Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:35

[1] আঁর হতার মানি এই — বাবার বেক কিছুর উঅর ফোয়াছার অধিকার থাকিলেঅ যেতদিন য়িবা নাবালক থাকে য়েতদিন য়িবার আর গোলামর মইধ্যে হনঅ তাফাত নঅ থাকে।

[2] য়িবার বাবা যে সময় ঠিগ গরি দেএ য়েই সময় ফইয্যন্ত য়িবার ত্যুন অভিভাবক আর ভারফঅইন্যা মানুষঅক্যলর অধিনত থাকন ফরে।

[3] য়েই একইভাবে আঁরাঅ যহন ছোড আছিলাম তহন দুনিয়ার নানান রিতিনিতির গোলাম আছিলাম।

[4] কিন্তু সময় ফুরন অঅনর ফর আল্লাহ্ তেঁইর ফোয়ারে ফাটাই দিল্। য়েই ফোয়া মাইয়্যাফোয়ার ফেডত জন্মগ্রঅন গরিল্ আর শরিয়তর অধিনত জিবন হাডাইল্,

[5] যেন্ শরিয়তর অধিনত থাকইন্যা মানুষঅক্যলরে তেঁই মুক্ত গরিত্ ফারে, আর আল্লাহ্‌র সন্তান ইসাবে আঁরারে গ্রঅন গরিত্ ফারে।

[6] তোঁয়ারা সন্তান বুলিয়েনে আল্লাহ্ তেঁইর ফোয়ার রুহ্‌‍রে তোঁয়ারার দিলত্ থাকিবার লাই ফাটাই দিয়্যে। য়েই রুহ্‌ আল্লাহ্‌‍রে আব্বা, মানি বাবা বুলি ডাকে।

[7] ইয়ানর হারনে তোঁয়ারা আর গোলাম নঅঅ বরং সন্তান। যুদি তোঁয়ারা সন্তানই অই থাক তইলে আল্লাহ্ যিয়ান দিবো বুলি ওয়াদা গইজ্যে তোঁয়ারা য়িয়ানর অধিকারি।

[8] আগদি যহন তোঁয়ারা আল্লাহ্‌‍রে নঅ চিন্‌তা তহন তোঁয়ারা যারার সেবা গইত্যা য়িতারা আসলে হনঅ দেবতাই নঅঅ।

[9] কিন্তু এহন তোঁয়ারা আল্লাহ্‌‍রে চিন্যো; য়িয়ানর ত্যুন বরং এই হতা হইলে ঠিগ অইবো দে, আল্লাহ্ তোঁয়ারারে চিন্যে। তইলে কেন্ গরিয়েনে তোঁয়ারা আবার দুনিয়ার য়েই নানান দুর্বল আর নিষ্ফল রিতিনিতির মিক্যাদি ফিত্যা লাইগ্যো? তোঁয়ারা কি আবার য়েগিনর গোলাম অইতা চাইতা লাইগ্যো না?

[10] তোঁয়ারা বিশেষ বিশেষ দিন, মাস, হাল আর বছর ফালন গইত্যা লাইগ্যো।

[11] তোঁয়ারার লাই আঁর এই ডর অঅর দে, তোঁয়ারার মইধ্যে অঅত আঁই মিছাই মিন্যোত গজ্যি।

[12] ভাইঅক্যল, আঁই তোঁয়ারারে অনুরোধ গরির্, তোঁয়ারা আঁর মতন অঅ, হারন আঁইঅ তোঁয়ারার মতন অইয়্যি। তোঁয়ারা আঁর উঅর হনঅ অন্যায় নঅঅ গর।

[13] তোঁয়ারা জান দে, আঁর শরিল অসুক আছিল্ বুলি আঁই ফইল্যা বার তোঁয়ারার হাছে সুহ্যবর তবলিগ গরিবার সুযোগ ফাইয়্যিলাম।

[14] আঁর অসুক যুদিঅ তোঁয়ারারে হষ্ট দিয়্যেল্ তঅঅ তোঁয়ারা আঁরে তুচ্য বা ঘিনা নঅঅ গর, বরং আল্লাহ্‌র ফেরেস্‌তারে বা মসিহ্‌ ইসারে যেন্ গরিয়েনে গ্রঅন গইত্যা য়েন্ গরিয়েনেই তোঁয়ারা আঁরে গ্রঅন গজ্যিলা।

[15] কিন্তু এহন নিজরারে য়েই ধ‌ইন্য মনে গরিবার ভাব তোঁয়ারার হডে গেল্? আঁই তোঁয়ারার সম্যন্দে এই সাক্যি দিত্ ফারি দে, সম্ভব অইলে তহন তোঁয়ারা তোঁয়ারার চোগ তুলি লই আঁরে দিতা।

[16] এহন আঁসা হতা হইবার লাই কি আঁই তোঁয়ারার শত্রু অই গেইয়্যি না?

