[1] আল্লাহ্র মহব্যতর সন্তান ইসাবে তোঁয়ারা আল্লাহ্র মতন গরিয়েনে চল।
[2] মসিহ্ যেইল্যা আঁরারে মহব্যত গইজ্যেল্ আর আঁরার লাই আল্লাহ্র উদ্যেশ্যে হ্যোশ্বুআলা হোরবানি ইসাবে নিজরে দিয়্যেল্, ঠিগ য়েইল্যা তোঁয়ারাঅ মহব্যতর ফথদি চল।
[3] হনঅ ডইল্যা জেনা, নাফাকি আর লোভর হতা ফইয্যন্ত যেন্ তোঁয়ারার মইধ্যে উনা নঅ যাআ, হারন এই হতাগিন আল্লাহ্র বান্দাঅক্যলরে নঅ মানাআ।
[4] হনঅ ডইল্যা শরমআলা আসার-বেরার আর বাজো ও নোংরা ঠঁঅশা-তামাশার হতাবাত্যা যেন্ তোঁয়ারার মাঝে নঅ অঅ, হারন এগিনঅ নঅ মানাআ। য়েগিনর ত্যুন বরং তোঁয়ারা আল্লাহ্রে শুকরিয়া জানঅ।
[5] তোঁয়ারা নিচ্যয়ই জান, যারা জেনা গরে, যারা নাফাক্ আর যারা লুভি, মানি যারারে এক ডইল্যা ফতিমাফুজাহারি হোয়া যাআ মসিহ্র আর আল্লাহ্র রাইজ্যত য়িতারার হনঅ অধিকার নাই।
[6] আঁসা নঅ এন্ হতাবাত্যা দিয়েনে যেন্ কেউ তোঁয়ারারে ভুল ফথদি লই নঅ যাআ, হারন যারা অবাইধ্য অইয়েনে য়েই হামগিন গরে আল্লাহ্র গজব য়িতারার উঅরদি লামি আইয়্যে।
[7] এই ডইল্যা মানুষঅক্যলর লগে যোগ নঅ দিয়ো,
[8] হারন তোঁয়ারা আগদি আঁধারত্ থাকিলেঅ এহন ফভুর লগে যুক্ত অইয়েনে নুরত আইস্যো। নুরত ভরা মানুষর যেন্ গরিয়েনে চলন উচিত তোঁয়ারা য়েন্ গরিয়েনে চল,
[9] হারন যিয়ান ভালা, ধার্মিক আর আঁসা য়িয়ানই অইল্ নুরর ফল।
[10] য়িয়ানত তোঁয়ারা যাচাই গরি দেকিত্ ফারিবা হঅন্ হঅন্ হামত ফভু খুশি অঅ।
[11] আঁধারর নিষ্ফল হামর লগে তোঁয়ারার যোগ নঅ থক্; তোঁয়ারা বরং য়েগিনর দোষ দেহ্যাই দঅ,
[12] হারন মানুষর গোফনত গরা এই বেক হামর হতা হঅনঅ শরমর বিষয়।
[13] নুরর হারনে হনঅ হামর দোষ দেহ্যাই দিলে ফর য়িয়ান ফকাশিত অই ফরে,
[14] হারন নুরই বেক কিছু ফকাশ গরে। ইয়ানর লাই ফাক-কিতাবত লেহ্যা আছে, “অঅ ঘুমন্ত মানুষ, অঅজাগ অঅ, মরনর ত্যুন জিন্দা অঅ; য়িয়ানত তোঁয়ার উঅরদি মসিহ্ নুর দিবো।”
[15] তোঁয়ারা কেন্ গরিয়েনে সইল্তা লাইগ্যো য়েই বিষয়ে ভালা গরি ভাবি চঅ। বুদ্যিহিন মানুষঅক্যলর মতন নঅ চলিয়েনে গেয়ানিঅক্যলর মতন চল।
[16] তোঁয়ারার আতত্ সত্ হাম গরিবার যে সুযোগ আছে য়িয়ান ফুরাফুরি গরিয়েনে হামত লাগঅ, হারন এই হাল হ্যারাফ।
