[1] অবাইধ্যতা আর গুনাহ্র হারনে তোঁয়ারা মরা আছিলা।
[2] দুনিয়ার চিন্তাধারা মতন তোঁয়ারাঅ এক সমত য়েই অবাইধ্যতা আর গুনাহ্র মাঝে চলাফিরা গইত্যা। যে রুহ্ আসমানর হ্যমতাশালিঅক্যলর বাদশা য়েই দুষ্ট রুহ্ আল্লাহ্র অবাইধ্য মানুষঅক্যলর মাঝে হাম গরের, আর তোঁয়ারা য়েই রুহ্র ফিছদি ফিছদি সইল্তা।
[3] আঁরা বেক্যিনে আঁরার গুনাহ্-সভাবর হামনা ফুরন গরিয়েনে য়েই মানুষঅক্যলর মাঝে এক সমত জিবন হাডাইতাম। গুনাহ্-সভাবর ত্যুন যে ইছ্যা আর চিন্তা জাগে আঁরা য়েই মতন হাম গইত্যাম। এই সভাবর লাই আঁরাঅ অইন্য বেক্যিনর মতন আল্লাহ্র গজবর অধিন আছিলাম।
[4] কিন্তু আল্লাহ্ মমতাত ভরা; তেঁই আঁরারে বউত মহব্যত গরে।
[5] ইয়ানর লাই অবাইধ্যতার হারনে যহন আঁরা মরা অবস্তাত্ আছিলাম তহন মসিহ্র লগে তেঁই আঁরারে জিন্দা গরিল্। আল্লাহ্র রহমতে তোঁয়ারা নাজাত ফাইয়্যো।
[6] আঁরা মসিহ্ ইসার লগে যুক্ত অইয়্যি বুলি আল্লাহ্ আঁরারে মসিহ্র লগে জিন্দা গরিয়েনে মসিহ্র লগেই বেহেস্তত বোয়াইয়্যে।
[7] তেঁই এই হাম গইজ্যে যেন্ তেঁই তেঁইর তুলানাহিন অশেষ রহমত সাম্নদি যুগ যুগ ধরিয়েনে দেহ্যাইত্ ফারে। তেঁই মসিহ্ ইসার মইধ্য দিয়েনে আঁরার উঅর দয়া গরিয়েনে যিয়ান গইজ্যে য়িয়ানতই তেঁইর এই রহমত জাহির অইয়্যে।
[8] আল্লাহ্র রহমতে ইমানর মইধ্য দিয়েনে তোঁয়ারা নাজাত ফাইয়্যো। ইয়ান তোঁয়ারার নিজরার মইধ্য দিয়েনে নঅঅ অঅ, য়িয়ান আল্লাহ্রই দান।
[9] ইয়ান হামর ফল ইসাবে দেয়া নঅঅ অঅ, যেন্ কেউ গর্ব গরিত্ নঅ ফারে।
[10] আঁরা আল্লাহ্র আতর বানাইন্যা। আল্লাহ্ মসিহ্ ইসার লগে যুক্ত গরিয়েনে আঁরারে নয়া গরি সিষ্টি গইজ্যে যেন্ আঁরা সত্ হাম গরি। এই সত্ হাম তেঁই আগদিই ঠিগ গরি রাইক্যেল্, যেন্ আঁরা য়িয়ান গরিয়েনে জিবন হাডাই।
[11] জন্মর মিক্যাদির ত্যুন তোঁয়ারা তঅ অ-ইহুদি। আত দিয়েনে শরিলর মাঝে যারারে সুন্যত গরা অইয়্যে, মানি যারা নিজরারে সুন্যত-গরাইন্যা মানুষ হই থাকে য়িতারা তোঁয়ারারে সুন্যত-নঅ-গরাইন্যা মানুষ হঅ।
