[1] তিমথিয় আর আঁই ফোল — আঁরা মসিহ্ ইসার গোলাম। মসিহ্ ইসার লগে যুক্ত আল্লাহ্র যে বান্দাঅক্যল ফিলিফি শঅরত আছে আঁরা য়িতারার হাছে আর য়িতারার ফরিচালকঅক্যল ও খেসমতহারিঅক্যলর হাছে লেকির।
[2] আঁরার বাবা আল্লাহ আর হযরত ইসা মসিহ্ তোঁয়ারারে রহমত আর শান্তি দান গরক।
[3] আঁই যেতবার তোঁয়ারার হতা মনত গরি য়েতবারই আঁর আল্লাহ্রে শুকরিয়া জানাই।
[4] তোঁয়ারার লাই মুনাজাতর সমত আঁই অক্যল সমত আনন্দর লগে মুনাজাত গরি থাকি,
[5] হারন ইসা মসিহ্র বিষয়ে সুহ্যবর তবলিগর হামত তোঁয়ারা ফইল্যা দিনর ত্যুন এই ফইয্যন্ত আঁরে সাইয্য গরি আইস্তা লাইগ্যো।
[6] আঁর এই বিশ্যাস আছে, তোঁয়ারার দিলত্ যিবা ভালা হাম গইত্যো শুরু গইজ্যে তেঁই মসিহ্ ইসার আইবার দিন ফইয্যন্ত য়িয়ান চলাই নিয়েনে শেষ গরিবো।
[7] তোঁয়ারার বেক্যিনর সম্যন্দে আঁর মনর ভাব এই ডইল্যা অঅনই উচিত, হারন তোঁয়ারা আঁর মহব্যতর মানুষ। আঁই জেলহ্যানাত থাকি বা সুহ্যবরর ফক্যে থিয়াইয়েনে য়িয়ানর সইত্যতা ফরমান গরি, য়িয়ানত তোঁয়ারা বেক্যিনে আঁর লগে আল্লাহ্র রহমতর ভাগি।
[8] মসিহ্ ইসার মহব্যত দিলত্ রাকিয়েনে আঁই দে তোঁয়ারারে হত মহব্যত গরি য়িয়ানর সাক্যি আল্লাহ্।
[9] আঁই মুনাজাত গরি তোঁয়ারার মহব্যত যেন্ গেয়ান আর বিচারবুদ্যির লগে মিলিত অইয়েনে বারিই চলে।
[10] তইলে যিয়ান আঁসা আঁসাই বেক্যিনর ত্যুন ভালা য়িয়ান তোঁয়ারা বুঝিয়েনে বাছি লইত্ ফারিবা। ইয়ানত তোঁয়ারা ইসা মসিহ্র মইধ্য দিয়েনে সত্ জিবনর ফল দিই ফরিফুন্য অইয়েনে মসিহ্র আইবার দিন ফইয্যন্ত হ্যাঁটি আর নিকুত থাকিত্ ফারিবা, আর ইয়ানত আল্লাহ্র গোরব ও ফশংসা অইবো।
[12] ভাইঅক্যল, আঁই চাই যেন্ তোঁয়ারা জানিত্ ফার দে, আঁর উঅর যেগিন ঘইট্যে য়েগিনর হারনে সুহ্যবর তবলিগর হাম আরো আগাই গেইয়্যে।
[13] আর য়িয়ানত এডিয়ার রাজবাড়ির সৈন্যদল ও অইন্য বেক্যিনে জানিত্ ফাইজ্যে দে, মসিহ্র লাইই আঁই বন্দি অবস্তাত্ আছি।
[14] ইয়ান বাদে আঁর এই বন্দি অবস্তাত্ থাকিবার হারনে বেশির ভাগ ভাইঅক্যল ফভুর উঅর আরো বেশি গরি ভরসা গইত্যো শিক্যে আর য়িয়ানর লাইই য়িতারা নঅ ডরাইয়েনে আল্লাহ্র কালাম তবলিগ গইত্যো আরো সঅসি অইয়্যে।
[15] য়িতারার মইধ্যে কেউ কেউ অবইশ্য ইংসা আর দলাদলির মনভাব লইয়েনে মসিহ্র বিষয় তবলিগ গরে, আবার অইন্যগিনে ভালা উদ্যেশ্য লইয়েনেই য়িয়ান গরে।
[16] এই মানুষঅক্যলর মনত মহব্যত আছে বুলিয়েনেই য়িতারা মসিহ্র বিষয় তবলিগ গরে, হারন ইতারা জানে দে, সুহ্যবরর ফক্যে থিয়াইয়েনে হতা হইবার লাইই আঁই নিযুক্ত।
