Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:11

[1] ফোয়ামাইয়্যাঅক্যল, ফভু যেন্ গরি চাআ য়েন্ গরিয়েনেই তোঁয়ারা মা-বাবার বাইধ্য অই চল, হারন য়িয়ানই অঅন উচিত।

[2] ফাক-কিতাবত ফইল্যা যে উকুমর লগে ওয়াদা রইয়্যে য়িয়ান এই — “তোঁয়ার বাবা-মারে সম্যান গর,

[3] যেন্ তোঁয়ার উন্যতি অঅ আর তুঁই বউত দিন ফইয্যন্ত এই দুনিয়াত বাঁচি থাকিত্ ফার।”

[4] তোঁয়ারা যারা বাবা, তোঁয়ারা তোঁয়ারার ফোয়ামাইয়্যাঅক্যলরে বিরক্ত গরি নঅ তুইল্যো, বরং ফভুর শাসন আর শিক্যাই য়িতারারে মানুষ গরি তুল।

[5] তোঁয়ারা যারা গোলাম, তোঁয়ারা যেইল্যা মসিহ্‌র বাইধ্য য়েইল্যা ডর আর সম্যানর লগে দিল্‌র ত্যুন তোঁয়ারার এই দুনিয়ার মালিকঅক্যলর বাইধ্য অইয়্যো।

[6] মানুষরে খুশি গরিবার মনোভাব লইয়েনে তোঁয়ারার মালিকঅক্যলর চোগর সামনদিই হ্যালি য়িতারার বাইধ্য নঅ অইয়্যো; য়িয়ানর ত্যুন বরং মসিহ্‌র গোলাম ইসাবে আল্লাহ্‌র ইছ্যা জানে-ফরানে ফালন গরিয়েনে তোঁয়ারা মালিকঅক্যলর বাইধ্য অইয়্যো।

[7] তোঁয়ারা যেন্ মানুষর সেবা নঅ গইত্যা লাইগ্যো কিন্তু ফভুর সেবা গইত্যা লাইগ্যো য়েন্ গরিয়েনে খুশি মনে তোঁয়ারার মালিকঅক্যলর সেবা গইজ্যো, হারন তোঁয়ারা জান দে,

[8] ফত্যিকেই য়িবার বেক ভালা হামর লাই ফভুর হাছর ত্যুন ফুরস্কার ফাইবো — য়িয়ান য়িবা গোলামই অঅক, আর সাধিনই অঅক।

[9] তোঁয়ারা যারা মালিক, তোঁয়ারাঅ তোঁয়ারার গোলামঅক্যলর লগে ঠিগ য়েই ডইল্যা বেবার গর। য়িতারারে ডর লাগন ছারি দঅ, হারন তোঁয়ারা তঅ জান দে, য়িতারার আর তোঁয়ারার একই মালিক আর তেঁই বেহেস্‌তত আছে; তেঁইর চোগে বেক্যিনে সমান।

[10] শেষদি হই, ফভুর লগে যুক্ত অইয়েনে তেঁইরই দেয়া মআ শক্তিত শক্তিমান অঅ।

[11] যুদ্যর লাই আল্লাহ্‌র দেয়া বেক সাজ-ফোশাক ফিঁদি লঅ, যেন্ তোঁয়ারা ইবিলিসর বেক চালাকির বিরুদ্যে শক্ত অইয়েনে থিয়াইত্ ফার।

[12] আঁরার এই যুদ্য তঅ হনঅ মানুষর বিরুদ্যে নঅঅ, বরং য়িয়ান আঁধার রাইজ্যর বেক শাসনহত্যা আর হ্যমতার অধিকারিঅক্যলর বিরুদ্যে, আঁধার দুনিয়ার শক্তিশালি রুহ্‌গিনর বিরুদ্যে, আর আকাশর বেক ভুতগিনর বিরুদ্যে।

[13] য়িয়ানর লাই তোঁয়ারা যুদ্যর লাই আল্লাহ্‌র দেয়া বেক সাজ-ফোশাক ফিঁদি লঅ, যেন্ ইবিলিস যেদিন্যা আক্রমন গরিবো য়েই দিন তোঁয়ারা য়িবারে রুখি থিয়াইত্ ফার আর বেক কিছু শেষ গরিয়েনে ইস্তির অই থিয়াই থাকিত্ ফার।

[14] ইয়ানর লাই আঁসা দিই হোঁঅর বাঁধিয়েনে, বুক রক্যার লাই সত্ জিবন দিই বুক ঝাফাই,

[15] আর শান্তির সুহ্যবর তবলিগর লাই ঠেং রেডি রাকি থিয়াই থাক।

[16] ইয়ান বাদে ইমানর ঢালঅ তুলি লঅ; য়েই ঢাল দিয়েনে তোঁয়ারা ইবিলিসর বেক জলন্ত তির নিফাই ফেলিত্ ফারিবা।

[17] মাথা রক্যার লাই আল্লাহ্‌র দেয়া নাজাত মাথাত দিয়েনে ফাক-রুহ্‌র ছুরি, মানি আল্লাহ্‌র কালাম গ্রঅন গর।

[18] ফাক-রুহ্‌রে দিই ফরিচালিত অইয়েনে জানে-ফরানে অক্যল সমত মুনাজাত গর। ইয়ানর লাই অঅজাগ থাকিয়েনে আল্লাহ্‌র বেক বান্দাঅক্যলর লাই অক্যল সমত মুনাজাত গইত্যো থাক।

[19] আঁর লাইঅ মুনাজাত গর যেন্ আঁই যহন হতা হই তহন আল্লাহ্ আঁরে এন্ ভাষা যুগাই দেএ যেন্ আঁই সঅসর লগে তেঁইর দেয়া সুহ্যবরর গোফন আঁসা তবলিগ গরিত্ ফারি।

[20] এই সুহ্যবর তবলিগর লাই আঁই সিয়োলদি বাঁধা ফরিয়েনেঅ মসিহ্‌র দুতর হাম গজ্যি। মুনাজাত গর যেন্ জেলহ্যানার মইধ্যর ত্যুন যেন্ গরিয়েনে য়েই সুহ্যবর আঁর তবলিগ গরন উচিত য়েন্ গরিয়েনে সঅসর লগে য়িয়ান গরিত্ ফারি।

[21] আঁই কেন্ আছি আর আঁর দিন কেন্ গরিয়েনে হাডের য়িয়ান মহব্যতর ভাই আর ফভুর বিশ্যস্ত সেবাহারি তুখিকর হাছর ত্যুন জানিত্ ফারিবা।

[22] আঁরার সম্যন্দে যেন্ তোঁয়ারা জানিত্ ফার আর তেঁই যেন্ তোঁয়ারারে উত্‌সাঅ দিত্ ফারে য়িয়ানর লাইই আঁই তেঁইরে তোঁয়ারার হাছে ফাটাইলাম।

[23] বাবা আল্লাহ আর হযরত ইসা মসিহ্‌ ভাইঅক্যলরে শান্তি, বিশ্যাস আর মহব্যত দান গরক।

[24] আঁরার হযরত ইসা মসিহ্‌র লাই যারার ইস্তির মহব্যত আছে য়িতারার বেক্যিনর উঅর আল্লাহ্‌র রহমত থক্।

দশ লম্বর সিফারা: ইফিষিয় — Chapters