[12] মনত রাইক্যো, আগে তোঁয়ারা মসিহ্র হাছর ত্যুন আলিদা আছিলা; জাতি ইসাবে বনি-ইসরাইলঅক্যলর যে অধিকার তোঁয়ারা য়েই অধিকারর বাইরে আছিলা; আল্লাহ্ ইসরাইল জাতির লাই যে হয়েক্যান ওয়াদাযুক্ত বেবস্তা গইজ্যেল্ য়েগিনর লগে তোঁয়ারার হনঅ সম্যন্দ নঅ আছিল্; তোঁয়ারার হনঅ আশা নঅ আছিল্; আর এই দুনিয়াত তোঁয়ারা আল্লাহ্ ছাড়াই আছিলা।
[13] তোঁয়ারা এক হালে দুঁরে আছিলা, কিন্তু মসিহ্ ইসার লগে যুক্ত অইয়্যো বুলিয়েনে তোঁয়ারারে এহন তেঁইর রক্ত দিয়েনে হাছে আনা অইয়্যে।
[14] তেঁইই আঁরার শান্তি। ইহুদি আর অ-ইহুদি, এই দুইয়ানরে তেঁইই এক গইজ্যে। তেঁই তেঁইর কুরুশর উঅরদি মারি ফেলা শরিলর মইধ্য দিয়েনে বেক উকুম আর নিয়ম উদ্যা মুসার শরিয়তর শক্তিরে বাতিল গইজ্যে। এন্ গরিয়েনে যে শত্রুতার ভাব এই দুইঅর মাঝে দেবালর মতন অইয়েনে থিয়াই আছিল্ য়িয়ান তেঁই ভাঁগি ফেইল্যে। তেঁই ইয়ান গইজ্যেল্ যেন্ এই দুইয়ানরে দিয়েনে তেঁই নিজেই উগ্যুয়া নয়া মানুষ সিষ্টি গরিত্ ফারে, আর এন্ গরিয়েনেই যেন্ য়েই দুইঅর মাঝে শান্তি অঅ।
[16] ইয়ানঅ তেঁইর উদ্যেশ্য আছিল্ দে, তেঁইর কুরুশিয় মরনর মইধ্য দিয়েনে য়েই দুইয়ানরে তেঁই এক শরিলে আল্লাহ্র লগে আবার মিলিত গরে, হারন এই দুইঅর মাঝে যে শত্রুতার ভাব আছিল্ য়িয়ান তেঁই তেঁইর কুরুশিয় মরন দিয়েনে তচনচ গইজ্যে।
[17] তোঁয়ারা যারা দুরে আছিলা আর য়িতারা যারা হাছে আছিল্, বেক্যিনর হাছেই তেঁই আইয়েনে শান্তির সুহ্যবর তবলিগ গইজ্যেল্।
[18] তেঁইরই মইধ্য দিয়েনে একই ফাক-রুহ্র মইধ্য দিয়েনে বাবার হাছে যাইবার অধিকার আঁরার বেক্যিনর আছে।
[19] ইয়ানর লাই তোঁয়ারা আর অচিনাঅ নঅঅ, বিদেইশ্যাঅ নঅঅ; কিন্তু আল্লাহ্র বান্দাঅক্যলর লগে তোঁয়ারাঅ তেঁইর রাইজ্যর আর তেঁইর ফরিবারর মানুষ অইয়্যো।
[20] সাআবি ও নবিঅক্যল অইল্ ভিত্যি, আর য়েই ভিত্যির মেইন ফাত্যোর মসিহ্ ইসা নিজে। য়েই ভিত্যির উঅরদিই তোঁয়ারারে গাঁতা অইয়্যে।
[21] মসিহ্র লগে যুক্ত থাকিবার হারনে দালানর গোডা অংশ একলগে যুক্ত অইয়েনে ফভুর থাকিবার লাই এক্যান ফবিত্র ঘর গরি উঢের।
[22] তোঁয়ারা তেঁইরই লগে যুক্ত অইয়্যো আর য়িয়ানর লাই তোঁয়ারারেঅ একলগে গাঁতিয়েনে তুলা অঅর, যেন্ ফাক-রুহ্র মইধ্য দিয়েনে তোঁয়ারা আল্লাহ্র থাকিবার জাগা অইত্ ফার।