[1] ইয়ানর লাই আঁই ফোল আল্লাহ্র হাছে মুনাজাত গরির্। তোঁয়ারা যারা অ-ইহুদি তোঁয়ারার লাইই আঁই মসিহ্ ইসার বন্দি অইয়্যি।
[2] তোঁয়ারা নিচ্যয়ই উইন্যো দে, আল্লাহ্ তেঁইর রহমতর বেবস্তা তোঁয়ারারে জানাইবার ভার আঁর উঅর দিয়্যে।
[3] তেঁইর গোফন উদ্যেশ্য তেঁই ওহি দিয়েনে আঁরে জানাইয়্যে, আর এই বিষয় আঁই তোঁয়ারার হাছে অল্ফ হতাত লেকিলাম।
[4] তোঁয়ারা য়িয়ান ফইল্যে বুঝিত্ ফারিবা দে, মসিহ্র বিষয়ে য়েই গোফন উদ্যেশ্য আঁর বুঝিবার হ্যমতা রইয়্যে।
[5] য়েই গোফন উদ্যেশ্য ফাক-রুহ্র মইধ্য দিয়েনে এহন যেন্ গরিয়েনে তেঁইর ফবিত্র সাআবি আর নবিঅক্যলর হাছে ফকাশিত অইয়্যে, আগর বেক যুগর মানুষঅক্যলর হাছে য়েইল্যা গরিয়েনে ফকাশিত নঅঅ অঅ।
[6] য়েই গোফন উদ্যেশ্য অইল্ এই — সুহ্যবরর মইধ্য দিয়েনে অ-ইহুদিক্যল মসিহ্ ইসার লগে যুক্ত অইয়েনে ইহুদিঅক্যলর লগে একই সুযোগর অধিকারি অইবো, একই শরিলর অংশ অইবো, আর একই ওয়াদা গরা রহমতর ভাগি অইবো।
[7] আল্লাহ্ তেঁইর মআকুদরতি অনুযায়ি আঁরে যে রহমত গইজ্যে য়েই রহমতর দান ইসাবে তেঁই আঁরে সুহ্যবর তবলিগ গরিবার হাম দিয়্যে।
[8] আল্লাহ্র বেক বান্দাঅক্যলর মাঝে আঁর ত্যুন নিচু আর কেউ নাই, তঅঅ মসিহ্র যে সম্ফদর হতা ফুরাফুরি গরিয়েনে বুঝিত্ ফারা নঅ যাআ, অ-ইহুদিঅক্যলর হাছে য়েই সম্ফদর সুহ্যবর জানাইবার হাম আল্লাহ্ রহমত গরিয়েনে আাঁরেই দিয়্যে।
[9] ইয়ান বাদে তেঁইর গোফন উদ্যেশ্য দে কেন্ গরিয়েনে হামত লাগাআ অইবো য়িয়ান ফকাশ গরিবার ভারঅ তেঁই আঁর উঅর দিয়্যে। বেক কিছুর সিষ্টিহত্যা আল্লাহ্ এত হাল ধরিয়েনে তেঁইর য়েই উদ্যেশ্য গোফন রাইক্যেল্।
[10] তেঁই য়িয়ান গইজ্যেল্ যেন্ মসিহ্র জামাতর মইধ্য দিয়েনে বেহেস্তর বেক শাসনহত্যা আর হ্যমতার অধিকারিঅক্যলর হাছে বিন্য বিন্য ভাবে ফকাশিত আল্লাহ্র গেয়ান এহন ফকাশ ফাআ।
[11] ইয়ানই আছিল্ তেঁইর চিরহালর ইছ্যা, আর য়েই ইছ্যা তেঁই আঁরার হযরত ইসা মসিহ্র মইধ্য দিয়েনে ফুরন গইজ্যে।
[12] মসিহ্র লগে যুক্ত অইয়েনে তেঁইর উঅর ইমানর মইধ্য দিয়েনে আঁরা আল্লাহ্র সাম্নদি সঅসর লগে আজির অইবার অধিকার ফাইয়্যি।
[13] য়িয়ানর লাই আঁই অনুরোধ গরির্, তোঁয়ারার লাই আঁই দুক্য-হষ্ট ভোগ গরির্ বুলি তোঁয়ারা সঅস নঅ আরাইয়্যো, হারন য়েগিন তোঁয়ারার গোরবর লাইই অঅর।
[14] বেহেস্তত আর দুনিয়ার বেক ফ্রানিঅক্যলর বিন্য বিন্য ফরিবারর বেক্যিনরে যিবার ফোয়াছা বুলি ডাকা অঅ য়েই বাবার সাম্নদি আঁই মুনাজাতর লাই আঁঢু গাঁরির্।
[16] আঁই মুনাজাত গরি যেন্ আল্লাহ্র অশেষ মইমা অনুযায়ি তেঁই তোঁয়ারারে এন্ শক্তি দেএ যেন্ ফাক-রুহ্র মইধ্য দিয়েনে তোঁয়ারার দিল্ শক্তিশালি অঅ,
[17] আর ইমানর মইধ্য দিয়েনে মসিহ্ তোঁয়ারার দিল্ ফুরাফুরি গরিয়েনে অধিকার গরে। আঁই আরো মুনাজাত গরি যেন্ মসিহ্র মহব্যতর মইধ্যে তোঁয়ারা গভিরভাবে ডুফি যাইয়েনে ইস্তির অঅ,
[18] আর আল্লাহ্র বেক বান্দাঅক্যলর লগে তোঁয়ারাঅ বুঝিত্ ফার দে, মসিহ্র য়েই মহব্যতর হনঅ কুল-কিনারা নাই, হনঅ দিক-সিমানা নাই।
[19] মসিহ্র য়েই মহব্যত বুদ্যি দিয়েনে জানা নঅ যাআ; তঅঅ আঁই মুনাজাত গরি যেন্ তোঁয়ারা য়েই মহব্যত বুঝিত্ ফার, যেন্ আল্লাহ্র বেক ফুন্যতাত্ তোঁয়ারা ফরিফুন্য অঅ।
[20] আঁরার দিলত আল্লাহ্র যে শক্তি হাম গরে য়েই শক্তি অনুযায়ি তেঁই আঁরার চাওয়া আর চিন্তার ত্যুনঅ বউত বেশি গরিত্ ফারে।
[21] মসিহ্ ইসার মইধ্য দিয়েনে আর জামাতর মইধ্য দিয়েনে মরতফোয়ার ফর মরতফোয়া ধরিয়েনে চিরদিন আল্লাহ্র গোরব অঅক। আমিন।