[17] য়িয়ানর লাই হইর, তোঁয়ারা বুদ্যিহিন নঅ অইয়্যো, বরং ফভুর ইছ্যা কি য়িয়ান বুঝি লঅ।
[18] মাতাল নঅ অইয়্যো, য়িয়ানত উশৃংকল অই ফরিবা। য়িয়ানর ত্যুন বরং ফুরাফুরি গরিয়েনে ফাক-রুহ্র অধিনত থাক,
[19] আর জবুর শরিফর হাউয়ালি, ফশংসা আর রুহানিক গজলর মইধ্য দিয়েনে তোঁয়ারা একজন অইন্যজনর লগে হতা হঅ; তোঁয়ারার দিলত্ ফভুর উদ্যেশ্যে হাউয়ালি গঅ।
[20] অক্যল সমত অক্যল কিছুর লাই আঁরার হযরত ইসা মসিহ্র নামে বাবা আল্লাহ্রে শুকরিয়া জানঅ।
[21] মসিহ্র ফতি ডরর হারনে তোঁয়ারা একজন অইন্যজনরে মানি লঅনর মনোভাব লই চল।
[22] তোঁয়ারা যারা বউ, ফভুর লগে বাইধ্যতার চিন্য ইসাবে তোঁয়ারা নিজর নিজর জামাইর অধিনতা মানি লঅ,
[23] হারন মসিহ্ যেইল্যা জামাতর, মানি তেঁইর শরিলর মাথা, জামাইঅ য়েইল্যা বউঅর মাথা। য়িয়ান বাদে মসিহ্ই এই শরিলর উদ্যারহত্যা।
[24] আর জামাত যেইল্যা মসিহ্র অধিনত আছে য়েইল্যা বউঅর বেক বিষয়ে জামাইর অধিনত থাকন উচিত।
[25] তোঁয়ারা যারা জামাই, মসিহ্ যেইল্যা জামাতরে মহব্যত গইজ্যেল্ আর য়িয়ানর লাই নিজরে দান গইজ্যেল্ ঠিগ য়েইল্যা তোঁয়ারাঅ ফত্যিকে বউঅরে মহব্যত গইজ্যো।
[26] মসিহ্র উদ্যেশ্য অইল্ যেন্ তেঁই জামাতরে ফবিত্র গরিবার লাই তেঁইর কালামর মইধ্য দিয়েনে ফানিত্ ধুইয়েনে মইমাফুন্য অবস্তাত্ নিজর সাম্নদি আজির গরিত্ ফারে। য়েই সমত জামাতর মাঝে হনঅ হলংকর দাগ, কুত বা য়েই ডইল্যা হনঅ কিছু থাইক্তো নঅ, বরং য়িয়ান ফবিত্র আর নিকুত অইবো।
[28] জামাই যেইল্যা নিজর শরিলরে মহব্যত গরে ঠিগ য়েইল্যা নিজর বউঅরেঅ য়িবার মহব্যত গরন উচিত। যিবা নিজর বউঅরে মহব্যত গরে য়িবা নিজরেই মহব্যত গরে।
[29] কেউ তঅ হনঅ দিনঅ নিজর শরিলরে ঘিনা নঅ গরে, বরং য়িবা য়িবার শরিলর ভরন-ফোসন আর যত্ন গরে। ঠিগ য়েইল্যা মসিহ্অ তেঁইর জামাতর যত্ন গরে,
[30] হারন আঁরা তেঁইর শরিলর অংশ।
[31] ফাক-কিতাবত লেহ্যা আছে, “ইয়ানর লাইই মানুষ বাবা-মারে ছারিয়েনে য়িবার বউঅর লগে এক অই থাকিবো আর য়িতারা দুই জন এক শরিল অইবো।”
[32] ইয়ান উগ্যুয়া ডঁর গোফন আঁসা — কিন্তু আসলে আঁই মসিহ্ আর তেঁইর জামাতর হতা হইর।
[33] কিন্তু যঅক্ য়েই হতাগিন। তোঁয়ারা ফত্যিকে নিজর বউঅরে নিজর মত মহব্যত গইজ্যো, আর বউঅর উচিত যেন্ য়িবা নিজর জামাইরে সম্যান গরে।