[17] য়েই অইন্য মানুষঅক্যলে তোঁয়ারার লাই আগ্রয়ি অইয়্যে, কিন্তু য়িয়ান হনঅ ভালা উদ্যেশ্যর লাই নঅঅ। য়িতারা আঁর মিক্যাদির ত্যুন তোঁয়ারারে ফিরাইতো চাআ, যেন্ তোঁয়ারা য়িতারার লাই আগ্রয়ি অঅ।

[18] অবইশ্য সত্ উদ্যেশ্যর লাই আগ্রঅ থাকন ভালা। আঁই যহন তোঁয়ারার মাঝে আজির থাকি হ্যালি তহন নঅঅ, কিন্তু অক্যল সময়তই আগ্রঅ থাকন ভালা।

[19] আঁর ফোয়াছাঅক্যল, যেতদিন না তোঁয়ারা মসিহ্‌র মতন অঅ য়েতদিন ফইয্যন্ত আঁই আবার তোঁয়ারার লাই ফোয়া অইবার হঁঅরির মতন হষ্ট ভোগ গরির্।

[20] আঁর এন্ ইছ্যা অঅর দে, এই সিঢি লেহ্যার বদলে আঁই এহনই তোঁয়ারার মাঝে আজির অইয়েনে তোঁয়ারার লগে হতা হই, হারন তোঁয়ারার সম্যন্দে আঁই কি গইজ্যোম য়িয়ান বুঝিত্ নঅ ফারির্।

[21] তোঁয়ারা যারা শরিয়তর অধিনত থাইক্‌তা চাইতা লাইগ্যো, তোঁয়ারা আঁরে হঅ চাই, শরিয়ত যিয়ান হঅ য়িয়ান কি তোঁয়ারা উনিত্ নঅ ফঅ না?

[22] কিতাবত লেহ্যা আছে ইব্রাহিমর দুয়া ফোয়া আছিল্, য়িতারার একজনর মা আছিল্ এক বাঁদি ও আর একজনর মা আছিল্ ইব্রাহিমর আসল সাধিন বউ।

[23] সাভাবিক ভাবেই য়েই বাঁদির ফোয়াছা জন্মগ্রঅন গইজ্যেল্, কিন্তু যিবা সাধিন আছিল্ তেঁইর ফোয়াউয়া আল্লাহ্‌র ওয়াদার হারনে জন্মগ্রঅন গইজ্যেল্।

[24] আঁই রুফক অত্যে এই হতাগিন হইর। এই দুই জন মাইয়্যাফোয়া দুয়া বেবস্তারে বুঝাআ। উগ্যুয়া বেবস্তা তুর ফাআরর ত্যুন আইস্যে আর য়িয়ান য়িবার অধিন মানুষরে গোলাম অইবার ফথদি লই যাআর। ইবা অইল্ য়েই বাঁদি হাজেরা।

[25] হাজেরা আরব দেশর তুর ফাআররে বুঝাআ। হাজেরা এহনর জেরুজালেমর উগ্যুয়া ছবিঅ আঁসা, হারন জেরুজালেম য়িবার ফোয়ামাইয়্যাঅক্যলরে লইয়েনে বাঁদি অইয়্যে।

[26] কিন্তু যে জেরুজালেম বেহেস্‌তর, য়িবা সাধিন; য়িবাই আঁরার মা।

[27] ফাক-কিতাবত লেহ্যা আছে, “অঅ ভাঁজা মাইয়্যাফোয়া, যিবার হনঅ দিনঅ ফোয়াছা নঅঅ অঅ, তুঁই আনন্দত গান গঅ; তুঁই, যিবার হনঅ দিনঅ ফোয়া অইবার হঁঅরি নঅঅ অঅ, তুঁই গানে ফাডি ফর, আনন্দে চিল্যঅ; হারন যিবার জামাই আছে য়িবার ত্যুন যিবার কেউ নাই য়িবার ফোয়াছা বউত বেশি অইবো।”

[28] ভাইঅক্যল, তোঁয়ারা ইসহাকর মতনই আল্লাহ্‌র ওয়াদার হারনে জন্মাইয়্যো।

[29] কিন্তু য়েই সমত যিবার সাভাবিক গরিয়েনে জন্ম অইয়্যেল্ য়িবা জুলুম গইত্যো তার উঅর যিবার ফাক-রুহ্‌র শক্তিত জন্ম অইয়্যেল। আর এহনঅ য়িয়ানই অঅর।

[30] কিন্তু ফাক-কিতাব কি হঅ? ফাক-কিতাব হঅ দে, বাঁদি আর য়িবার ফোয়ারে যেন্ বাইর গরি দেয়া অঅ, হারন বাঁদির ফোয়া হনঅ মতেই সাধিন বউঅর ফোয়ার লগে বিষয়-সম্‌বত্যির ভাগ ফাইত্ নঅ ফারে।

[31] ভাইঅক্যল, তইলে দেহ্যা যাআর, আঁরা বাঁদির ফোয়াছা নঅ, বরং আঁরা সাধিন বউঅর ফোয়াছা।

নয় লম্বর সিফারা: গালাতিয় — Chapters