Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:19

[1] মসিহ্‌ আঁরারে সাধিন গইজ্যে যেন্ আঁরা সাধিন থাকিত্ ফারি। য়িয়ানর লাই তোঁয়ারা ইস্তির থাক, যেন্ কেউ আবার তোঁয়ারারে গোলাম বানাইত্ নঅ ফারে।

[2] আঁই ফোল তোঁয়ারারে হইর, উন — যুদি তোঁয়ারারে সুন্যত গরাই অঅ তইলে তোঁয়ারার হাছে মসিহ্‌র হনঅ মুইল্য নাই।

[3] আঁই বেক্যিনর হাছে আবার এই সাক্যি দিইর, যিবারে সুন্যত গরা অঅ য়িবা বেক শরিয়ত ফালন গইত্যে বাইধ্য।

[4] তোঁয়ারা যারা শরিয়ত ফালন গরিয়েনে আল্লাহ্‌র গ্রঅনযোইগ্য অইতা চাইতা লাইগ্যো তোঁয়ারা তঅ মসিহ্‌র হাছর ত্যুন আলিদা অই গেইয়্যো, আল্লাহ্‌র রহমতর ত্যুন সরি গেইয়্যো।

[5] কিন্তু আঁরারে দে ধার্মিক বুলিয়েনে গ্রঅন গরা অইবো, য়েই নিচ্যয়তাত ইমানর মইধ্য দিয়েনে ফাক-রুহ্‌র মইধ্য দিয়েনে আঁরা অফেক্যা গরি আছি;

[6] হারন যারা মসিহ্‌ ইসার, য়িতারার হাছে সুন্যত গরা বা নঅ গরার হনঅ দাম নাই, বরং যে ইমান মহব্যতর মইধ্য দিয়েনে হাম গরে য়েই ইমানই আসল জিনিস।

[7] তোঁয়ারা তঅ বউত ভালা গরিয়েনেই সইল্‌তা আছিলা; তইলে আঁসার বাইধ্য অইতো হনে তোঁয়ারারে বাধা দিল্?

[8] যে মতামত তোঁয়ারা মানি লইয়্যো, যিবা তোঁয়ারারে ডাইক্যে য়েই আল্লাহ্‌র হাছর ত্যুন য়িয়ান নঅঅ আইয়্যে।

[9] এক্যানাছারা ইষ্ট উগ্যুয়া গোডা মোইদার তালরে ফাঁফাই তুলে।

[10] তোঁয়ারার সম্যন্দে ফভুর উঅর আঁর এই বিশ্যাস আছে দে, তোঁয়ারা আর অইন্য হনঅ মতামত গ্রঅন গইত্যা নঅ । কিন্তু যিবা তোঁয়ারারে ইস্তির থাইক্‌তো নঅ দেএর, য়িবা যে-ই অইবো অঅক, য়িবা য়িবার ফাওনা শাস্তি ভোগ গরিবো।

[11] ভাইঅক্যল, যুদি আঁই এহনঅ তবলিগ গরি দে, মানুষঅক্যলর সুন্যত গরন উচিত তইলে কিল্যাই আঁরে এহনঅ জুলুম গরা অঅর? কুরুশর উঅর মসিহ্‌র মরনর বাধা তঅ তইলে দুর অই গেইয়্যে।

[12] যারা তোঁয়ারারে গোলমালত ফেলের, আঁই চাই য়িতারা যেন্ নিজরারে এক্যবারে হ্যোজা-ই গরি ফেলে।

[13] ভাইঅক্যল, সাধিন অইবার লাইই তঅ আল্লাহ্ তোঁয়ারারে ডাইক্যে। কিন্তু তোঁয়ারার গুনাহ্‌-সভাবর ইছ্যাগিন ফুরন গরিবার লাই এই সাধিনতা বেবার নঅ গইজ্যো। য়িয়ানর ত্যুন বরং মহব্যতর মনভাব লইয়েনে একজন অইন্যজনর সেবা গর,

[14] হারন বেক শরিয়ত মিলিয়েনে এক হতাত হোয়া অইয়্যে, “তোঁয়ার ফতিবাশিরে নিজর মতন মহব্যত গরিবা।”

[15] কিন্তু যুদি তোঁয়ারা একজন অইন্যজনর লগে হোইজ্যাফসাদ আর ইংসাইংসি গর তইলে হ্যবদ্যার! এই ডইল্যা গইল্যে তোঁয়ারা তঅ একজন অইন্যজনরে তচনচ গরি ফেলিবা।

[16] আঁই যিয়ান হইর য়িয়ান এই — তোঁয়ারা ফাক-রুহ্‌র অধিনত চলাফিরা গর। য়িয়ান গইল্যে তোঁয়ারা গুনাহ্‌-সভাবর ইছ্যা ফুরন নঅ গরিবা।

[17] গুনাহ্‌-সভাব যিয়ান চাআ য়িয়ান ফাক-রুহ্‌র বিরুদ্যে আর ফাক-রহ্‌ যিয়ান চাআ য়িয়ান গুনাহ্‌-সভাবর বিরুদ্যে। গুনাহ্‌-সভাব আর ফাক-রুহ্ একজন অইন্য জনরর বিরুদ্যে বুলি তোঁয়ারা যেগিন গইত্যা চঅ য়েগিন নঅ গইজ্যো।

[18] তোঁয়ারা যুদি ফাক-রুহ্‌রে দিয়েনেই ফরিচালিত অঅ তইলে তোঁয়ারা শরিয়তর অধিনত নঅঅ।

[19] গুনাহ্‌-সভাবর হামগিন এস্‌ফষ্ট দেহ্যা যাআ। য়েগিন অইল — জেনা, নাফাকি, লম্ফটতা,

[20] মুত্যিফুজা, জাদুবিদ্যা, শত্রুতা, হোইজ্যা, লোভ, গোস্যা, সাত্যফরতা, অমিল, দলাদলি,

[21] ইংসা, মাতলামি, অই-অল্লা গরিয়েনে মদ হ্যঅন, আর এই ডইল্যা আরো বউত কিছু। আঁই যেন্ ইয়ার আগদি তোঁয়ারারে হ্যবদ্যারি গজ্যিলাম এহনঅ য়িয়ানই গরিয়েনে হইর, যারা এই ডইল্যা হাম গরে আল্লাহ্‌র রাইজ্যত য়িতারার জাগা অইতো নঅ।

[22] কিন্তু ফাক-রুহ্‌র ফল হইল — মহব্যত, আনন্দ, শান্তি, সইজ্যগুন, দয়ার সভাব, ভালা সভাব, বিশ্যস্ততা,

[23] নম্রতা আর নিজরে দমন। এগিনর বিরুদ্যে হনঅ আইন নাই।

[24] যারা মসিহ্‌ ইসার, য়িতারা য়িতারার গুনাহ্‌-সভাবরে য়িবার বেক হামনা-বাসনা উদ্যা কুরুশত দিয়েনে শেষ গরি ফেইল্যে।

[25] যুদি আঁরা ফাক-রুহ্‌র মইধ্য দিয়েনে জিবন ফাই থাকি তইলে আইয়্যো, আঁরা ফাক-রুহ্‌র অধিনতই চলাফিরা গরি।

[26] আঁরা যেন্ মিছা বরাই নঅ গরি আর একজন অইন্যজনরে বিরক্ত ও ইংসা নঅ গরি।

নয় লম্বর সিফারা: গালাতিয় — Chapters