ফাক-কিতাবত এই হতা লেহ্যা আছে, “যিবারে গাছত ঝুলাইন্যা অঅ য়িবা বদ্‌দোয়া ফঅইন্যা।”

[14] আল্লাহ্ ইব্রাহিমরে যে রহমত গইজ্যেল্‌ য়েই রহমত মসিহ্‌ ইসার মইধ্য দিয়েনে যেন্ অ-ইহুদিঅক্যলেঅ ফাইত্ ফারে, আর যেন্ আঁরা ইমানর মইধ্য দিয়েনে ওয়াদা-গরা ফাক-রুহ্‌রে ফাইত্ ফারি, য়িয়ানর লাইই মসিহ্‌ য়েই বদ্‌দোয়া নিজর উঅর লইয়্যেল‌্।

[15] ভাইঅক্যল, আঁই উগ্যুয়া সাধারন হতা দিয়েনে বিষয়গান বুঝাইর। একবার যহন মানুষর মাঝে হনঅ চুক্তি ফাক্যা গরি ফেলা অঅ তহন য়েই চুক্তি কেউ বাতিল গরিত্ নঅ ফারে বা য়িয়ানর লগে কিছু যোগঅ দিত্ নঅ ফারে।

[16] ইব্রাহিম আর তেঁইর বংশর হাছে আল্লাহ্ ওয়াদা গইজ্যেল্। ফাক-কিতাব নঅঅ হঅ, “বংশগিনর হাছে,” মানি বউত বংশর হাছে, বরং হইয়্যে, “তোঁয়ার বংশর হাছে,” মানি উগ্যুয়া বংশর হাছে, আর য়েই বংশর বংশধর অইল্ মসিহ্‌।

[17] আঁর হতার মানি অইল্, আল্লাহ্ ইব্রাহিমর সমত উগ্যুয়া ওয়াদাফুন্য বেবস্তা এস্তাফন গইজ্যেল্। তার চাইরশ তিরিশ বছর ফরদি শরিয়ত দেয়া অইয়্যেল্, কিন্তু য়িয়ানত আগর য়েই বেবস্তা বাতিল অই নঅ গেল; হাজেই য়িবার ওয়াদা টিগিই রইল্।

[18] আল্লাহ্‌র রহমত ফাআ যুদি শরিয়ত ফালনর উঅর ভরসা গরে তইলে তঅ আর ওয়াদার উঅর য়িয়ান ভরসা নঅ গরের্। কিন্তু আল্লাহ্ রহমত গরিয়েনে উগ্যুয়া ওয়াদার মইধ্য দি‌ই ইব্রাহিমরে রহমত গইজ্যেল্।

[19] তইলে শরিয়ত কিল্যাই দেয়া অইয়্যেল্? মানুষ গুনাহ্‌ গইত্যো থাকিবার হারনে আল্লাহ্‌র ওয়াদার লগে শরিয়ত যুক্ত গরা অইয়্যেল। যিবার বিষয় আল্লাহ্ ওয়াদা গইজ্যেল্‌ ইব্রাহিমর য়েই বংশধর নঅ আইয়্যোন ফইয্যন্ত বআল থাকিবার লাইই শরিয়ত দেয়া অইয়্যেল্। ফেরেস্‌তাঅক্যলর মইধ্য দিই একজন মইধ্যস্ত দিয়েনে এই শরিয়ত বআল গরা অইয়্যেল্।

[20] কিন্তু হ্যালি একজন থাকিলে মইধ্যস্তর দরহার নঅ অঅ; আর আল্লাহ্ মাত্র একজনই।

[21] তইলে শরিয়ত কি আল্লাহ্‌র ওয়াদাগিনর বিরুদ্যে না? নিচ্যয়ই না। আল্লাহ্ যুদি এন্ শরিয়ত দিতো যিয়ান জিবন দিত্ ফারে তইলে য়িয়ান ফালনর মইধ্য দিয়েনে নিচ্যয়ই মানুষ আল্লাহ্‌র গ্রঅনযোইগ্য অইত্যো।

[22] কিন্তু ফাক-কিতাব বেক মানুষরেই গুনাহ্‌র লাই দুষি বুলি ইস্তির গইজ্যে, যেন্ ইসা মসিহ্‌র উঅর যারা ইমান আনে য়িতারা য়িতারার য়েই ইমানর হারনে ওয়াদা-গরা রহমত ফাইত্ ফারে।

[23] ইমান আইবার আগদি শরিয়ত আঁরারে ফাআরা দিই রাইক্যেল্ আর যেতদিন না ইমান জাহির অইল্ য়েতদিন ফইয্যন্ত আঁরারে বন্দি গরি রাইক্যেল্।

[24] তইলে দেহ্যা যাআ, মসিহ‌‌র হাছে ফোঁছাই দিবার লাই এই শরিয়তই আঁরার পরিচালানাহারি, যেন্ ইমানর মইধ্য দিয়েনে আঁরারে ধার্মিক বুলি গ্রঅন গরা অঅ।

[25] কিন্তু এহন ইমান আইস্যে বুলি আঁরা আর শরিয়তর ফরিচালানার অধিন নঅঅ।

[26] মসিহ্‌ ইসার উঅর ইমানর মইধ্য দিয়েনে তোঁয়ারা বেক্যিনে আল্লাহ্‌র সন্তান অইয়্যো,

[27] হারন তোঁয়ারার যারার মসিহ্‌র মইধ্যে তরিকাবন্দি অইয়্যে, তোঁয়ারা হঅরর মতন গরিয়েনে মসিহ্‌রে দিই নিজরারে ঝাফাই ফেইল্যো।

[28] ইহুদি আর অ-ইহুদির মাঝে, গোলাম আর সাধিন মানুষর মাঝে, মাইয়্যাফোয়া আর মরতফোয়ার মাঝে হনঅ তাফাত নাই, হারন মসিহ্‌ ইসার লগে যুক্ত অইয়েনে তোঁয়ারা বেক্যিনে এক অইয়্যো।

[29] তোঁয়ারা যহন মসিহ্‌র অইয়্যো তহন ইব্রাহিমর বংশধরঅ অইয়্যো। আর আল্লাহ্ যেগিন দিবার ওয়াদা ইব্রাহিমর হাছে গইজ্যেল্ তোঁয়ারাঅ য়েগিন বেক্যিনর অধিকারি অইয়্যো।

নয় লম্বর সিফারা: গালাতিয় — Chapters