[1] য়েই হারনে ফভুর লাই বন্দি অবস্তাত আঁই তোঁয়ারার হাছে এই অনুরোধ গরির্, আল্লাহ্ যিয়ানর লাই তোঁয়ারারে ডাইক্যে য়িয়ানর উফযুক্ত অইয়েনে চল।
[2] তোঁয়ারার সভাব যেন্ ফুরাফুরি গরিয়েনে নম্র আর নরম অঅ। ধৈয্য ধর আর মহব্যতর মনোভাব লইয়েনে একজন অইন্যজনরে সইজ্য গর।
[3] যে শান্তি আঁরারে একলগে যুক্ত গইজ্যে য়েই শান্তির মইধ্য দিয়েনে ফাক-রুহ্র দেয়া একতা রক্যা গইত্যো বিশেষভাবে চেষ্টা গর।
[4] আল্লাহ্ তোঁয়ারারে ডাইক্যে বুলি তোঁয়ারার মইধ্যে হ্যালি এক্যানই আশা আছে, মাত্র এক্যানই শরিল আছে, একজনই ফাক-রুহ্ আছে,
[5] একজনই ফভু আছে, একই ইমান আছে, একই তরিকাবন্দি আছে,
[6] আর বেক্যিনর আল্লাহ্ ও বাবা হ্যালি একজনই আছে। তেঁইই বেক্যিনর উঅরদি; তেঁইই বেক্যিনর মইধ্যে আর বেক্যিনর দিলত্ আছে।
[7] কিন্তু মসিহ্ যেন্ গরিয়েনে ঠিগ গরি রাইক্যে য়েই ফরিমান মতন আঁরা ফত্যিকেই বিশেষ রহমত ফাইয়্যি।
[8] ফাক-কিতাবত ইয়ানর লাই লেহ্যা আছে, তেঁই যহন বেহেস্তত উঢিল্, তহন বন্দিঅক্যলরে চালাই লই গেল্, আর তেঁই মানুষঅক্যলরে বউত দানঅ দিল্।
[9] “তেঁই উঢিল্,” এই হতার ত্যুন কি ইয়ানই বুঝা নঅ যাআ দে, মসিহ্ দুনিয়ার গভিরত লাইম্যেল্?
[10] যিবা লাইম্যেল্ তেঁইই বেক কিছু ফুরন গরিবার লাই আবার আসমানর ত্যুনঅ বউত উঅরদি উইট্যে।
[11] তেঁইই কিছু মানুষরে সাআবি, কিছু মানুষরে নবি, কিছু মানুষরে সুহ্যবর তবলিগহারি আর কিছু মানুষরে জামাতর ইমাম ও ওস্তাদ ইসাবে নিযুক্ত গইজ্যে।
[12] তেঁই ইতারারে নিযুক্ত গইজ্যে যেন্ আল্লাহ্র বেক বান্দাঅক্যলে তেঁইরই সেবা-হাম গরিবার লাই রেডি অঅ আর এন্ গরিয়েনে মসিহ্র শরিল বারি উঢে।
[13] ইয়ানর উদ্যেশ্য অইল্, আঁরা যেন্ বেক্যিনে ইব্নুল্লাহ্র উঅর ইমান আনিয়েনে আর তেঁইরে ভালা গরি জানিত্ ফারিয়েনে এক অই; আর মসিহ্ যেন্ বেক গুনে ভরা, আঁরাঅ যেন্ য়েইল্যা বেক গুনে ফুরন অইয়েনে ফরিফুন্য হই। তহন আঁরা আর গুরা ফোয়ার মতন নঅ থাইক্যোম।
[14] মাইন্ষ্যে দুষ্ট বুদ্যি হ্যাডাইয়েনে অইন্যতারারে ভুল ফথদি লই যাইবার লাই যে ভুল শিক্যা দেএ, য়েই ভুল শিক্যার মাঝে আঁরা বাতাসত দুলি উঢা ঢেউঅর মতন ইক্যাদি উইক্যাদি দুইল্তো নঅ থাইক্যোম।
[15] আঁরা বরং মহব্যতর মনোভাব লইয়েনে মসিহ্র বিষয়ে আঁসা হতা হইয়্যোম আর বেক কিছুত বারি উঢিয়েনে মসিহ্র মতন অইয়্যোম। তেঁইই তঅ শরিলর মাথা।
[16] গোডা শরিলগান এন্ গরিয়েনে বাঁধা আছে দে, ফত্যিউয়া অংশ যার যার জাগার ত্যুন শরিলর লগে যুক্ত থাকে। ফত্যিউয়া অংশ যহন ঠিগভাবে হাম গরে তহন গোডা শরিলগানই মাথার ফরিচালানাত বারি উঢে আর মহব্যতর মইধ্য দিয়েনে নিজরে বারাই তুলে।