[17] কিন্তু য়েই ফইল্যা দলর মানুষঅক্যলে নিজরার স্বার্থর লাই মসিহ্র বিষয় তবলিগ গরি থাকে, হনঅ ভালা উদ্যেশ্য লইয়েনে য়িয়ান নঅ গরে। য়িতারা মনে গরে, ইয়ানত আঁর বন্দি অবস্তাত্ য়িতারা আঁরে হষ্ট দিত্ ফারিবো।
[18] কিন্তু য়িয়ানত কি আইয়্যে যাআ? আসল হতা অইল্, ইয়ানত যেন্ গরিয়েনেই অঅক মসিহ্র বিষয় ফচার অঅর — য়িয়ান ছলনার উদ্যেশ্যেই অঅক আর সত্ উদ্যেশ্যেই অঅক; আর য়িয়ানতই আঁর আনন্দ। আঁর এই আনন্দ হনঅ দিনঅ শেষ অইতো নঅ,
[19] হারন আঁই জানি, আঁর উঅর যেগিন ঘইট্যে য়েগিনর শেষ ফল অইবো আঁর মুক্তি; আর য়িয়ান তোঁয়ারার মুনাজাত দিয়েনে ও ইসা মসিহ্র রুহ্র সাইয্যেই অইবো।
[20] আঁর ইস্তির বিশ্যাস আছে দে, আঁই হনঅ কিছুতই শরম নঅ ফাইয়োম বরং আঁর বউত সঅস থাকিবো, যেন্ আগদি যেইল্যা আঁর মইধ্য দিয়েনে মসিহ্র গোরব ফকাশ অইতো য়েইল্যা এহনঅ অইবো — য়িয়ান আঁই বাঁচি বা মরি;
[21] হারন আঁর ফক্যে জিবন অইল্ মসিহ্ আর মরন অইল্ লাভ।
[22] কিন্তু যুদি আঁই বাঁচিই থাকি তইলে য়িয়ান আঁরে এন্ এক্যান হামর সুযোগ দিবো যিয়ানত বউত ফল অঅ। হন্যান আঁই বাছি লইয়্যোম য়িয়ান নঅ জানি।
[23] দুই মিক্যাদিই আঁরে টানের। আঁই মরি যাইয়েনে মসিহ্র লগে থাইক্তাম চাই, হারন য়িয়ান বউত ভালা।
[24] তঅঅ তোঁয়ারার লাই আঁর বাঁচি থাকিবার দরহার আরো বেশী।
[25] আঁই নিচ্যিত গরিয়েনে জানি আঁই বাঁচি থাইক্যোম আর তোঁয়ারার বেক্যিনর লগেই থাইক্যোম, যেন্ তোঁয়ারার ইমান বারি যাআ আর য়িয়ানত তোঁয়ারা আনন্দিত অঅ।
[26] য়িয়ানর লাই তোঁয়ারার মইধ্যে আঁর আবার আইবার হারনে তোঁয়ারা মসিহ্ ইসার মইধ্য দিয়েনে আঁরে লইয়েনে আনন্দে বাআই ফরিবা।
[27] বেক্যিনর ত্যুন ডঁর হতা অইল্, তোঁয়ারা এন্ গরিয়েনে তোঁয়ারার জিবন হাডঅ যিয়ান মসিহ্র বিষয়ে সুহ্যবরর উফযুক্ত। তইলে আঁই নিজে আইয়েনে তোঁয়ারারে দেকি বা দুঁরর ত্যুন তোঁয়ারার হতা উনি, আঁই জাইন্যোম দে, তোঁয়ারা জানে-ফরানে এক অইয়েনে ইস্তির ভাবে থিয়াই আছ আর যে ইমান সুহ্যবরর মইধ্য দিয়েনে আইয়্যে য়িয়ানর লাই একলগে মিন্যোত গইত্যা লাইগ্যো।
[28] যারা তোঁয়ারার বিরুদ্যে আছে য়িতারার মিক্যাদির ত্যুন হনঅ কিছুত তোঁয়ারা নঅ ডরাইয়্যো। ইয়ানতই ফরমান অইবো দে, য়িতারা তচনচ অইতো যাআর আর তোঁয়ারা নাজাত ফাইতা যাইতা লাইগ্যো; আর এই নাজাত আল্লাহ্র হাছর ত্যুনই আইয়্যে।
[29] তোঁয়ারারে রহমত দান গরা অইয়্যে যেন্ তোঁয়ারা দে হ্যালি মসিহ্র উঅর ইমান আনিত্ ফার এন্ নঅ, তেঁইর লাই হষ্টভোগঅ গরিত্ ফার।
[30] তোঁয়ারা আগদি আঁরে যেন্ গরি হষ্ট সিকার গইত্যো দেইক্যো আর এহনঅ য়েই সম্যন্দে যেগিন উইন্তা লাইগ্যো, তোঁয়ারাঅ য়েই একই ডইল্যা হষ্টর মাঝে ফেঁসাই ফইজ্যো।