[1] আঁই ফোল আল্লাহ্র ইছ্যায় মসিহ্ ইসার একজন সাআবি। ইফিষ শঅরত যারা আল্লাহ্র বান্দা আর মসিহ্ ইসার উঅর ইমানদার য়িতারার হাছে আঁই এই সিঢি লেকির।
[2] আঁরার বাবা আল্লাহ আর হযরত ইসা মসিহ্ তোঁয়ারারে রহমত আর শান্তি দান গরক।
[3] আঁরার হযরত ইসা মসিহ্র বাবা আর আল্লাহ্র ফশংসা অঅক। আঁরা মসিহ্র লগে যুক্ত অইয়্যি বুলি বেহেস্তর ফত্যিউয়া রুহানিক দোয়া আল্লাহ্ আঁরারে দান গইজ্যে।
[4] আঁরা যেন্ আল্লাহ্র চোগে ফবিত্র আর নিকুত অইত্ ফারি য়িয়ানর লাই আল্লাহ্ দুনিয়া সিষ্টি গরিবার আগদিই মসিহ্র মইধ্য দিয়েনে আঁরারে বাছি নিইয়্যে। তেঁইর মহব্যতর হারনে তেঁই খুশি অইয়েনে নিজর ইছ্যাত আগদিই ঠিগ গইজ্যেল্ দে, ইসা মসিহ্র মইধ্য দিয়েনে তেঁইর সন্তান ইসাবে তেঁই আঁরারে গ্রঅন গরিবো।
[6] তেঁই ইয়ান গইজ্যেল্ যেন্ তেঁই তেঁইর ফ্রিয় ফোয়ার মইধ্য দিয়েনে বিনামুইল্যে যে মইমাভরা রহমত আঁরারে দান গইজ্যে তেঁইর ফশংসা অঅ।
[7] আল্লাহ্র অশেষ রহমত অনুযায়ি মসিহ্র লগে যুক্ত অইয়েনে তেঁইর রক্তর মইধ্য দিয়েনে আঁরা মুক্ত অইয়্যি, মানি গুনাহ্র মাফ ফাইয়্যি।
[8] এই রহমত আল্লাহ্ তেঁইর মআ গেয়ান আর বুদ্যির লগে খোলা আতে আঁরারে দান গইজ্যে।
[9] ঠিগ যেইল্যা তেঁই চাইয়্যেল্ আর মসিহ্র মইধ্য দিয়েনে আগদিই ইস্তির গরি রাইক্যেল্, য়েই মতনই তেঁই তেঁইর গোফন উদ্যেশ্য আঁরারে জানাইয়্যেল্।
[10] তেঁই ইস্তির গরি রাইক্যেল্ দে, সময় ফুরন অঅনর ফর য়েই উদ্যেশ্য হাইয্যহর গরিবার লাই তেঁই বেহেস্তর আর দুনিয়ার বেক কিছু মিলিত গরিয়েনে মসিহ্র শাসনর অধিনত আনিবো।
[11] আল্লাহ্ তেঁইর বিচারবুদ্যি অনুযায়ি নিজর ইছ্যা মতনই বেক হাম গরে। তেঁইর উদ্যেশ্য মতন তেঁই আগদিই যিয়ান ঠিগ গরি রাইক্যেল্ য়েই মতনই মসিহ্র মইধ্য দিয়েনে তেঁইর নিজর বান্দা অইবার লাই তেঁই আঁরারে বাছি নিইয়্যে।
[12] আঁরা যারা আগদিই মসিহ্র উঅর আশা রাক্যি, য়েই আঁরারই মইধ্য দিয়েনে যেন্ আল্লাহ্র মইমার ফশংসা অঅ য়িয়ানর লাইই তেঁই আঁরারে বাছি নিইয়্যে।
[13] আর তোঁয়ারাঅ সইত্যর কালাম, মানি নাজাত ফাইবার সুহ্যবর উনিয়েনে মসিহ্র উঅর ইমান আইন্যো। মসিহ্র লগে যুক্ত অইয়্যো বুলি আল্লাহ্ তেঁইর ওয়াদা গরা ফাক-রুহ্ দিয়েনে তোঁয়ারারে সিলমোঅর গরি রাইক্যে।
[14] যারা আল্লাহ্র নিজর সম্বত্যি য়িতারারে তেঁই এক্যান অধিকার দিবার ওয়াদা গইজ্যে। য়িতারারে যেতদিন না ফুরাফুরি গরিয়েনে মুক্ত গরা অঅ য়েতদিন ফইয্যন্ত য়েই অধিকারর ফইল্যা অংশ ইসাবে ফাক-রুহ্রে য়িতারারে দেয়া অইয়্যে। আর এগিনর হারনেই আল্লাহ্র মইমার ফশংসা অইবো।
[15] ইয়ানর লাই যহন আঁই হযরত ইসার উঅর তোঁয়ারার ইমান আর আল্লাহ্র বেক বান্দাঅক্যলর লগে তোঁয়ারার মহব্যতর হতা উনিলাম,
[16] তহনর ত্যুন তোঁয়ারার লাই আল্লাহ্র শুকরিয়া আদায় গরন আঁই হনঅ দিনঅ বন্ধ নঅঅ গরি।
[17] মুনাজাত গরিবার সমত আঁই তোঁয়ারার হতা ফঅরি নঅ যাই। আঁই মুনাজাত গরি যেন্ আঁরার হযরত ইসা মসিহ্র আল্লাহ্, মানি য়েই গোরবময় বাবা তোঁয়ারারে রুহানিক গেয়ান আর বুঝিবার হ্যমতা দান গরে, যেন্ তোঁয়ারা তেঁইরে আরো ভালা গরি জানিত্ ফার।
[18] আঁই আরো মুনাজাত গরি যেন্ তোঁয়ারার দিলর চোগ খুলি যাআ, যেন্ তেঁইর ডাকর হারনে তোঁয়ারার দিলত যে আশা জাইগ্যে য়িয়ান তোঁয়ারা বুঝিত্ ফার; আর য়িয়ানর লগে ইয়ানঅ বুঝিত্ ফার দে, তেঁইর হাছে তেঁইর বান্দাঅক্যলে হত ডঁর উগ্যুয়া সম্বত্যি আর আঁরা যারা ইমানদার আঁরার দিলত তেঁইর হত ডঁর শক্তি হাম গরের্। ইয়ান য়েই একই মআশক্তি,
[20] যিয়ানর মইধ্য দিয়েনে তেঁই মরনর ত্যুন মসিহ্রে জিন্দা গরি তুইল্যে আর বেহেস্তত তেঁইর ডাইন মিক্যাদি বোয়াইয়্যে।
[21] আসমানত্ যারার আতত্ বেক শাসন, হ্যমতা, শক্তি আর হোত্যিত্য রইয়্যে য়িতারারে তেঁই মসিহ্র অধিন গইজ্যে। আর যিবারে যে নামই দেয়া অইবো অঅক, য়িয়ান য়িবা এই যুগতই অঅক বা সাম্নর যুগতই অঅক, বেক নামর উঅরদি মসিহ্র নাম।
[22] আল্লাহ্ বেক কিছু মসিহ্র ঠেংগর তলাত রাইক্যে আর তেঁইরেই বেক কিছুর অধিকার দিয়্যে, আর তেঁইরে জামাতর মাথা ইসাবে নিযুক্ত গইজ্যে।
[23] এই জামাত আসলে মসিহ্রই শরিল। যিবা বেক মিক্যাদির ত্যুন বেক কিছু ফুরন গরে য়েই মসিহ্র ফুন্যতা অইল্ এই জামাত।