[1] যে সমস্ত গোলামঅক্যলর ত্যুন হোটিন মিন্যোত গরন ফরে য়িতারা বেক্যিনে য়িতারার মালিকঅক্যলরে বেক সম্যান ফাইবার যোইগ্য বুলি মনে গরক, যেন্ কেউ আল্লাহ্র নামর আর আঁরার শিক্যার নিন্দা গরিত্ নঅ ফারে।
[2] যে গোলাম ইসায়ি ইমানদার মালিকর অধিন য়িবা যেন্ ইমানদার ভাই বুলিয়েনেই য়েই মালিকরে তুচ্য নঅ গরে বরং আরো ভালা গরিয়েনে তেঁইর সেবা গরে, হারন য়িবার সেবাত যিবা উফহার ফাআর তেঁই তঅ ইমানদার আর য়িবার ফ্রিয়। এই বিষয়গিন শিক্যা দঅ আর উফদেশ দঅ।
[3] কেউ যুদি অইন্য ডইল্যা শিক্যা দেএ আর আঁসা উফদেশ, মানি আঁরার হযরত ইসা মসিহ্র শিক্যা আর আল্লাহ্-ডরর শিক্যা মানি নঅ লঅ তইলে য়িবা অহংকারি।
[4] য়িবা কিছুই নঅ বুজে; হোইজ্যা আর বারাবারি গরন যেন্ য়িবার এক্যান বেরাম অইয়েনে থিয়াআ। এগিনর ফল হইল — ইংসা, হোইজ্যা, নিন্দা, হ্যারাফ সন্দঅ,
[5] আর নিচুমনা মানুষঅক্যলর মাঝে অনবরত গোলমাল। এই মানুষঅক্যলর মাঝে আল্লাহ্র আঁসা নাই; য়িতারা ইসায়ি ইমানরে উগ্যুয়া জাগতিক লাভর উফাই বুলি মনে গরে।
[6] কিন্তু আসলে খুশি মনে ইসায়ি ইমান অনুযায়ি চলিলে মআ লাভ অঅ।
[7] দুনিয়াত আঁরা তঅ কিছুই লগে লই নঅঅ আইয়্যি আর দুনিয়ার ত্যুন কিছুই লগে লই যাইত্ ফাইত্যাম নঅ।
[8] তঅ হ্যানা আর হঅর থাকিলেই আঁরা খুশি থাইক্যোম।
[9] কিন্তু যারা ফুইসাআলা অইতো চাআ য়িতারা নানান ফরিক্যাত আর ফাঁদত ফরে, আর এন্ হতাক্যিন বাজো ও অনিষ্টহর ইছ্যা য়িতারার মনত জাগে যেগিন মানুষরে তচনচ আর সর্বনাশর তলাত ডুফাই দেএ।
[10] বেক ডইল্যা হ্যারাফির গোঁরাত রইয়্যে টিঁয়া-ফুইসার লাই ভালাবাসা। বউতজনে টিঁয়া-ফুইসার লোভে ইসায়ি ইমানর ত্যুন সরি যাইয়েনে নিজরার উঅর বউত দুক্য ডাকি আইন্যে।
[11] কিন্তু তুঁই তঅ আল্লাহ্র বান্দা; এগিনর ত্যুন তুঁই ধাই যঅ। সত্ জিবন, আল্লাহ্-ডর, বিশ্যাস, মহব্যত, ধৈয্য আর নরম সভাবর লাই আগ্রয়ি অঅ।
[12] মসিহ্র উঅর ইমানর লাই তেঁইর ফক্যে জানেফরানে যুদ্য চলাই যঅ। যে আখেরি জিবনর লাই আল্লাহ্ তোঁয়ারে ডাইক্যেল্ য়েই আখেরি জিবন ধরি রাক। তুঁই বউত মানুষর সামনদিই তোঁয়ার ইমানর সাক্যি দিয়্যিলা।
[13] আল্লাহ্, যিবা বেক কিছুরে জিবন দান গরে আর মসিহ্ ইসা, যিবা ফন্তিয় ফিলাতর সাম্নদি আঁসার বিষয়ে সাক্যি দিয়্যেল্, য়েই আল্লাহ্ আর মসিহ্ ইসার সাম্নদি আঁই তোঁয়ারে এই উকুম দিইর —
[14] আঁরার হযরত ইসা মসিহ্ ফকাশিত নঅ অঅন ফইয্যন্ত নিকুত গরিয়েনে আঁর উকুম ফালন গরি যঅ, যেন্ কেউ তোঁয়ার নিন্দা গরিত্ নঅ ফারে।
[15] য়েই গোরবময় আল্লাহ্, যিবা একমাত্র শাসনহত্যা, যিবা বাদশাঅক্যলর বাদশা আর ফভুঅক্যলর ফভু, তেঁইই তেঁইর উফযুক্ত সমত মসিহ্রে জাহির গরিবো।
[16] একমাত্র আল্লাহ্ মরনর অধিন নঅঅ। তেঁই এন্ নুরত থাকে যেডে হনঅ মানুষ যাইত্ নঅ ফারে। হনঅ মানুষ হনঅ দিন তেঁইরে নঅঅ দেকেঅ, দেকিতঅ নঅ ফাআ। সম্যান আর হ্যমতা চিরহাল তেঁইরই। আমিন।
[17] যারা এই দুনিয়াত ফুইসাআলা য়িতারারে এই নিদ্যেশ দঅ যেন্ য়িতারা অহংকার নঅ গরিয়েনে আর অএস্তায়ি ধনর উঅর ভরসা নঅ গরিয়েনে আল্লাহ্র উঅর ভরসা গরে। তেঁইই ভোগ গরিবার লাই বেক জিনিস খোলা আতে আঁরারে দান গরে।
[18] ফুইসাআলাঅক্যলরে নিদ্যেশ দঅ যেন্ য়িতারা অইন্যর উফহার গরে, সত্ হামত বেস্ত থাকে, খোলা আতে দান গরে আর য়িতারার ধন-সম্বত্যির ভাগ অইন্যতারারেঅ দেএ।
[19] ইয়ানত য়িতারা নিজরার লাই এন্ ধন জমা গরিবো যেগিন ভবিষ্যতত্ য়িতারার ফক্যে উগ্যুয়া শক্ত ভিত্যির মতন অইবো, যেন্ সত্যিহারর যে জিবন য়িয়ান য়িতারা শক্ত গরিয়েনে ধরি রাকিত্ ফারে।
[20] অঅ তিমথিয়, যিয়ান রক্যা গরিবার লাই তোঁয়ারে দেয়া অইয়্যে য়িয়ান ভালা গরি রক্যা গর। মিছা গেয়ানর ডরহিন বাজো হতা আর স্ববিরোধি শিক্যার ত্যুন দুঁরে থাক।
[21] হনঅ হনঅ মানুষ এই ডইল্যা গেয়ানর দাবি গরিয়েনে ইসায়ি ইমানর ত্যুন দুঁরে সরি গেইয়্যে। আল্লাহ্ তোঁয়ারারে রহমত দান গরক।