Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:28

[1] মসিহ্‌ ইসার মইধ্য দিয়েনে আখেরি জিবনর ওয়াদা মতন আল্লাহ্‌র ইছ্যায় আঁই ফোল মসিহ্‌ ইসার একজন সাআবি অইয়্যি।

[2] এই সিঢি আঁই আঁর ফ্রিয় সন্তান তিমথিয়র হাছে লেকির। বাবা আল্লাহ আর আঁরার হযরত ইসা মসিহ্‌ তোঁয়ারে রহমত, মমতা আর শান্তি দান গরক।

[3] আঁর ফুর্বফুরুষঅক্যলে যেইল্যা আল্লাহ্‌র এবাদত গইত্যো য়েইল্যা আঁইঅ ফরিষ্কার বিবেকে আল্লাহ্‌র এবাদত গরি থাকি; আর তোঁয়ার লাই দিন-রাইত অনবরত মুনাজাত গরিবার সমত আঁই তেঁইরে শুকরিয়া জানাই থাকি।

[4] তুঁই দে হাঁইন্‌তা আছিলা য়েই হতা মনত গরিয়েনে তোঁয়ারে বঅর চাইতো ইছ্যা অঅর, যেন্ আঁর মন আনন্দে ভরি উঢে।

[5] তোঁয়ার দিলত দে সত্যিহারর ইমান আছে য়েই হতাঅ আঁর মনত আছে। এই ইমান আগদি তোঁয়ার নানি লোয়ির আর তোঁয়ার মা উনিকির দিলত আছিল্, আর আঁই নিচ্যয়ই জানি, এই ইমান তোঁয়ার দিলত্অ আছে।

[6] ইয়ানর লাই আঁই তোঁয়ারে আবার এই হতা হইতাম চাই — তোঁয়ার উঅর আঁর আত রাকিবার মইধ্য দিয়েনে আল্লাহ্ তোঁয়ারে যে বিশেষ দান দিয়্যে য়িয়ান আবার জাগাই তুইল্যো।

[7] আল্লাহ্ আঁরারে ডরর মনোভাব নঅঅ দেএ; তেঁই আঁরারে এন্ মনোভাব দিয়্যে যিয়ানর মইধ্যে শক্তি, মহব্যত আর নিজরে দমনত রাকিবার হ্যমতা রইয়্যে।

[8] য়িয়ানর লাই আঁরার ফভুর বিষয়ে সাক্যি দিতো নঅ শর্‌মাইয়্যো, আর তেঁইর লাই বন্দি দে আঁই, আঁরে লইয়েনেঅ নঅ শর্‌মাইয়্যো । য়িয়ানর বদলে আল্লাহ্ তোঁয়ারে যে শক্তি দিয়্যে য়েই শক্তি অনুযায়ি তেঁইর সুহ্যবর তবলিগর লাই আঁর লগে হষ্টভোগ গর।

[9] আল্লাহ্ আঁরারে নাজাত গইজ্যে আর ফবিত্রভাবে জিবন হাডাইবার লাই ডাইক্যে। আঁরার হনঅ হামর লাই তেঁই য়িয়ান নঅঅ গরে, বরং তেঁইর উদ্যেশ্য আর রহমতর লাইই গইজ্যে। দুনিয়া সিষ্টি অইবার আগদি মসিহ্‌ ইসার মইধ্য দিয়েনে তেঁই তেঁইর রহমত আঁরারে দান গইজ্যেল্,

[10] কিন্তু এহন আঁরার নাজাতদাতা মসিহ্‌ ইসার এই দুনিয়াত আইবার মইধ্য দিয়েনে তেঁই য়েই রহমত ফকাশ গইজ্যে। মসিহ্‌ মরনরে তচনচ গইজ্যে আর সুহ্যবরর মইধ্য দিয়েনে তচনচহিন জিবনর হতা ফকাশ গইজ্যে।

[11] আর এই সুহ্যবর জানাইবার লাইই আঁরে তবলিগহারি, সাআবি আর ওস্তাদ ইসাবে নিযুক্ত গরা অইয়্যে।

[12] ইয়ানর লাইই আঁই এই বেক হষ্ট ভোগ গরির্; তঅঅ আঁই নঅঅ শরমাই, হারন আঁই জানি আঁই হার উঅর ভরসা গজ্যি। আঁই নিচ্যিত গরিয়েনে জানি দে, আঁই তেঁইর হাছে যেগিন রাক্যি মসিহ্‌র আইবার দিনর লাই য়েগিন রক্যা গরিবার হ্যমতা তেঁইর আছে।

[13] তুঁই আঁর হাছর ত্যুন যেগিন উইন্যো য়েই আঁসা শিক্যা তোঁয়ার আদশ্য ইসাবে ধরি রাক; আর মসিহ্‌ ইসার লগে যুক্ত অইবার হারনে আঁরার দিলত যে মহব্যত আর বিশ্যাস জাইগ্যে য়েগিনঅ ধরি রাক।

[14] আল্লাহ্ তোঁয়ারে যিয়ান রক্যা গরিবার লাই দিয়্যে য়িয়ান ফাক-রুহ্‌রে দিয়েনে রক্যা গর, যিবা আঁরার দিলত থাকে।

[15] তুঁই জান এশিয়া ফদেশর বেক্যিনে আঁর হাছর ত্যুন সরি ফইজ্যে। য়িতারার মইধ্যে আছে ফুগিল্য আর হর্মগিনি।

[16] অনিষিফরর ফরিবারর উঅর ফভু মমতা গরক; তেঁই বউত বার আঁরে সবল গরি তুইল্যে‌, আর আঁই হয়েদি অইয়্যি বুলি তেঁই শরম নঅঅ ফাআ।

[17] তেঁই যহন রোমত আছিল্ তহন আঁর বউত তালাইশ গরিয়েনে আঁরে ফাইয়্যেল্।

[18] ইফিষত কেন্ গরিয়েনে তেঁই আঁর সেবা গইজ্যে য়িয়ান তোঁয়ার ভালা গরিয়েনে জানা আছে। ফভু গরক, যেন্ মসিহ্‌র আইবার দিনত তেঁই ফভুর হাছর ত্যুন দয়া লাভ গরে।

১৬ লম্বর সিফারা: ২ তিমথিয় — Chapters