[17] ইয়ানর লাই আঁই হইর, আর ফভুর অইয়েনে বিশেষ জোর দিয়েনেই হইর — অ-ইহুদিঅক্যলে যেন্ গরিয়েনে বাজো চিন্তার মাঝে য়িতারার জিবন হাডাআ তোঁয়ারা আর য়েন্ গরিয়েনে জিবন নঅ হাডাইয়্যো।
[18] য়িতারার মন আঁধারত্ ফরি আছে। দিল্ হোটিন বুলি য়িতারা আল্লাহ্ সম্যন্দে কিছু নঅ জানে, আর য়িয়ানর লাই আল্লাহ্র দেয়া জিবনর ত্যুন য়িতারা বউত দুরে আছে।
[19] য়িতারার বিবেক অসার অই গেইয়্যে, য়িয়ানর লাই তিফ্তিহিন আগ্রঅ লইয়েনে বেক ডইল্যা নাফাক্ হাম গরিবার লাই য়িতারা লাগামছারা হামনার আতত্ নিজরারে ছারি দিয়্যে।
[20] কিন্তু তোঁয়ারা তঅ মসিহ্র বিষয়ে এই ডইল্যা শিক্যা নঅঅ ফঅ।
[21] তোঁয়ারা তেঁইর বিষয় উন্যিলা, আর তেঁইর লগে যুক্ত অইয়েনে তেঁইর মাঝে যে আঁসা আছে য়েই মতন শিক্যা ফাইয়্যিলা।
[22] তোঁয়ারা এই শিক্যা ফাইয়্যিলা দে, তোঁয়ারার ফুরানা জিবনর ফুরানা “আঁই”রে ফুরানা হঅরর মতনই বাদ দঅন ফরিবো, হারন ছলনার হামনা দিয়েনে য়েই ফুরানা “আঁই” নষ্ট অই যাআর।
[23] য়িয়ানর বদলে আল্লাহ্রে তোঁয়ারার মনরে নয়া গরিয়েনে বারাই তুইলতো দঅ,
[24] আর আল্লাহ্র দেয়া নয়া “আঁই”রে নয়া হঅরর মতনই ফিঁদ। আঁসার ধার্মিকতা আর ফবিত্রতা দিয়েনে এই নয়া “আঁই”রে আল্লাহ্র মতন গরি সিষ্টি গরা অইয়্যে।
[25] ইয়ানর লাই তোঁয়ারা মিছা ছারি দঅ আর একজন অইন্য জনর হাছে আঁসা হতা হঅ, হারন আঁরা বেক্যিনে একজন অইন্যজনর লগে যুক্ত।
[26] যুদি গোস্যা গর তইলে য়েই গোস্যার হারনে গুনাহ্ নঅ গইজ্যো; সুয্য ডুফিবার আগদিই তোঁয়ারার গোস্যা ছারি দিয়ো,
[27] আর ইবিলিসরে হনঅ সুযোগ নঅ দিয়ো।
[28] যিবা চুরি গরে য়িবা আর চুরি নঅ গরক, বরং নিজর আতে সত্ভাবে মিন্যোত গরক যেন্ অভাবি মানুষঅক্যলরে দিবার লাই য়িবার কিছু থাকে।
[29] তোঁয়ারার মুকর ত্যুন হনঅ বাজো হতা বাইর নঅ অঅক, বরং দরহার মতন অইন্যজনরে বারাই তুলিবার লাই যিয়ান ভালা য়েইল্যা হতাই বাইর অঅক, যেন্ যারা য়িয়ান উনে য়িয়ানত য়িতারার উফহার অঅ।
[30] তোঁয়ারা আল্লাহ্র ফাক-রুহ্রে দুক্য নঅ দিয়ো, যিবারে দিয়েনে আল্লাহ্ মুক্তি ফাইবার দিন ফইয্যন্ত তোঁয়ারারে সিলমোঅর গরি রাইক্যে।
[31] বেক ডইল্যা বিরক্তি ফকাশ, মেজাজ দেহ্যন, গোস্যা, চিল্যাইয়েনে হোইজ্যাফসাদ, গালাগালি, আর বেক ডইল্যা ইংসা তোঁয়ারার হাছর ত্যুন দুর গর।
[32] তোঁয়ারা একজন অইন্যজনর লগে দয়ালু অঅ, অইন্যজনর দুক্যত্ দুকি অঅ, আর আল্লাহ্ যেইল্যা মসিহ্র মইধ্য দিয়েনে তোঁয়ারারে মাফ গইজ্যে য়েইল্যা তোঁয়ারাঅ একজন অইন্যজনরে মাফ গর।